ছহীহ মুসলিম বাংলা অনুবাদ — MUSLIM 4
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents es ol “ ~ আমাদের কথা সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব্বুল ‘আলামীনের এবং লক্ষ কোটি দরূদ পাঠ করছি মানবতার মুক্তির পৃত, সর্বশ্রেষ্ঠ নাবী ও রসূল এবং সকলের অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র আদর্শ নেতা মুহাম্মাদুর রসূলুল্লাহ %-এর প্রতি । মুসলিম জাহানের সকল প্রকার দিক-নির্দেশনা লাভের প্রধান উৎস দুনিয়ার বুকে মহাখস্থ আল-কুরআনের পর সহীছ্‌ল বুখারী ও সহীহ মুসলিমের স্থান । এ গ্রন্থসমূহ পরিপূর্ণ সহীহ ও নির্ভুল । আর হাদীস খ্রন্থসমূহের মধ্যে কোন বিষয়ে হাদীস সন্ধানে সহজলভ্য এ সহীহ মুসলিমের গুরুতু অপরিসীম । ‘সহীহ মুসলিম’ বাংলা অনুবাদসহ তৃতীয় খণ্ডের পর অতি দ্রুত সময়ে চতুর্থ খণ্ডও প্রকাশিত হলো। ইনশা-আল্লাহ, পরবর্তী খণ্ডগুলো অতি শীত্মই প্রকাশের মাধ্যমে পূর্ণতা লাভ করবে। বিশ্ববিখ্যাত মুহাক্কিক ‘আলিম মুহাম্মাদ ফু‘আদ ‘আবদুল বাকী‘-এর শ্ৰেণীবিন্যাস অনুযায়ী সাজানো মুদ্রণে বাংলার বুকে এটাই প্রথম । সহীহ মুসলিম-এর বাংলা অনুবাদ সহজ ও প্রাঞ্জল এবং সাধারণ পাঠকদের উপযোগী করার লক্ষ্যে আমাদের প্রকাশিত এ গ্রস্থে মূল হাদীস পূর্ণ সানাদ সহকারে মুদ্রিত হয়েছে। আর বাংলা অনুবাদে শুধু মূল রাবীর নাম উল্লেখ করা হয়েছে। মূল ইবারত পাঠ সহজ হওয়ার লক্ষ্যে হুরকত সন্নিবেশ করা হয়েছে। গ্রন্থখানায় বিশুদ্ধ অনুবাদ ও যথার্থ টীকা সন্নিবিষ্ট করণে ইমাম নাবাবী (রহঃ)-এর সর্বশেষ তা'লীক থেকে নেয়া হয়েছে। গ্রস্থটিতে প্রধানতঃ বিশ্ববিখ্যাত ‘আলিম মুহাম্মাদ ফু‘আদ ‘আবদুল বাকী‘ সম্পাদিত মিশরের বৈরুত সংস্করণ “দার ইবনু হাযৃম” এবং “দারুল হাদীস” প্রকাশনীর অনুসরণ করা হয়েছে। “মাকতাবাতুল শামিলাহ” থেকেও সহযোগিতা নেয়া হয়েছে। অনুবাদে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। বাংলায় ব্যবহৃত ‘আরাবী শব্দগুলো . সঠিক ‘আরাবী উচ্চারণের সাথে মিল রাখার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। পূর্বের খণ্ডগুলোতে বাজারে প্রকাশিত প্রচলিত ধারা অনুসারে ক্রমিক নম্বর সংযুক্ত ছিল না। অর্থাৎ প্রকাশিত খণ্ডগুলোতে প্রথম নম্বরটি কুতুবুত্‌ তিস'আর তারীখুল ‘আলামী-কে অনুসরণ করা হয়েছিল। কিন্তু পাঠক মহলের নিকট উল্লেখিত নম্বরটি বুঝার দুর্বোধ্যতা এবং কুতুবুত্‌ তিস'আর তারীখুল ‘আলামী-এর কিতাব সহজলভ্য নয় বিধায় নতুন করে সাধারণ ক্রমিক নম্বর দেয়া হয়েছে। যেমন অত্র গ্রন্থের প্রথম হাদীসের নম্বর এসেছে http://islamiczone.org

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।