Contents ২৮৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) প্রদান করেননি। তিনি বলেন, “আল্লাহ তা'আলা জনপদ বা নগরবাসীর নিকট থেকে মালে ফাই” হিসেবে স্বীয় রসূলকে যা প্রদান করেছেন- তা আল্লাহ ও তদীয় রসুলের জন্য নির্দিষ্ট । আমার জানা নেই যে, তিনি এ পঠিত আয়াতের পূর্বেও কোন আয়াত পাঠ করেছিলেন কি-না? অতঃপর “উমার (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ সু তে তোমাদেরকে বানী নাধীর গোত্র থেকে প্রাপ্ত সম্পদ বষ্টন করে দিয়েছেন। আল্লাহর শপথ! তিনি সম্পদকে নিজের জন্য জমা করে রেখে যাননি। আর তিনি এমনও করেননি যে, নিজে সম্পদ নিয়েছেন এবং তোমাদেরকে তা দেননি। পরিশেষে যে সম্পদ রইল তা থেকে আপন পরিবারের এক বছরের ভরণ পোষণের খরচ রেখে অবশিষ্ট সম্পদ বাইতুল মালে জমা দেন। এরপর ‘উমার (রাযিঃ) বললেন, আপনাদেরকে সে মহান আল্লাহর কসম দিয়ে বলছি, যার নির্দেশে আকাশ ও পৃথিবী যথাস্থানে অবস্থিত । আপনারা কি সেসব কথা অবগত আছেন। তখন তারা বলেন, হ্যা, আমরা তা জানি। এরপর তিনি ‘আব্বাস এবং ‘আলী (রাযিঃ) উভয়কে অনুরূপ শপথ প্রদান করলেন, যের্লপ তিনি ইতোপূর্বে আগত সম্প্রদায়ের লোকদেরকে শপথ প্রদান করেছিলেন। তিনি বললেন, আপনারা উভয়ই কি এসব কথা জানেন? তখন তারা উভয়েই বললেন, হ্যা । অতঃপর ‘উমার (রাযিঃ) বললেন, যখন রসূলুল্লাহ 3 - এর ইনতিকাল হলো তখন আবু বাক্র (রাযিঃ) বললেন যে, আমিই রসূলুল্লাহ $%-এর ওয়ালী । আর আপনারা উভয়েই এসেছেন, আপনি আপনার ভাতিজা থেকে মীরাস দাবী করতে। আর আপনি এসেছেন, আপনার স্ত্রীর (ফাতিমার) পিতা থেকে মীরাস গ্রহণ করতে । এরপর আবু বাক্র (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ ুট বলেছেন : আমাদের নাবীগণের সম্পত্তিতে কোন উত্তরাধিকারিত্ব নেই। আমরা যা রেখে যাই- তা হয় সদাকাহ্ । আপনারা উভয়েই তো তাকে মিথ্যাবাদী, অপরাধী, বিশ্বাসঘাতক এবং খিয়ানাতকারী মনে করবে। অতঃপর প্রকৃতপক্ষে নিশ্চয়ই তিনি [আবু বাক্র সিদ্দীক (রাযিঃ)] সত্যবাদী, পুণ্যবান, সত্যপথ প্রদর্শক এবং সত্যের অনুসারী যা আল্লাহ জানেন অতঃপর আবূ বাক্র (রাযিঃ) মৃত্যুবরণ করলেন। তখন আমি ওয়ালী হলাম রসূলুল্লাহ কু -এর ও আবূ বাক্র (রাযিঃ)-এর। সুতরাং আপনারা উভয়েই আমাকেও তার মৃত মিথ্যাবাদী, পাপী, বিশ্বাসঘাতক এবং খিয়ানাতকারী মনে করছেন। আল্লাহ অবগত আছেন যে, নিশ্চয়ই আমি সত্যবাদী, পুণ্যবান, সত্য পথ-প্রদর্শক এবং সত্যের অনুসারী । আমি সে সম্পদেরও ওলী ও অভিভাবক । অতঃপর আপনি এবং ইনি এসেছেন। আপনারা উভয়েই এক এবং আপনাদের দাবীও এক । সুতরাং আপনারা বলছেন যে, এসব আমাদের কাছে দিয়ে দিন। আমি বলি- যদি আপনারা চান, তবে আমি তা আপনাদেরকে দিয়ে দেব- এ শর্তে যে, আপনারা এ সম্পদ দ্বারা সে কাজ করবেন, যা রসূলুল্লাহ 3% করতেন। অতএব আপনারা এ শর্তে আমার নিকট থেকে তা গ্রহণ, করেছেন। এরপর ‘উমার (রাধিঃ) বললেন, আমার কথা কি যথার্থ? তখন উভয়েই বললেন, হ্যা । ‘উমার (রাযিঃ) বললেন, তারপরও আপনারা দু'জন আমার কাছে এসেছেন, আপনাদের মাঝে (সম্পদের) মীমাংসা করে দেয়ার জন্য । আল্লাহর কসম! আমি আপনাদের উভয়ের মাঝে এটা ছাড়া আর কোন মীমাংসা করতে পারবো না কিয়ামাত পর্যন্ত । আর যদি আপনারা সে মালের দায়িত্ব পালনে অপারগ হন, তবে তা আপনারা আমার কাছে ফেরত দিয়েছেন। (ই.ফা. ৪৪২৫, ই.সে. ৪৪২৭) 32- EES NE Te eds se sore RY te 5-2 - - + ps - ATE Ba Al) Al JE -Aas Cn LC il) sy onl oh GE BL (.../e.)-££Y. Sf FEN . ef . “a » DD) - wee "le cles FE লা লা LS PS US BSS of cumsl of SUL te GAD oo aaa UIST BS Le CA oA শৰ, COG as UG le SS A Ek ioe ALA S23 IE lS tk *1 খুদ্ধবিহীন প্রাপ্ত সম্পদকে মালে ফাই বলে। http://islamiczone.org
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।