£55]1 82552) _. পূর্ণাঙ্গ বয়কট অত্যাচার উৎপীড়নের অঙ্গীকার (9194419 ১1) $:2) : মুশরিকদের সকল চে্টা-পরচেষ্টা যখন ব্যর্থ হলো এবং তারা দেখতে পেল যে, রা মুসলিম ও কাফির সকলের সম্মিলিতভাবে রাসূলুল্লাহ (বর প:)-কে সাহায্যদানের অঙ্গীকার করেছে। এ সব কারণে মুশরিকগণের হতবুদ্ধিতা আরো বেড়ে গেল। পূর্বোলিখিত সিদ্ধান্ত মোতাবেক মুশরিকগণ “মুহাসসাব' নামক উপত্যকায় খাইফে বনী কিনানাহর ভিতরে একত্রিত হয়ে সর্বসম্মতভাবে অঙ্গীকারাবদ্ধ হল যে, বনু হাশিম এবং বনু মুত্তালিবের সাথে ক্রয় বিক্রয়, সামাজিক কার্যকলাপ, অর্থনৈতিক আদান-প্রদান, কুশল বিনিময় ইত্যাদি সবকিছুই বন্ধ রাখা হবে। কেউ তাদের কন্যা গ্রহণ করতে কিংবা তাদের কন্যা দান করতে পারবে না। তাদের সঙ্গে উঠাবসা, কথোপকথন মেলামেশা, বাড়িতে যাতায়াত ইত্যাদি কোনকিছুই করা চলবে না। হত্যার জন্য রাসূলুল্লাহ (333)-কে যতদিন ভাদের হাতে সমর্পণ না করা হবে ততদিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে । মুশরিকগণ এ বর্জন বা বয়কটের দলিলস্বরূপ একটি অঙ্গীকারনামা সম্পাদন করে যাতে অঙ্গীকার করা হয়েছিল যে, তারা কখনো বনু হাশিমের পক্ষ হতে কোন সন্ষিচুক্তির প্রস্তাব গ্রহণ করবে না এবং তাদের প্রতি কোন প্রকার ভদ্রতা বা শিষ্টাচার প্রদর্শন করবে না, যে পর্যন্ত তারা রাসূলুল্লাহ (ঞ2)-কে হত্যার জন্য মুশরিকগণের হাতে সমর্পন না করবে সে পর্যন্ত এ অঙ্গীকার নামা বলবৎ থাকবে। | ইবনে কাইয়ুমের বর্ণনা সূত্রে বলা হয়েছে যে, এ অঙ্গিকারপত্রখানা লিখেছিলেন মানসূর বিন ইকরিমা বিন 'আমির বিন হাশিম। কেউ কেউ উল্লেখ করেছেনে যে, এ অঙ্গীকার নামা লিখেছিলেন নাষর বিন হারিস। কিন্ত সঠিক কথা হচ্ছে এ অঙ্গীকার নামার সঠিক লেখক ছিলেন বাগীয বিন “আমির বিন হাশিম । রাসূলুল্লাহ (প্রঃ) তার প্রতি বদ দোওয়া করেছিলেন যার ফলে তার হাত পক্ষাঘাতণ্রস্ত হয়ে গিয়েছিল ।১ যাহোক এ অঙ্গীকার স্থিরীকৃত হল এবং অঙ্গীকারনামাটি কা“বাহর দেয়ালে ঝুলিয়ে দেয়া হল। যার ফলে আবু লাহাব ব্যতীত বনু হাশিম এবং বনু মুস্তালিবের কী কাফের, কী মুসলিম সকলেই আতঙ্কিত হয়ে 'শিয়াবে আবু ত্বালিব' গিরি সংকটে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। এ ঘটনা সংঘটিত হয়েছিল নবুওয়ত সপ্তম বর্ষের মুহাররম মাসের রারস্তে চাদ রাত্রিতে । তবে এ ঘটনা সংঘটনের সময়ের ব্যাপারে আরো মতামত রয়েছে। তিন বৎসর, 'শিয়াবে আবু ত্বালিব' গিরিসংকটে অস্তরীপাবস্থা (১.0 31 ৩-:৪ &,21921 59: এ বয়কটের ফলে বনু হাশিম ও বনু মুত্তালিবের লোকজনদের অবস্থা অত্যন্ত কঠিন ও সঙ্গীন হয়ে পড়ল। _ খাদ্য-শস্য এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব-সামগ্ী আমদানী ও পানীয় সরবরাহ বন্ধ হয়েছিল। কারণ, খাদ্য-শস্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য-সামথী যা মক্কায় আসত মুশরিকগণ তা তাড়াহুড়া করে ক্রয় করে নিত। এ কারণে গিরি সংকটে অবরুদ্ধদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়ল । খাদ্যাভাবে তারা গাছের পাতা, চামড়া ইত্যাদি খেতে বাধ্য হল। কোন কোন সময় তাদের উপবাসেও থাকতে হতো । উপবাসের অবস্থা এরূপ হয়ে যখন মর্মবিদারক কণ্ঠে ক্রন্দন করতে থাকত তখন গিরি সংকটে তাদের নিকট জিনিসপত্র পৌছানো প্রায় অসম্ভব পড়েছিল, যা পৌছত তাও অতি সঙ্গোপনে। হারাম মাসগুলো ছাড়া অন্য কোন সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের উদ্দেশ্যে তারা বাইরে যেতে পারতেন না। অবশ্য যে সকল কাফেলা মক্কার বের থেকে আগমন করত তাদের নিকট থেকে তারা জিনিসপত্র ক্রয় করতে পারতেন । কিন্তু মক্কার ব্যবসায়ীগণ এবং লোকজনেরা সে সব জিনিসের দাম এতই বৃদ্ধি করে দিত যে, গিরিসংকটবাসীগণের ধরা ছোয়ার বাইরেই তা থেকে যেত। * যা'দুল মা'আদ ২য় খণ্ড ৪৬ পৃঃ । 11. 301911/510.0017
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।