ছহীহ মুসলিম বাংলা অনুবাদ — MUSLIM 4
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents Sa সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) ভোগ করছে। তিনি বলেন, এমন সময় গাত্ফান গোত্রের একটি লোক এল । সে বলল, অমুক তাদের জন্য একটি উট যাবাহ করেছে। তারা যখন তাঁর চামড়া খসাচ্ছিল তখন তারা ধুলো রাশি উড়তে দেখতে পায়। তখন তারা বলে উঠলো ওরা (আকওয়া* ও তার বাহিনী) তোমাদের নিকট এসে পড়েছে। তখন তারা পালিয়ে যায়। এরপর আমাদের ভোর হলো। রসূলুল্লাহ 3 বললেন : আমাদের আজকে সেরা অশ্বারোহী হচ্ছে আবূ কাতাদাহ্‌ আর আমাদের সেরা পদাতিক হচ্ছে সালামাহ্‌। তিনি বলেন, তারপর রসূলুল্লাহ 38 আমাকে অশ্বারোহী ও পদাতিক হিসেবে গনীমাতের দু' অংশ দিলেন। আমাকে তিনি একত্রে দু' অংশ দিলেন। তারপর রসূলুল্লাহ 3 আমাদের মাদীনায় ফিরে আসার কালে-আমাকে তার সাথে তার উট্নী আয্বার পিছনে বসিয়ে নিলেন। তিনি বলেন, তারপর যখন আমরা পথ অতিক্রম করছিলাম, এমন সময় আনসারের এমন এক ব্যক্তি-যাকে পদবুজে চলার ব্যাপারে কেউ পরাজিত করতে পারতো না-বলতে লাগলো-কেউ কি আছে যে, মাদীনায় সর্বাগ্রে পৌছার ব্যাপারে প্রতিযোগিতা করবে? এ কথাটি সে বারবার বলছিল। তিনি বলেন, যখন আমি তার এ চ্যালেঞ্জমূলক) কথাটি শুনলাম তখন বললাম, তুমি কি কোন সম্মানিত লোককে সম্মান দিতে জাননা বা কোন ভদ্রলোককেই পরোয়া করবে না? সে বলল, বসূলুল্লাহ টে ব্যতীত অন্য কারে! নয়। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! আমার পিতা-মাতা আপনার উপর কুরবান, আপনি আমায় অনুমতি দিন যেন আমি ও ব্যক্তির সাথে প্রতিযোগিতা করি। তখন তিনি বললেন : তোমার ইচ্ছা হলে! তিনি বলেন, তখন আমি বললাম, ওহে! আমি তোমার দিকে আসছি। তারপর আমি লাফ দিয়ে নিচে দৌড়ালাম। তারপর এক বা দু' টিলা অতিক্রম করার দূরত্বে রইলাম তখন পর্যন্ত আমার দম বন্ধ রেখে তার পিছু পিছু দৌড় দিলাম । আরও দু’ এক ঢিলা পর্যন্ত ধীরগতিতে চলার পর সজোরে দৌড় দিয়ে তার নিকট পৌছে গেলাম । এবং তার দু'কাধের মধ্যবর্তী স্থানে একটি খুষি মেরে বললাম, ওহে! আল্লাহর কসম! তুমি হেরে গেছ। তখন সে বলল, আমিও তাই মনে করছি। তিনি বলেন, অতএব আমি তার পূর্বেই মাদীনায় পৌছে গেলাম ৷ তিনি বললেন, আল্লাহর কসম! এরপর আমরা তিনরাতের অধিক মাদীনায় থাকতে পারিনি। এমনি রসূলুল্লাহ ্ঠ-এর সঙ্গে আমরা খাইবারের দিকে বেরিয়ে পড়লাম । তিনি বলেন, তখন আমার চাচা 'আমির (রাযিঃ) উৎসাহমূলক কবিতা আবৃত্তি করতে লাগলেন: . “আল্লাহর কসম! আল্লাহর অনুগ্রহ না হলে আমরা হিদায়াত পেতাম না। সদাকাহও দিতাম না আর সলাতও আদায় করতাম না। আমরা আপনার অনুগ্রহ থেকে কখনো বেপরওয়া হতে পারি না, তাই আপনি আমাদের কদম দৃঢ় রাখুন, যখন আমরা শত্রুদের সম্মুখীন হই এবং আপনি আমাদের প্রতি প্রশান্তি বর্ষণ করুন।" তারপর রসূলুল্লাহ 3% বললেন : এ ব্যক্তি কে? তিনি বললেন, আমি ‘আমির । রসূলুল্লাহ 3 বললেন, “তোমার রব তোমাকে ক্ষমা করুন।" রাবী বলেন, রসূলুল্লাহ ঈুঠ যখন যার জন্য বিশেষভাবে ক্ষমার দু'আ করতেন সে শহীদ হতো । তিনি বলেন, তখন স্বীয় উটের উপর আসীন ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) চীৎকার করে বললেন, ইয়া নাবী আল্লাহ! ‘আমিরকে দিয়ে আমাদের আরো উপকৃত করলেন না কেন? তিনি বলেন, তারপর যখন আমরা খাইবারে উপস্থিত হলাম, তখন খাইবার অধিপতি মারহাব তরবারি দোলাতে দোলাতে বেরিয়ে এলো এবং বলল, ‘খাইবার জানে যে, আমি মুরাহৃহাব, পূর্ণ অস্ত্রশস্ত্ে সজ্জিত, অভিজ্ঞতাপূর্ণ এক বীরপুরুষ যখন যুদ্ধ বিগ্রহ ঘনীভূত হয় তখন সে তরবারিসমূহ চমকাতে থাকে" রাবী বলেন, আমার চাচা ‘আমির (রাযিঃ) কবিতা আবৃত্তি করতে করতে বললেন- http://islamiczone.org

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।