॥$ক ক ৮৮৬৯৬ ড করব এএকনওরর৬$৮৮৬+রর কর ৬$দররর ৭৯৬০ র ৪ ৪উ$৭ বকর ৫৪$৮ক৬৯৮৬ক৯ককচব৯৬কপ জল ৬৪৪ র০৫২৪৬৪৫ক৯৬৬৮৪৬৬৭কড৪র৮২৯০০৮ করিও ঞকবানক ৩৬৬৪ জন ডর ৩৬৪ পারব ৬৫৫৯৪ কন$টকপাকস ৬০ রাকঞজরজকক ররর ল্কদক৪এ৬একর চর ৫৬৬ রজার ৬০এ ডক উিকও৪ ০ উর জলজরকঝকএপজরাজবকজর্জজকনীউ উঠল পক কি চউরাতওকজএজ্াকঠরীউজ কিক উল ররর জজ কচ কব [সহকারী সম্পাদক মুহতারাম শাইখ আলিইল মুখতার সংশ্লিষ্ট বিডির বিষয়ে বিশেষণমূলক ভাষণ দানের পর বিজয়ীদের অভিনন্দন ও উৎসাহিত ক'রে তার ভাষণ সমাপ্ত করেন। এরপর আমাকে বলা হয় কিছু বক্তব্য পেশ করার জন্য । আমি আমার সংক্ষিপ্ত ভাষণে রাবেতার দাওয়াত ও তাবলীগের ব্যাপারে যে সকল ক্ষেত্রে শূন্যতা ও ঘাটতি রয়েছে অথচ সেগুলো অপরিহার্ষরূপে প্রয়োজনীয় সে সবের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। সকল শূন্যতা ও ঘাটতি পূরণ করা হলে তা কী কী সুফল বয়ে আনতে পারে তার প্রতিও আলোকপাত করি৷ প্রত্যুত্তরে বাবেতার পক্ষ থেকে উৎসাহব্যঞ্জক সাড়াও পাওয়া যায়। তারপর আমীর মুহতারম সাউদ বিন আব্দুল মুহসীন ক্রমধারানুযায়ী বিজয়ী পা্ুলিপি প্রণেতাগণের হাতে পূর্ঘোষিত পুরস্কার তুলে দেন। পারিশেষে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। ১৭ রবিউল আওয়াল বৃহস্পতিবার আমাদের দলটি ছিল মদীনা মুনাওয়ারার পথে অগ্রসরমান হয়। মক্কা মুকাররমা থেকে মদীনা মুনাওয়ারার পথযাত্রায় আবেগ ও উল্লাসে আমাদের সমগ্র চেতনা ছিল ভরপুর। পথচলার প্রায় শেষ পর্যায়ে আমরা পরিদর্শন করলাম বদরের এঁতিহাসিক যুদ্ধক্ষেত্র । সেখান থেকে অগ্রসর হয়ে আসর ওয়াক্তের কিছু পূর্বে গিয়ে উপস্থিত হলাম মাসজিদে নাবাবীতে ৷ মদীনা মুনাওয়ারায় দিন কয়েক অতিবাহিত করার পর কোন এক সকালে গেলাম খায়বারে। সেখানে এঁতিহাসিক দূর্গের ভিতর ও বের পরিদর্শন করার পর কিছুসময় কেটে গেল হাসি-আনন্দ, গল্প-গুজবে, হালকা রসিকতায় ও আমোদ স্ফুর্তিতে | তারপর ফিরে এলাম মদীনায় । আখেরী নাবীর রঃ) সাধনা ও সাফল্যের অসংখ্য স্মৃতি বিজড়িত পুণ্যভূমি মদীনার বিভিন্ন স্থান এবং আসমানী দূত জিবাঈল আমীনের (9৪) আগমন স্থল ও ওহী অবতীর্ণ হওয়ার জায়গাগুলো পরিদর্শনে সপ্তাহ দুয়েক অতিবাহিত হওয়ার পর পুনরায় ফিরে এলাম আমরা মক্কা মুকাররমায়। এখানে কা'বাহর তাওয়াফ ও সা“ঈ করার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গেল আরও