Contents পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৯৩ থাকবে না। তিনি এমনিভাবে দু'হাত উঁচু করে কিব্লামুখী হয়ে প্রভুর কাছে উচ্চৈঃস্বরে দুআ করে যাচ্ছিলেন। এক পর্যায়ে তার কাধ থেকে চাদর পড়ে গেল। তখন আবু বাক্র (রাযিঃ) তাঁর কাছে এসে চাদরটি তার কাধে পুনরায় তুলে দিলেন। তারপর তীর পিছন দিক থেকে তাঁকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নাবী! আপনার এতটুকু দু‘আই যথেষ্ট আপনার প্রভুর কাছে। নিশ্চয়ই আল্লাহ তা'আলা আপনার সঙ্গে যে ওয়াদা' করেছেন, তা অচিরেই পূর্ণ করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা এ আয়াত অবতীর্ণ করলেন- COAL OCD Cn Hl Sia of HS TOLL LE) Lint YY “স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে; তখন তিনি তা কূবূল করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদেরকে এক হাজার ফেরেশ্তা দ্বারা সাহায্য করব যারা একের পর এক আসবে ।” (সূরা আনফাল ৮: ৯) অতঃপর আল্লাহ তা'আলা ফেরেশতা দ্বারা সাহায্য করলেন। আবু যুমায়ল বর্ণনা করেন যে, আমার নিকট ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেছেন যে, সেদিন একজন মুসলিম সৈনিক তার সামনের একজন মুশরিকের পিছনে ধাওয়া করছিলেন! এমন সময় তিনি তার উপর দিক থেকে বেত্রাঘাতের শব্দ শুনতে পেলেন এবং তার উপর দিকে অশ্বারোহীর এরূপ ধ্বনি শুনতে পেলেন। তিনি বলতেছিলেন, হে হায়যুম, (ফেরেশৃতার ঘোড়ার নাম) সামনের দিকে অগ্রসর হও । তখন তিনি তার সামনেরএক মুশরিক ব্যক্তিকে দেখলেন যে, সে চিৎ হয়ে পড়ে আছে। আরো দেখেন যে, তার নাক-ক্ষতযুক্ত এবং তার মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত । যেন কেউ তাকে বেত্রাঘাত করেছে। আহত স্থানগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। (বেত্রের বিষাক্ততায়)। এরপর আনসারী ব্যক্তি রসূলুল্লাহ 3%-এর নিকট এসে যাবতীয় ঘটনা বর্ণনা করলেন। তিনি (3%) বললেন, হ্যা, তুমি ঠিকই বলেছ। এ সাহায্য তৃতীয় আকাশ থেকে এসেছে । পরিশেষে সেদিন মুসলিমগণ সত্তর জন কাফিরকে হত্যা এবং সত্তর জনকে বন্দী করলেন। আবু খুমায়ল বলেন যে, ইবনু ‘আব্বাস (রাযিঃ) বর্ণনা করেছেন, যখন যুদ্ধ বন্দীদেরকে আটক করা হলো, তখন রসূলুল্লাহ $% এসব যুদ্ধবন্দী সম্পর্কে আবু বাক্র (রাযিঃ) এবং ‘উমার (রাধিঃ)-এর সাথে কথা বললেন, “এ সকল যুদ্ধবন্দীদের ব্যাপারে আপনারা কী মত দিচ্ছেন” । আবু বাক্র (রাযিঃ) বললেন, হে আল্লাহর নাবী! তারা তো আমাদের চাচাতো ভাই এবং স্বগোত্রীয়। আমি উচিত মনে করি যে, তাদের নিকট থেকে আপনি মুক্তিপণ (4১53) গ্রহণ করুন এতে কাফিরদের উপর আমাদের শক্তি বৃদ্ধি পাবে । আশা করা যায় আল্লাহ তা'আলা তাদেরকে ইসলামের হিদায়াত দিবেন। এরপর রসূলুল্লাহ 3% বললেন, হে ইবনুল খাত্তাব! এ ব্যাপারে আপনি কী বলছেন? ‘উমার (রাযিঃ) বললেন, তখন আমি বললাম, আল্লাহর কসম! হে আল্লাহ্র রসূল! আবূ বাক্র যা উচিত মনে করেন আমি তা উচিত মনে করি না। আমি উচিত মনে করি যে, আাপনি তাদেরকে আমাদের হস্তগত করুন! আমরা তাদের গর্দান উড়িয়ে দেব। আর আকিল-কে ‘আলী-এর হস্তণত করুন । তিনি তার শিরোচ্ছেদ করবেন! আর আমার বংশের অমুককে আমার কাছে অর্পণ করুন, আমি তার শিরোচ্ছেদ করবো। কেননা তারা হল কাফিরদের মর্যাদাশালী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। অতএব আবু বাক্র (রাযিঃ) যা বললেন, রসূলুল্লাহ 3% সেটাই পছন্দ করলেন এবং আমি যা বললাম, তা তিনি পছন্দ করলেন না। পরের দিন যখন আমি রসূলুল্লাহ 3%-এর নিকট এলাম, তখন দেখি যে, রসূলুল্লাহ 3% এবং আবূ বাক্র (রাযিঃ) উভয়েই বসে কাদছেন। আমি বললাম, হে আল্লাহ্র রসূল! আমাকে বলুন, আপনি এবং আপনার সাথী কেন কাঁদছেন? আমার কান্না আসলে আমিও কীদবো। আর যদি আমার কান্না না আসে তবে আপনাদের কাদার কারণে আমিও কান্নার ভান করবো (প্রচেষ্টা চালাব)। রসূলুল্লাহ 38% বললেন, মুক্তিপণ গ্রহণের কারণে তোমার সাথীদের উপর সমাগত বিপদের কথা স্মরণ করে আমি কাদছি। আমার নিকট তাদের শাস্তি পেশ করা হল- এ বৃক্ষ থেকেও নিকটে । বৃক্ষটি ছিল নাবী 3%-এর নিকটবর্তী । (একটি বৃক্ষের দিকে লক্ষ্য করে বললেন, এ বৃক্ষের চাইতেও কাছে তোমাদের উপর সমাগত আযাব আমাকে দেখানো হয়েছিল ।) অতঃপর আল্লাহ তা'আলা এ আয়াত অবতীর্ণ করেন। , > http://islamiczone.org
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।