ছহীহ মুসলিম বাংলা অনুবাদ — MUSLIM 4
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩০৫ ৪8৯৯-(৭৪/১৭৭৩) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী, ইবনু আবূ ‘উমার, মুহাম্মাদ ইবনু রাফি' ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, আবু সুফ্‌ইয়ান (রাযিঃ) তাকে সামনা-সামনি খবর দিয়েছেন, আমি তথায় (শাম দেশে) যাত্রা করলাম । যখন আমার মধ্যে এবং রসূলুল্লাহ $-এর মধ্যে (হুদাইবিয়ার) সন্ধির সময়কাল কার্যকর ছিল (যষ্ঠ হিজরীতে) । যখন আমি শাম দেশে উপস্থিত হলাম, তখন রসূলুল্লাহ 3%-এর প্রেরিত একটি পত্র হিরাক্ল (হিরাক্লিয়াস) বাদশাহর নিকট পৌছল । দিহ্‌ইয়াতুল কালবী (রাযিঃ) (দূত) এ পত্র নিয়ে গিয়েছিলেন। তিনি সে পত্র বসরার এক নেতাকে প্রদান করেন। এরপর বসরার সে নেতা, হিরাক্‌্ল বাদশাহর নিকট পত্রটি হস্তান্তর করেন। তখন হিরাক্‌ূল বাদশাহ বললেন, এখানে এ লোকটির (মুহাম্মাদ 3%-এর) সম্প্রদায়ের কোন লোক আছে কি, যিনি নিজেকে নাবী বলে দাবী করছেন? তারা বলল, হ্যা । তখন কুরায়শের এক দল লোকের সঙ্গে আমাকেও ডাকা হল । এরপর আমরা হিরাক্‌ল বাদশাহর দরবারে প্রবেশ করলাম । আমাদেরকে তার সম্মুখেই বসান হল। তখন তিনি জিজ্ঞেস করলেন, যিনি নাবী দাবী করছেন তাঁর সাথে আত্মীয়তার দিক দিয়ে তোমাদের মধ্যে কে অধিক নিকটবর্তী? তখন আবু সুফ্‌ইয়ান বললেন, আমি৷ তখন তারা আমাকে বাদশাহর সামনেই বসালেন এবং আমার সঙ্গীদেরকে আমার পিছনে বসালেন। এরপর তিনি তাঁর দোভাষীকে ডাকালেন এবং তাকে বললেন, “আপনি তাদেরকে আমার পক্ষ হতে বলে দিন যে, আমি তাকে (আবূ সুফইয়ানকে) এ লোকটি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব নাবী বলে যিনি দাবী করছেন। যদি তিনি (আবূ সুফ্‌ইয়ান) আমার নিকট মিথ্যা কথা বলেন, তবে আপনারাও তাকে মিথ্যাবাদী বলে ঘোষণা দেবেন। তখন আবু সুফ্‌ইয়ান বললেন, আল্লাহর শপথ! যদি আমার এ ভয় না হত যে, মিথ্যা বললে তা আমার বরাতে বর্ণিত হতে থাকবে তবে নিশ্চয়ই (তাঁর সম্পর্কে) মিথ্যা কথা বলতাম । অতঃপর বাদশাহ তীর দোভাষীকে বললেন, আপনি তাকে (আবু সুফ্‌ইয়ানকে) জিজ্ঞেস করুন, আপনাদের মাঝে এ লোকটির বংশ পরিচয় কেমন? আমি প্রতি উত্তরে বললাম, তিনি আমাদের মাঝে সন্তরান্ত বংশীয় । এরপর জিজ্ঞেস করলেন, তার পূর্ব পুরুষদের মধ্যে কি কেউ কখনও বাদশাহ ছিলেন? আমি বললাম, না। এরপর জিজ্ঞেস করলেন, আপনারা কি কখনও তাকে এ কথা বলার পূর্বে, যা তিনি বলেছেন, মিথ্যা বলার অভিযোগ করেছেন? আমি বললাম, না। তিনি আবার জিজ্ঞেস করলেন, সমাজের কোন্‌ শ্রেণীর লোক তার অনুসরণ করে? সম্ত্রান্ত প্রভাবশালীরা, না দুর্বলেরা? আমি বললাম, সম্তরান্ত ব্যক্তিরা নয়; বরং দুর্বল শ্রেণীর লোকেরা ৷ তিনি আবার জিজ্ঞেস করলেন, তার অনুগামীর সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে, না কমছে? আমি বললাম, কমছে না, বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এরপর তিনি জিজ্ঞেস করলেন, যেসব লোক তাঁর ধর্মে দীক্ষিত হচ্ছে তারা কি পরবর্তীতে তার প্রতি অসন্তুষ্ট হয়ে সে ধর্ম থেকে ফিরে আসছে? আমি বললাম, না। এরপর তিনি বললেন, আপনারা কি কখনও তার সাথে কোন যুদ্ধ করেছেন? আমি বললাম, হ্যা । তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের এবং তার মাঝে সংঘটিত যুদ্ধের ফলাফল কিরূপ? আমি বললাম, আমাদের এবং তাঁর মাঝে যুদ্ধের অবস্থা পালাবদল হচ্ছে। কখনও তিনি বিজয়ী হন এবং কখনও বা আমরা বিজয়ী হই। সম্রাট হিরাকুল আবার জিজ্ঞেস করলেন, তিনি কি কখনও সন্ধির শর্ত ভঙ্গ করেছেন? আমি বললাম, না। কিন্তু আমরা বর্তমানে তীর সঙ্গে একটি নিদিষ্ট সময়সীমা পর্যন্ত সন্ধি চুক্তিতে আবদ্ধ আছি। আমরা জানি না যে, পরিশেষে তিনি তাতে কী করেন। আবূ সুফ্‌ইয়ান বললেন, আল্লাহর শপথ! প্রশ্ন উত্তরে আমার পক্ষ হতে এ কথাটি ছাড়া অন্য কোন অতিরিক্ত কথা সংযোগ করা সম্ভব হয়নি । এরপর সম্রাট হিরাক্‌ূল বললেন, (আপনাদের দেশে) তার নবৃওয়াত দাবীর পূর্বে কি কোন ব্যক্তি কখনও এরূপ দাবী করেছে? আমি বললাম, না। এরপর সম্রাট হিরাকূল তার দোভাষীকে বললেন, আপনি তাকে (আবূ সুফ্‌ইয়ানকে) বলে দিন যে, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, তাঁর (মুহাম্মাদ 3-এর) বংশ পরিচয় সম্পর্কে । আপনি তখন উত্তর দিয়েছিলেন যে, তিনি সস্তরান্ত বংশীয়। এমনিভাবে রসূলগৃণ স্বীয় সম্প্রদায়ের উত্তম বংশে প্রেরিত হয়ে থাকেন। এরপরে জিজ্ঞেস করেছিলাম, তাঁর পিতৃপুরুষদের মধ্যে কি কেউ http://islamiczone.org

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।