ছহীহ মুসলিম বাংলা অনুবাদ — MUSLIM 4
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8 সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) ৩৬৩৮-(৪/১৪৯৩) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ্‌ ইবনে নুমায়র ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সা'ঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, মুস‘আবের ত্ররীর ব্যাপারে আমাকে লি'আনকারী দু'জনের মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে, তাদের আলাদা করা হবে কি না। তিনি বলেন ; তখন আমি কী বলব তা আমি বুঝতে পারছিলাম না। এরপর আমি মাক্কায় ইবনু ‘উমার (রাখিঃ)-এর বাসায় গেলাম । আমি তার গোলামকে বললাম, আমার জন্য অনুমতি নিয়ে এসো । সে বলল : তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। কিন্তু তিনি আমার কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি বললেন : ইবনু জুবায়র? আমি বললাম, হ্যা । তিনি বললেন : ভিতরে এসো । আল্লাহ্র কসম! বিশেষ প্রয়োজনই এ সময় তোমাকে নিয়ে এসেছে। আমি ভিতরে গিয়ে দেখতে পেলাম তিনি একটি কম্বল বিছিয়ে একটি বালিশের উপর হেলান দিয়ে আছেন। বালিশটি খেজুর ছোবড়ায় ভরা ছিল । আমি বললাম : হে আন ‘আবদুর রহমান! দু'জন লি'আনকারী- এদের কি পৃথক করা হবে? তিনি বললেন : সুবহানাল্লাহ্‌! হ্যা । সর্বপ্রথম এ বিষয়ে অমুকের পুত্র অমুক জিজ্ঞেস করেছিল। সে বলেছিল : হে আল্লাহ্‌র রসূল! আপনি কী বলেন, যদি আমাদের মধ্যে কেউ তার স্ত্রীকে অপকর্মে লিপ্ত দেখতে পায় তাহলে সে কী করবে? যদি সে বলাবলি করে তাহলে তো গুরুতর আকার ধারণ করবে। যদি সে নীরব-থাকে, তাহলে এমন সাংঘাতিক বিষয়ে কি করে নীরব থাকবে । তিনি বলেন : তখন নাবী হুট চুপ রইলেন; কোন উত্তর দিলেন না। সে ব্যক্তি আবার তার কাছে এসে বলল : হে আল্লাহ্র রসূল! যে বিষয়টি সম্পর্কে ইতোপূর্বে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমার নিজের উপরই তা ঘটেছে। তখন আল্লাহ তা'আলা সূরা আন্‌্-নূর-এর এ আয়াতগুলো নাযিল করেন- “আর যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে অথচ তারা নিজেরা ছাড়া তাদের কোন সাক্ষী নেই- তাদের প্রত্যেকের সাক্ষ্যের পদ্ধতি হবে এই যে, সে চারবার আল্লাহর নামে শপথ করে বলবে, সে অবশ্যি সত্যবাদী এবং পঞ্চমবারে বলবে, সে মিথ্যাবাদী হলে তার উপর আল্লাহর লা“নাত বর্ষিত হবে। আর স্ত্রীর শান্তি বাতিল করা হবে যদি সে চারবার আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দেয় যে, তার স্বামীই মিথ্যাবাদী এবং পঞ্চমবারে বলবে, তার স্বামী যদি সত্যবাদী হয় তবে নিজের উপর নেমে আসবে আল্লাহর গযব”- (সূরা আম্-নূর ২৪ : ৬-৯) তিনি তাকে এ আয়াতগুলো তিলাওয়াত করে শোনালেন। এরপর তাকে নসীহত করলেন এবং স্মরণ করিয়ে দিলেন যে, দুনিয়ার শান্তি আখিরাতের শান্তির তুলনায় সহজ । সে বলল, ‘না'। সে মহান সত্তার কসম- যিনি আপনাকে নাবী হিসেবে সত্যসহ প্রেরণ করেছেন, আমি তার (আমার স্ত্রীর) উপর কোন মিথ্যা আরোপ করিনি। এরপর তিনি মহিলাকে ডেকে পাঠালেন এবং তাকে উপদেশ দিলেন, তাকে আখিরাতের ভয় দেখালেন, সর্বোপরি তাকে জানিয়ে দিলেন যে, দুনিয়ার শাস্তি আখিরাতের শান্তির তুলনায় সহজতর ৷ সে বলল, না, সে মহান সত্তার কসম- যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, নিশ্চয়ই সে মিথ্যাবাদী । এরপর তিনি পুরু্ষ লোকটির দ্বারা লি‘আন বাক্য পাঠ করাতে শুরু করলেন। তখন সে চারবার আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দিল যে, সে তার কথায় সত্যবাদী । পঞ্চমবারে সে বলল, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার উপর আল্লাহর লা‘নাত নেমে আসুক । এরপর তিনি (নাবী 3%) স্ত্রীলোকটিকে ডেকে পাঠালেন। সেও আল্লাহর নামে শপথ করে চারবার সাক্ষ্য দিল যে, সে (স্বামী) মিথ্যাবাদী । পঞ্চমবারে সে বলল, যদি সে (তার স্বামী) সত্যবাদী হয় তাহলে তার (মহিলার) উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক । তখন নাবী 3% তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিলেন। (ই,ফা, ৩৬০৪, ই.সে, ৩৬০৪) ol 5 AL SE is Os 3 ce BS hdl G22 bs ie BESSY (fg TUTA Lk Ce 3 lh AN of cla C5 che oe Cl UB SS OF Se Cas I OU XS onl x3 Bas KS BS TUG GH eSEd ed ald Lk 0 alll Se il . http://islamiczone.org

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।