Contents ৩৬৩৫-(১/১৪৯২)। ড্যাস-এর পূর্বে প্রথম নম্বরটি নতুন করে ১ম খণ্ড থেকে ৩য় খণ্ড পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ৪র্থ খণ্ডের প্রথম নম্বর এসেছে ৩৬৩৫ নং। আর ড্যাস-এর পরে প্রথম বন্ধনীর প্রথম নম্বরটি হাদীসের ক্রমধারা অনুযায়ী এবং দ্বিতীয় বা সর্বশেষ যে নম্বরটি রয়েছে সেটি হচ্ছে ফু'আদ 'আবদুল বাকী* সহীহ মুসলিমে বর্ণিত হাদীসগুলোকে বিষয়ভিত্তিকভাবে সাজানো নিয়মে। বিশ্ববিখ্যাত মুহাক্কিক ফু‘আদ ‘আবদুল বাকী’ কোন হাদীসের নম্বরে (পর্বের ক্রমিক নম্বর/হাদীস নম্বর) (পর্বের ক্রমিক নম্বর/...) (.../হাদীস নম্বর) (.../...) দিয়ে শ্ৰেণীবিন্যাস করে হাদীস সাজিয়েছেন । যে সকল হাদীসের সানাদে পার্থক্য থাকা সত্ত্বেও মাতান একই রকম সে হাদীসগুলোকে ফু‘আদ ‘আবদুল বাকী' একই নম্বরের অধীনে এনেছেন। একই হাদীস যখন একাধিক জায়গায় বর্ণিত হয়েছে সেখানে নম্বর ঠিক থাকার কারণে কোথাও বা হঠাৎ ক্রমধারার তারতম্য দেখা দিয়েছে। তাই ফু‘আদ ‘আবদুল বাকী‘-এর প্রত্যেকটি শ্রেণীবিন্যাসের নম্বরগুলোকে ঠিক রেখে প্রথমে একটি করে নতুন সাধারণ ক্রমিক নম্বর উল্লেখ করা হয়েছে। যার ফলে পাঠক মহল সহজেই বুঝতে পারবে মোট কতটি হাদীস আছে এবং সকল পর্বে বর্ণিত হাদীসের ক্রমধারা অনুযায়ী মোট হাদীসের সংখ্যাও সহজেই জানা যাবে। এছাড়াও প্রতিটি হাদীসের বাংলা অনুবাদের শেষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামিক সেন্টার-এর নম্বরও সংযোজিত হয়েছে। আশা করি ইনশা-আল্লাহ সর্বসাধারণের জন্য এটিও খুব কল্যাণকর হ্বে। মানবীয় প্রচেষ্টায় ক্রটি থাকাই স্বাভাবিক । তাই সুহৃদ পাঠকগণ! বিশেষত হাদীস চর্চায় নিয়োজিত ‘আলিমগণ ক্ৰটি নির্দেশ করলে সংশোধনের প্রতিশ্রুতি রইল । পরিশেষে এ কাজটি বাস্তবায়ন করতে গিয়ে যে সকল ‘আলিম ও দীনী ভাই-বোন বিভিন্নভাবে মেধা, শ্রম, অর্থ, অনুপ্রেরণা, পরামর্শ দিয়ে নিরলসভাবে সহযোগিতা করেছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দু'আ করছি। হে আল্লাহ! তুমি আমাদের সকলকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান কর । আমীন! আহলে হাদীস লাইব্রেরী ঢাকা (গবেষণা ও প্রকাশনা বিভাগ) http://islamiczone.org
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.