একটি সপ্তাহ । তারপর এ পৃণ্যভূমির প্রিয়-পরিজন, বন্ধু-বান্ধব, ওস্তাদ ও ওলামা ও মাশায়েখগণের উষ্ণ আদর-আপ্যায়নের মধ্য দিয়ে ই অতিবাহিত হল আরও কটা দিন। এমনভাবে খপ্রুলোকের মতো একান্ত আকাঙ্িত মেজাজের সেই পুণ্যভূমিতে মাসাধিক কাল অবস্থানের পর ফিরে এলাম আবার তেত্রিশ কোটি দেবতার দেশ, পৌন্তলিকতার লীলা-নিকেতন হিন্দুস্থাণে । খ রইল শুধু এটুকু যে দেখতে দেখতে শুরু হতে না হতেই যেন শেষ হয়ে এল বন্ধুত্বের উষ্ণ আবেশ, পুস্পের সুয্নিগ্ধ সুবাসে পরিতৃপ্ত হতে না হতেই শেষ হয়ে এল বসন্ত। হিজায থেকে ফিরে আসতে না আসতেই উর্দু ভাষাভাষীগণের পক্ষ থেকে দাবী উথাপিত হল বইটি উর্দু ভাষায় অনুবাদ করার জন্য । সেই দাবী অনবরত আসতেই থাকল বছর কয়েক যাবৎ। এদিকে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে অনুবাদ কার্ষে হাত দেয়া আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। অথচ ব্যাপারটি এড়িয়ে চলা কিংবা উপেক্ষা করারও উপায়ান্তর আমার ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে শত ব্যস্ততা সত্তেও শেষ পর্যন্ত অনুবাদ কাজ আরম্ভ করে দিলাম। আল্লাহ তা“আলার দরবারে অশেষ শুকুর, কয়েক মাসের ক্ষুদ্র প্রচেষ্টার সমষ্টিগত ফল হল সমগ্র বইটির অনুবাদ । আল্লাহই পূর্বের ও পরের সমস্ত কাজকর্মের একমাত্র মালিক: | পরিশেষে, যে সকল বন্ধু-বান্ধব ও আত্মীয়-পরিজন কোন না কোনভাবে এ কাজে আমাকে সাহায্য সহযোগিতা প্রদান করেছেন তীদের উদ্দেশ্যে নিবেদন করছি অজস্র ধন্যবাদ। বিশেষ করে আমার ওন্তাদ মুহাতারাম মওলানা আব্দুর রহমান সাহেব, প্রিয়জন শাইখ ওযায়ের সাহেব এবং হাফেজ মুহাম্মদ ইলিয়াস সাহেব, ফাজেলানে মদীনা বিশ্ববিদ্যালয় এ কারণে চিরকৃতজ্ঞ যে গ্রন্থটির পারুলিপি প্রস্তুত করার ব্যাপারে তারা সময় মতো আমাকে অভিমত ও পরামর্শ দ্বারা উৎসাহিত এবং উপকৃত করেছেন। আমার প্রার্থনা, আল্লাহ তা'আলা এ সকল সহদয় ব্যক্তিকে উত্তম বদলা দ্বারা তৃপ্ত করুণ এবং আমাদের সহায়ক ও মদদগার হউন । এ গ্রন্থ প্রণয়নের রচনাকারী গ্রন্থ প্রণেতা, পরীক্ষক এবং এ গ্রন্থ থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যাঁরা উপকৃত হবেন সকলের নাজাত লাভের ওসীলা হোক অন্র গ্রন্থ । আমীন!! ১৮ই রবীউল আওয়াল ১৪১৫ ২৬শে আগস্ট ১৯৯৪ ঈসায়ী 11. 301911/510.0017
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।