ছহীহ মুসলিম বাংলা অনুবাদ — MUSLIM 4
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৪৯ না। তিনি বলেন, আমি বললাম, আমি সালামাহ্‌ ইবনু আকওয়া'। কসম সে পবিত্র সত্তার, যিনি মুহাম্মাদ ৯% কে সম্মানিত করেছেন! আমি তোমাদের যাকেই পাই তাকে ধরে ফেলব। কিন্তু তোমাদের কেউ চাইলেই আমাকে ধরতে পারবে না। তখন তাদের একজন বলল, আমিও তাই মনে করি। তিনি বলেন, তারপর তারা ফিরে গেল। আর আমি সে স্থানেই বসে রইলাম । অবশেষে আমি রসূলুল্লাহ র-এর অশবারোহীদের গাছ-গাছালির মাঝ দিয়ে অগ্রসর হতে দেখলাম । তিনি বলেন, তাদের মধ্যে সর্বাগ্রে ছিলেন আখরাম আসাদী। তার পিছনে আবূ কাতাদাহ্‌ আনসারী । তার পিছনে মিকদাদ ইবনুল আসওয়াদ কিন্দী। তিনি বলেন, আমি তখন আখরামের ঘোড়ার লাগাম ধরলাম তিনি বলেন, তখন লুটেরা (শত্রুরা) পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে গেল। আমি বললাম, হে আখরাম! ওদের থেকে সতর্ক থাকবে । তারা যেন রসূলুল্লাহ 3% ও তার সাহাবীগণ এসে মিলিত হওয়ার পূর্বেই তোমাদের বিচ্ছিন্ন করে না ফেলে । আখরাম বললেন, হে সালামাহ্‌! তুমি যদি আল্লাহ ও কিয়ামাতের দিনের প্রতি বিশ্বাসী হও এবং জান্নাত ও জাহান্নামকে সত্য মনে কর তবে আমার এবং শাহাদাতের মধ্যে বাধা .সৃষ্টি করো না। সালামাহ্‌ বলেন,তখন আমি তার পথ ছেড়ে দিলাম । তখন তিনি ‘আবদুর রহমানের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হলেন। আখরাম ‘আবদুর রহমানের ঘোড়াকে আহত করলেন। আর "আবদুর রহমান বর্শার আঘাতে তাকে কতল করে দিল এবং আখরামের ঘোড়ার উপর চড়ে বসলে । ইতোমধ্যে রসূলুল্লাহ 3%-এর ঘোড়সাওয়ার আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) এসে পৌছলেন। তিনি ‘আবদুর রহমানকে বর্শার আঘাতে হত্যা করলেন! সে পবিত্র সত্তার কসম! যিনি মুহাম্মাদ $ু-কে মর্যাদামণ্ডিত করেছেন, আমি তখন এতই দ্রুতগতিতে তাদের পিছ্ধু ধাওয়া করে যাচ্ছিলাম যে, আর পিছনে (অনেক দূর পর্যন্ত) মুহাম্মাদ 3 এর কোন সাহাবীকেই দেখতে পেলাম না, এমনকি তাদের ঘোড়ার খুরের ধূলিও আমার দৃষ্টিগোচর হলো না। এভাবে চলতে চলতে সূর্যাস্তের প্রাক্কালে তারা এমন একটি গিরি পথে উপনীত হল যেখানে যু-কারাদ নামক একটি প্রস্ববণ রয়েছে। অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় তারা পানি পান করতে অবতরণ করলো। তখন তারা আমাকে তাদের পিছু ধাওয়া করে দৌড়ে আসতে দেখতে পেলো। এক জায়গায় পানি পান করার পূর্বেই আমি সেখান থেকে তাদের তাড়িয়ে দিলাম। তখন তারা পাহাড়ের একটি ঢালু উপত্যকার দিকে দৌড়াতে লাগলো আর আমিও তাদের পিছু ধাওয়া করতে লাগলাম । আমি তাদের যে কোন একজনের নিকটবর্তী হতাম তার কাধের অস্থিতে তীর নিক্ষেপ করে বললাম, “আমি আকওয়া'র পুত্র, আজ দুধ স্মরণের দিন” সে তখন বলল, তার মা তার জন্য কাদুক-তুমি কি সে আকওয়া যে আমাদের সেই ভোর থেকে অতিষ্ঠ করে রেখেছ? আমি বললাম, হ্যা, তোমার জানের দুশমন, আমি সেই তোমার ভোরবেলার আকওয়া। তিনি বলেন, অতঃপর তার দু'টি ক্লান্ত ঘোড়া উপত্যকায় হেড়ে চলে গেল । তিনি বলেন, তখন আমি এঁ দু'টোকে হাঁকিয়ে রসূলুল্লাহ 3-এর নিকট নিয়ে এলাম । তিনি বলেন, সেখানে একটি 'সাতীহা' (চামড়ার পাত্র) এবং একটি পানি ভর্তি সাতীহা নিয়ে এসে ‘আমির’ আমার সাথে মিলিত হলেন। আমি তখন ওযু করলাম এবং (দুধ) পান করলাম । তারপর এমন অবস্থায় রসূলুল্লাহ $%-এর কাছে এলাম, যখন তিনি এঁ পানির কাছে ছিলেন যা থেকে আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম ৷ এদিকে রসূলুল্লাহ 3 এ সমস্ত উট ও মুশরিকদের নিকট থেকে আমার ছিনিয়ে আনা বর্শা ও চাদর প্রভৃতি হস্তগত করেছেন। তখন বিলাল এ লোকদের কাছ থেকে আমার উদ্ধারকৃত একটি উট যবাই করে তার কলিজ এবং কুঁজ রসূলুল্লাহ এর জন্য ভুনা করছিলেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রসূল! আমাকে সুযোগ দিন, আমি আমাদের লোকদের থেকে একশ’ জনকে বাছাই করে নিয়ে সে দুশমনদের পিছু ধাওয়া করি যাতে তাদের সকলকে এমনিভাবে হত্যা করব যে, তাদের খবর বয়ে নিয়ে যাওয়ার মত একটি লোকও অবশিষ্ট থাকবে না! তিনি বলেন, তখন রসূলুল্লাহ 38% এমনভাবে হাসলেন যে, চুলোর আগুনের আভায় তার চোয়ালের দাতগুলো প্রকাশ পেল। এরপর রসূলুল্লাহ 8% বললেন : হে সালামাহ্‌! আমি বললাম হ্যা, পবিত্র সত্তার শপথ! যিনি আপনাকে সম্মানিত করেছেন। রসূলুল্লাহ 3 তখন বললেন: এতক্ষণে তো তারা গাতৃফান পল্লীতে আতিথ্য ৪৮ http://islamiczone.org

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।