Ar Raheeq Al Makhtum PDF
/ ৫৫৮
📝 লেখা 📖 পিডিএফ

ররর হুবাল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকীক পাথর নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙ্গা ছিল। কুরাইশগণ হুবালকে এ অবস্থাতেই প্রাপ্ত হয় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় ও সম্মাণিত মূর্তি। _. হিবাল' ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল 'মানাত" মূর্তি। এটা ছিল বনু হুযাইল ও বনু খুযা“আহর উপাস্য । লোহিত সাগরের তীরে কুদাইদ ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল ।১ মুশাল্লাল হল পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। অতঃপর 'লাত' মুর্তিকে ত্ায়িফবাসী উপাস্য হিসেবে গ্রহণ করে। এটা ছিল বনু সাকীফ গোত্রের উপাস্য এবং তা ত্ায়িফের মসজিদের বামপাশে মিনারের নিকট স্থাপিত ছিল। এরপর “যাতে ইরক' এর উচ্চভূমি শামের নাখলাহ নামক উপত্যকায় উয্যা” নামক মূর্তির পূজা চলতে থাকে। এ মূর্তি ছিল কুরাইশ, বনু কিনানাহসহ অন্যান্য অনেক গোত্রর উপাস্য । এ তিনটি ছিল আরবের সব চেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হিজাযের বিভিন্ন অংশে শির্ক ও মূর্তিপূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে । কথিত আছে যে, এক জিন “আমর বিন লুহাই এর অনুগত ছিল। সে বলল যে, নৃহ সম্প্রদায়ের মূর্তি ওয়াদ্দ সুওয়া', ইয়াগুস, ইয়াউ“ক্‌ এবং নাসর জিদ্দার ভূমিতে প্রোথিত রয়েছে। এ মূর্তির খোঁজ পেয়ে আম্র বিন লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বের করেন। তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ্জ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে একেকটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মুর্তিসমূহের বর্ণনা নিম্নরূপ : | ওয়াদ্দ : এ মূর্তি হলো “বনু কালব' এর আরাধ্য মুর্তি। যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দাওমাতুল জান্দালের জারাশ নামক স্থানের বাসিন্দা । | সুওয়াঁ : এ মূর্তি হলো হিযাজের রুহাত নামক স্থানের বনু হুযাইল বিন মুদরিকাহ'র। এ স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত। ইয়াগ্ডস : সাবার নিকটস্থ যুরফ নামক স্থানের বনু গুত্বাইফের মুরাদ গোত্রের উপাস্য । ইয়াউ'ক্‌ : ইয়ামানের খাইওয়ান বস্তির বনু হামদানের মুর্তি । খাইওয়ান হলো হামদানের শাখাগোত্র । | নাসর : হিমইয়ার নামক স্থানের হিমইয়ারীদের অন্তর্গত আলে যুল কিলা'র উপাস্য । তারা এসকল মূর্তির উপর ঘর নিমাণ করে এগুলোকে কাবাহর মতো সম্মান করতো ও তাতে গিলাফ দিয়ে ঢেকে দিত। কা“বাহতে হাদী বা কুরবানির পশু প্রেরণের মতো এসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদী প্রেরণ করতো এগুলোর উপর কা'বাহর শ্রেষ্ঠতু জানা সত্েও। | আর এ সকল পথে যেসব গোত্র যাতায়াত করতো তারাও এগুলোর ন্যায় মূর্তি বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করে। এগুলোর মধ্যে যুল খালাসাহ হলো দাওস, খাস'আম ও বুজাইলাহ গোত্রের মূর্তি। তারা ছিল মক্কা ও ইয়ামান এর মধ্যবর্তী তাবালাহ স্থানের অধিবাসী । ফিলস হলো বনু তাই এবং তাই এর দু'টি পাহাড়- সালামাহ ও আযা"র নিকটে বসবাসকারী লোকেদের মূর্তি। এরকমই একটি হলো রিয়াম । যা ইয়ামান ও হিমইয়ার বাসীর জন্য সন'আয় নির্মিত একটি উপাসনা ঘর । রাযা- বনু রাবী“আহ বিন কা'ব বিন সা'দ বিন যায়দ ও মানাত বিন তামীম এর উপাসনা ঘর। কায়া“বাত ওয়ায়িলের দু'পুত্র বাক্র ও সানদাদের তাগলিব গোত্রের। _. দাওসের যুল কাফ্ফাইন নামক আরেকটি মূর্তি ছিল। বনু বাক্র, বনু মালিক, বনু মালকান- যারা কেননাহর বংশধর তাদের সা'দ নামক আরেকটি মূর্তি ছিল। “উযরাহ গোত্রের একটি মূর্তি ছিল যাকে বলা হতো শামস এবং বনু খাওলানের গুমইয়ানিস নামক একটি মূর্তি ছিল। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে একসময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে যায়। এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তা স্থান করে নেয়। তারপর মন্কার মুশরিকগণ একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে তোলেন। কথিত আছে যে, মন্ধা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে ৩৬০টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ (প্রঃ) তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন । একের পর এক তিনি যখন * সহীহুল বুখারী ১ম খণ্ড ২২২ পৃঃ। ///1/. 00191701/১10.001া

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।