৫. পার্ুলিপির লেখা পরিস্কার-পরিচ্ছন্ন, সুস্পষ্ট এবং সহজ পাঠ্য হতে হবে। ৬. আরবী ভাষা কিংবা অন্য কোন বহুল পরিচিত ও ব্যবহৃত ভাষায় গ্রন্থ রচিত হলে তা গৃহীত হবে। ৭. ১লা রবিউল সানী, ১৩৯৬ হিজরী সন হতে ১লা মুহাররম ১৩৯৭ হিজরী পর্যন্ত গ্রন্থের পারুলিপি গ্রহণ করা হবে। ৮. গ্রন্থের পার্ুলিপি 'রাবেতা আলমে ইসলামী, মক্কা মুকাররমা' সচিবালয়ে সীল মোহরকৃত খামে প্রেরণ করতে হবে যার উপর রাবেতা নিজস্ব একটি ক্রমিক নম্বর প্রদান করবেন। ৯. বিজ্ঞ আলেমগণের এক উচ্চ পর্যায়ের কমিটি গ্রন্থগুলো পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণ করবেন। | রাবেতার এ ঘোষণা নারী প্রেমিকগণের জন্য ছিল চরম এক আনন্দের ব্যাপার তীরা প্রবল আগ্রহ ও আনন্দ উদ্দীপনার সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এদিকে রাবেতা আলমে ইসলামীও আরবী, ইংরেজী, উর্দু এবং অন্যান্য সমৃদ্ধ ভাষায় সংকলিত পাঙুলিপি সাদরে গ্রহণের জন্য প্রস্তুত হয়ে রইলেন। তাই আমাদের সম্মানিত ভ্রাতৃবৃন্দ বিবিধ ভাষায় পাতুলিপি প্রণয়ন করে প্রেরণ করতে শুরু করেন। প্রাপ্ত পার্ুলিপির মোট সংখ্যা ছিল ১১৮২টি যার মধ্যে আরবী ভাষায় ছিল ৮৪টি, উর্দু ভাষায় ৬৪টি, ইংরেজী ভাষায় ২১টি এবং ফ্রান্সের ভাষায় ছিল ১টি হুসা ভাষায় ১টি। মোট ১৭১টি পাগ্ুলিপি প্রতিযোগিতার জন্য গৃহীত হয়। এ পার্ুলিপিগুলো ভালভাবে যাচাই-বাছাই, পরীক্ষা-নিরীক্ষা এবং পুরস্কৃত করার উদ্দেশ্য যোগ্য ব্যক্তি নির্বাচনের উদ্দেশ্যে বিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উচ্চ পর্যায়ের ভিত্তিতে নিম্নলিখিত ক্রমধারায় বিন্যস্ত করা হয়: ১. প্রথম পুরস্কার: শাইখ সফিউর রহমান মোবারকপুরী, জামেয়া সালাফিয়া, হিন্দ ৫০ (পথ্ঝশ) হাজার সৌদী রিয়াল। ২. দ্বিতীয় পুরস্কার: ড. মাজেদ “আলী খীন, জামেয়া মিল্লিয়া ইসলামিয়া, নয়া দিলী, হিন্দ ৪০ হাজার সৌদী _রিয়াল। ৩. তৃতীয় পুরস্কার: ড. নাসীর আহমাদ নাসের ভাইস চ্যান্সেলর, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, ভ ভাওয়ালপুর, পাকিস্তান, ৩০ হাজার সৌদী রিয়াল। | ৪. চতুর্থ পুরস্কার: অধ্যাপক হামিদ মাহমুদ মুহাম্মদ মানসুর, লিমুদ, মিশর, ২০ হাজার সৌদী রিয়াল। ৫. পঞ্চম পুরস্কার: অধ্যাপক আব্দুস সালাম হাশিম হাফেজ, মদীনা মুনাওয়ারা মামলাকাতে সৌদী আরব ১০ হাজার সৌদী রিয়াল। | _ রাবেতা ১৩৯৮ হিজরীতে অনুষ্ঠিত প্রথম এশীয় ইসলামী সম্মেলনে উল্লেখিত বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে তা প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করেন। তারপর পুরস্কার বিতরণের জন্য রাবেতা মক্কা মুকাররমার নিজস্ব কার্যালয়ে আমীর সাউদ বিন আব্দুল মুহসিন বিন আব্দুল আযীযের নেতৃতে ১৩৯৯ হিজরীর ১২ই রবিউল আওয়াল শনিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করেন। মক্কার গভর্নর আমীর ফাওয়াজ বিন আব্দুল আযীযের সেক্রেটারী আমীর সউদ এ অনুষ্ঠানে তীর প্রতিনিধি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ অনুষ্ঠানেই রাবেতার সচিবালয় হতে পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপি প্রণেতাদের পাুলিপিগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছাপানোর পর বিতরণ করার কথা ঘোষণা করা হয়। এ ঘোষণার প্রেক্ষিতে শাইখ সফিউর রহমান মোবারকপুরী হিন্দ রচিত আরবী ভাষায় গ্রন্থটিকে সর্ব প্রথম মুদ্বণের ব্যবস্থা করা হয়। কারণ, তিনিই হচ্ছেন প্রথম পুরস্কার বিজয়ী গ্রন্থকার । পরবর্তী পর্যায়ে অন্যান্য গ্রন্থগুলো যথাক্রমে মুদ্বণ ও প্রকাশের ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, তিনি যেন আমাদের যাবতীয় কাজ-কর্ম তার জন্য খাঁটি করে নিয়ে অনুগহ করে নিজ দরবারে হণ করেন। নিশ্চয়ই, তিনিই আমাদের একক ও অদ্বিতীয় প্রভু এবং সর্বোত্তম সাহায্যকারী । মুহাম্মদ “আলী আলহারাকান 11. 301911/510.0017
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।