ব্যবস্থা করা হয়েছে। পুরস্কার গ্রহণের জন্য এ অনুষ্ঠানে যোগদানের জন্য আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অবশ্য, এ অনুষ্ঠানটি মুহাররম মাসের পরিবর্তে ১২ই রবিউল আখের, ১৩৯৯ হিজরীতে অনুষ্ঠিত হয়েছিল । এতে যোগদান উপলক্ষে হারামাইন শারীফাইনে “উমরাহ এবং যিয়ারাতের সৌভাগ্যও আমার হয়ে গেল। ১০ই রবিউল আখের বৃহস্পতিবার মক্কা মুকার্রামার সেই নয়নাভিরাম রাবেতা কার্যালয়ে গিয়ে উপস্থিত হলাম । এখানে প্রাথমিক প্রয়োজনীয় কাজকর্ম শেষে আনুমানিক ১০ ঘটিকায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি আর্ত হল। . সভাপতির আসন অলংকৃত করেন সৌদী বিচার বিভাগের প্রধান শাইখ আবুল্লাহ বিন হুমাইদ। পুরস্কার প্রদানের জন্য উপস্থিত ছিলেন মঞ্ধার গভর্নরের প্রতিনিধি আমীর সাউদ বিন আব্দুল মুহসিন । তিনি হচ্ছেন মালিক আব্দুল আযীষের পুত্র । কুরআন তিলাওয়াতের পর মক্কার গভর্নর সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। তারপর রাবেতার যুগ সম্পাদক শাইখ “আলী আল-মুখতার অত্যন্ত মনোজ্ঞ এবং মর্মস্পর্শী এক ভাষণ দিলেন। তিনি কিছুটা বিস্ত রিত আকারে অত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রতিযোগিতার লক্ষ্য-উদ্দেশ্য ও পটভূমি সম্পর্কে মূল্যবান বক্তব্য ও পূর্বাভাস পেশ করেন। অধিকন্ত, অত্যন্ত সূক্ষ মান-নিরূপণী কলা-নির্বাচনের ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ বিচার-বিশ্লেষণের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনের ব্যাপারে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সে সব বিষয়েও তিনি আলোকপাত করেন। প্রসঙ্গত তিনি আরো উল্লেখ করেন যে, 'রাবেতা কর্তৃক প্রতিযোগিতা প্রসঙ্গ ঘোষিত হওয়ার পর প্রতিযোগীগণের নিকট থেকে রাবেতা মোট ১১৮২ টি পাণুলিপি প্রাপ্ত হন। এ সব পাখুলিপির বিভিন্ন দিক পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর সমীক্ষকগণ প্রাথমিক বিচারে ১৮৩টি পাণুলিপি প্রতিযোগিতার জন্য মনোনীত করেন। তারপর চূড়ান্ত পরীক্ষা, নির্বাচন ও ফলাফলের জন্য সৌদী শিক্ষামন্ত্রী শাইখ হাসান বিন আবদুল্লাহর নেতৃত্বে আট সদস্যবিশিষ্ট এক লক্ষ সমীক্ষাদল গঠিত হয়। এ আটজন সদস্যই ছিলেন মক্কা মুকার্রমা মালিক আবদুল আযীয বিশ্ববিদ্যালয়ের শরী“আ অনুষদের বের্তমানে জামেয়া উম্মুল কুরা) অধ্যাপক । তারা সকলেই মহানাবীর প্রি রা রারাারসানিনিরকারাচা রানার নাসার! ১. ড. ইবরাহিম আলী-শউত ২. ড. মুহাম্মদ সাঈদ সিদ্দিকী ৩. ড. রহমান ফাহমী মুহাম্মদ । ৪. ড. ফকরী আহমদ উকায় ৫. ড. আহমাদ সাইয়েদ দারাজ ৬. ড. ফায়েক বাক্র সওয়াফ ৭. ড. শাকের মাহমুদ আব্দুল মুনায়িম ৮, ড. আবুল ফাত্তাহ মানসুর এ পরীক্ষক দলের সদস্যগণ নির্বাচিত পাণুলিপিসমূহের সৃক্লাতিসূক্ষ বিচার বিশ্লেষণের পর যে পাঁচজন প্রতিযোগীর জন্য পুরস্কার ঘোষণা করেন তারা হলেন : প্রথম: 'আর রাহীকুল মাখতৃম' (আরবী), রচনায় সফিউর রহমান মোবারকপুরী, শিক্ষক, জামেয়া সালাফিয়া, বেনারস, হিন্দ । ঘ্িতীয়: খাতিমুন নাবিয়টান (প্র:) (ইংরেজী), রচনায় ড. মাজেদ 'আলী খান। তৃতীয়: 'পয়গাম্বরে আযম ওয়া আখের' (উর্দু), রচনায় ড. নাসীর আহমাদ নাসের, ভাইস চ্যান্সেলর, জামেয়া ইসলামিয়া ভাওয়াল পুর, পাকিস্তান । চতুর্থ: “মুনতাকান নকুল ফী সীরাতে আ'যামীর রাসূল" প্লে) (আরবী), রচনায় শাইখ হামেদ মা'হমুদ বিন মুহাম্মাদ মানসুর লিমুদ- জিজাহ, মিশর | পঞ্চম: “সীরাতে নাবিয়্টাল হুদা ওয়ার রাহমাহ' (আরবী), রচনায় অধ্যাপক আব্দুস সালাম হাফেজ, মদীনা মুনাওয়ারা, মামলাকাতে সউদিয়া আরাবিয়া । 11. 301911/510.0017
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।