নামটি বর্তমান আছে। এ সংবাদটি আপনাদের নিকট পৌছানোর জন্য আমার ভ্রাতুষ্পুত্র আমাকে প্রেরণ করেছেন। যদি তার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার ও আপনাদের মধ্য থেকে আমি সরে দীড়াব। তখন আপনাদের যা ইচ্ছে হয় করবেন। কিন্তু তার কথা যদি সত্য প্রমাণিত হয় তাহলে বয়কটের মাধ্যমে আপনারা আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার করে আসছেন তা থেকে বিরত হতে হবে। এ কথায় কুরাইশগণ বললেন, “আপনি ইনসাফের কথাই বলছেন।' এ দিকে আবূ জাহল এবং লোকজনদের মধ্যে বাকযুদ্ধ ও বচসা শেষ হলে মুত্বঈম বিন “আদী অঙ্গীকার পত্রথানা ছিড়ে ফেলার জন্য উঠে দীড়াল। তারপর সেটা হাতে নিয়ে সত্যি সত্যিই দেখা গেল যে, এক প্রকার কীট লেখাগুলোকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। শুধু “বিসমিকা আল্লাহুম্মা, কথাটি অবশিষ্ট রয়েছে এবং যেখানে যেখানে আল্লাহর নাম লেখা ছিল শুধু সেই লেখাগুলোই অবশিষ্ট রয়েছে । কীটে সেগুলো খায়নি। তারপর অঙ্গীকার পত্রখানা ছিড়ে ফেলা হল এবং এর ফলে বয়কটেরও অবসান ঘটল । রাসূলুল্লাহ (ধর) এবং অন্যান্য সকলে শিয়াবে আবু ত্বালিব থেকে বাইরে বেরিয়ে এলেন। মুশরিকগণ নাবী (শ্র:)-এর. নবুওয়াতের এক বিশেষ নিদর্শন প্রত্যক্ষ করে চমৎকৃত হল, কিন্তু তা সত্তেও তাদের আচরণের ক্ষেত্রে কোনই পরিবর্তন সূচিত হল না। যার উল্লেখ এ আয়াতে কারীমায় রয়েছে, [০0] ০০০০৮135105 808৩৯ 'কিন্তু তারা যখন কোন নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে- “এটা তো সেই আগের থেকে চলে আসা যাদু ।' (আল-কামার ৫৪ : ২) তাই মুশরিকগণ বিমুখ হলে গেল এবং স্বীয় কুফরে তারা আরও কয়েক ধাপ অগ্রসর হয়ে গেল।* 01110)6 0/918)01। 10019115190] 10) 1////9/,038420161/989-000) ১ বয়কটের এ বিস্তৃত বিবরণাদি নিযে বর্ণিত উৎস হতে চয়ন ও প্রণয়ন করা হয়েছে। সহীহুল বুখারী মক্কায় নাবাবী অবতরণ অধ্যায় ১ম খণ্ড ২৬১ পৃঃ। বাবু তাকাসোমিল মুশরিকীন আলান্নাবীয়ে (5333) ১ম খণ্ড ৫৪৮ পৃঃ যাদুল মা'আদ ২য় খণ্ড ৪৬ পৃঃ । ইবনে হিশাম ১ম খণ্ড ৩৫০-৩৫১ পৃঃ ও ৩৭৪-৩৭৭ পৃষঃ। রাহমাতুল্লিল আলামীন ১ম খণ্ড ৬৯-৭০ পৃঃ শাইখ আব্দুলাহ রচিত “মুখতাসারুস সীরাহ ১০৬-১১০ পৃঃ । এবং শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রচিত “মুখতাসারুস সীরাহ ৬৮-৭৩ পৃঃ। এ উৎসসমূহে কিছু কিছু মতবিরোধ রয়েছে। প্রমাণাদির প্রেক্ষিতে আমি অগ্রাধিকার যোগ্য দিকটিই উল্লেখ করেছি। 11. 301911/510.0017
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।