৫. রা গার ৬. যে কাজ করলে লজ্জিত হতে হবে এমন সব কাজকর্ম করা থেকে তীকে বিরত থাকতে হবে। ূ ৭. সাধারণ লোকজনদের দৃষ্টিতে একটি কল্যাণমুখী সমাজ এবং বিশেষভাবে কবিগণের দৃষ্টিতে একটি সুন্দর ও চরমোতকর্ষের পথে অগ্রসরমান সমাজ জীবনের জন্য অব্যাহতভাবে কাজ করে যেতে হবে। কবিগণকেই সমাজের মুখ্য মুখপাত্র মনে করা হতো। এভাবে গোত্রপতিকে তার প্রতিদ্ন্ধীগণের তুলনায় উচ্চাসন বা উচ্চ মর্যাদা লাভের জন্য বিধিবদ্ধ আচরণ ধারার অনুসরণের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ন্যায়ভিত্তিক জীবন যাপন করতে হতো ।* দলপতিগণের নিকট থেকে সমাজ যেমন অনেক কিছু আশা করত, অপরপক্ষে তেমনি আবার সমাজ দলপতিগণের জন্য কিছু কিছু সুযোগ সুবিধারও ব্যবস্থা করত। সে সম্পর্কে জনৈক কবি তার ছন্দ-সৌকর্ষের মাধ্যমে বর্ণনা করেছেন : 17400952560) 4৪১ শ' ৩১০ (9 “আমাদের নিকটে তোমার জন্য গণীমতের সম্পদের এক চতুর্থাংশ ('১/৪) এবং যা তুমি পছন্দ করবে এবং সেই মাল যার তুমি মীমাংসা করবে এবং বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ এবং বিলিবন্টন থেকে যা অবশিষ্ট রয়ে যাবে।” মিরবা' : মালে গণীমতের এক চতুর্থাংশ (১/৪) সফী: এ সম্পদ যা বন্টনের পূর্বেই দলপতি নিজের জন্য নির্ধারিত করে রাখেন। নাশীতাহ : এ সম্পদ যা সাধারণ লোকজনের নিকট পৌছার পূর্বেই পথিমধ্যে দলপতি গ্রহণ করেন। ফুযূল : এ সম্পদ যা গাজীদের সংখ্যানুপাতে বন্টন করা সম্ভব না হওয়ার কারণে অবশিষ্ট থেকে যায়। বন্টনের পর অবশিষ্ট উট ঘোড়া ইত্যাদি সম্পদ দলপতিগণের প্রাপ্য হয়ে থাকে । রাজনৈতিক অবস্থা (85524120441): আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোব্রপতিগণ সম্পর্কে ইতোপূর্বে আলোচনা কর হয়েছে। এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন বলে আমাদের বিশ্বাস। আরব উপদ্বীপের তিন দিকের সীমান্তবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা দারুণ অস্থিতিশীল, বিশৃঙ্খল এবং পতনোনুখ ছিল। সমাজের মানবগোষ্ঠী হয় মনিব, নয়তো দাস, কিংবা হয় রাজা, নয়তো প্রজা, এ দু'শ্রেণীতে বিভক্ত ছিল। মনিব, রাজা, দলপতি, নরপতি যে উপাধিতেই ভূষিত থাকুন না কেন, সমাজ-জীবনের যাবতীয় কল্যাণ বা সুযোগ-সুবিধা নির্ধারিত থাকত তাদেরই জন্য বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য। অপরপক্ষে, দলপতি বা নরপতিগণের যাবতীয় আরাম-আয়েশ, সুখ-শান্তি ও সমৃদ্ধির আয়োজন ও উপকরণাদির জন্য প্রাণপাত প্ররিশ্রম করতে হতো জনসাধারণ এবং দাসদাসীগণকে। আরও সহজ এবং সুস্পষ্টভাবে বললে বলা যেতে পারে যে, প্রজারা ছিল যেন শস্যক্ষেত্র স্বরূপ যেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রের যাবতীয় আয়-উপার্জনের। রাষ্ট্র নায়কগণ এ সকল উপার্জন তাদের ভোগ-বিলাস, কাম-প্রবৃত্তি চরিতার্থ এবং অন্যান্য নানাবিধ দুক্কর্মে ব্যবহার করতেন। সাধারণ মানুষের ইচ্ছে কিংবা অনিচ্ছার কোনই মূল্য থাকতনা । শত ধারায় বর্ষিত হতে থাকত তাদের উপর অত্যাচার-উৎপীড়নের অগ্নিধারা । এক কথায়, স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরমে পৌছেছিল সে সব অঞ্চলে । কাজেই, অসহায় মানুষের মুখ বুজে সে সব সয়ে যাওয়া ছাড়া অন্য কোন উপায় ছিল না। সেসব অঞ্চলের আশপাশে বসাবাসকারী গোব্রগুলোকেও মাঝে মাঝে এসব অনাচার উৎপীড়নের শিকার হতে হতো। উল্লেখিত স্বৈরাচারী দলপতিগণের ভোগলিন্সা, স্বার্থান্ধতা এবং অর্থহীন অহংবোধের বিষ-বাস্পে বিপর্যন্ত হয়ে তাঁদেরকে ছুটে বেড়াতে হতো দিপ্বিদিকে । এ দলপতিগণ তাদের হীন স্বার্থসিদ্ধির লক্ষ্যে আরও একটু অগ্রসর হয়ে কখনো ইরাকীদের হাতকে শক্তিশালী করত, কখনো বা তাল মিলিয়ে চলত শামবাসীদের সঙ্গে । ১ ইবনে হিশাম ১২৯, ১৩২, ১৩৭, ১৪২, ১৭৮ ও ১৭৯ পৃষ্ঠা। 11. 301911/510.0017
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।