Contents ৩০৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) বাদশাহ ছিলেন? আপনি এর উত্তরে বলেছিলেন, না।. আমি এ কথা বলেছিলাম এ কারণে যে, যদি তীর পিতৃপুরুষদের মধ্য হতে কেউ বাদশাহ্ থাকতেন, তবে আমি মনে করতাম যে, হয়ত বা তিনি তাঁর পিতুপুরুষদের রাজত্ব পুনরুদ্ধার করতে চান। তারপর আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে, তার অনুসারীগণ কি সমাজের দুর্বল শ্ৰেণীর লোক, না সম্তান্ত শ্রেণীর লোক? আপনি উত্তরে বলেছিলেন, দুর্বল শ্রেণীর লোক তার অনুসারী হয়ে থাকে। এরপর আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, যে তিনি (নুবৃওয়াতের) যে কথা বলছেন এর পূর্বে কি আপনারা তাকে কখনও মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছেন? প্রতি উত্তরে আপনি বলেছিলেন যে, না। এতে আমি বুঝতে পারলাম, যে ব্যক্তি জাগতিক ব্যাপারে মিথ্যা কথা বলেন না, তিনি কি কারণে আল্লাহর উপর মিথ্যারোপ করতে যাবেন? এরপর আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে, কোন ব্যক্তি কি তার ধর্মে দীক্ষিত হওয়ার পর তীর প্রতি অসন্তুষ্ট হয়ে তার ধর্ম পরিত্যাগ করেছে? আপনি উত্তরে বলেছিলেন, না। ঈমানের প্রকৃত অবস্থা এটাই ৷ যখন অন্তরের অনস্তঃস্থলে একবার ত প্রবেশ করে তখন সেখানেই স্থায়ীভাবে অবস্থান করে। এরপর আমি জিজ্ঞেস করেছিলাম, তাঁর অনুগামীদের সংখ্যা কি দিন দিন বাড়ছে, না কমছে? প্রতি উত্তরে আপনি বলেছিলেন, তারা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। এটাই হল ঈমানের প্রকৃত অবস্থা । তা বৃদ্ধি পেতে পেতে অবশেষে পূর্ণত্ব লাভ করে। এরপর আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি তাঁর সঙ্গে কোন যুদ্ধ করেছেন? উত্তরে খাপনি বলেছিলেন, হ্যা, আপনারা তাঁর সাথে যুদ্ধ করেছেন। তবে আপনাদের মাঝে এবং তার মাঝে যুদ্ধের অবস্থা হল পালাবদলের মত । কখনও তিনি বিজয়ী হন, আবার কখনও আপনারা বিজয়ী হন। এভাবে রসূলগণকে পরীক্ষার সম্মুখীন করা হয়। পরিণামে তারাই বিজয়ী হয়ে থাকেন। এরপর আমি আপনাকে প্রশ্ব করেছিলাম, তিনি কি কখনও কোন সন্ধির চুক্তি ভঙ্গ করেছেন? প্রতি উত্তরে আপনি বলেছিলেন, তিনি কোন চুক্তিভঙ্গ করেননি! এভাবে রসূলগণ কখনও কোন চুক্তি ভঙ্গ করেন না। আর আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে, তার এ কথা (নুবৃওয়াতের কথা) বলার পূর্বে কি কোন ব্যক্তি অনুরূপ কথা বলেছেন? আপনি বলেছিলেন যে, না। আমি তা এ কারণে জিজ্ঞেস করেছিলাম যে, যদি তার পূর্বে কেউ এরূপ দাবী করে থাকতো, তবে আমি মনে করতাম যে, সে ব্যক্তি তার পূর্বে যে কথা বলা হয়েছিল তার অনুকরণ করেছে। রাবী বলেন, এরপর হিরাকূল জিজ্ঞেস করলেন, এবং অবৈধ ও অসৌজন্যমূলক কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়ে থাকেন৷ বাদশাহ্ হিরাকূল বললেন, তিনি আপনাদেরকে কী কাজের নির্দেশ দিয়ে থাকেন? আমি বললাম আপনি তার সম্পর্কে যা বললেন তীর অবস্থা যদি ঠিক তাই হয় তবে তিনি অবশ্যই নাবী । আমি জানতাম যে, একজন নাবীর আবির্ভাব ঘটবে । কিন্তু আমি ধারণা করিনি যে, তিনি আপনাদের থেকে হবেন। যদি আমি জানতাম যে, আমি তার নিকট নির্বিঘ্নে পৌছতে পারবো তবে নিশ্চয়ই আমি তার মুবারক পদদ্বয় ধুয়ে দিতাম । (জেনে রেখো) নিশ্চয়ই তার রাজত্্ আমার দু’পায়ের নীচ পর্যন্ত পৌছবে । এরপর তিনি রসূলুল্লাহ 3%-এর চিঠিটি তলব করলেন এবং তা পাঠ করলেন। এতে ছিল- “বিস্মিল্লা-হির রহ্মা-নির রহীম! এটা মুহাম্মাদুর রসূলুল্লাহ 38%-এর পক্ষ থেকে রোমের মহান ব্যক্তি হিরাক্ল-এর প্রতি । শান্তি ধারা সে ব্যক্তির উপর, যিনি সঠিক পথ অনুসরণ করেন। অতঃপর, নিশ্চয়ই আমি আপনাকে ইসলামের আহ্বান জানাচ্ছি । ইসলাম গ্রহণ করুন, নিরাপত্তা লাভ করুন । আপনি মুসলিম হোন, আল্লাহ্ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর যদি আপনি (ইসলাম থেকে) মুখ ফিরিয়ে নেন, তবে নিশ্চয়ই প্রজাদের অপরাধ আপনার উপর আরোপিত হবে। “হে আহলে কিতাব! তোমরা এসো সে কথায়, যা আমাদের ও তোমাদের মধ্যে একই; যেন আমরা আল্লাহ ব্যতীত অন্য কারও ‘ইবাদাত না করি, কোন কিছুকেই তার শরীক না করি ..... তবে বল, তোমরা সাক্ষী থাক আমরা মুসলিম” পর্যন্ত । এরপর তিনি পত্র পাঠ শেষ করলে তীর নিকটে শোরগোল এবং অযথা কথাবার্তা হতে লাগল । এদিকে আমাদেরকে বেরিয়ে আসার নির্দেশ দেয়া হল। আমরা বেরিয়ে এলাম। আবু http://islamiczone.org
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।