Contents বিশ্ববিখ্যাত মুহাক্কিক ফুআদ ‘আবদুল বাকী কোন্হাদীসের নম্বরে (পর্বের ক্রক্ষিক নম্বর/হাদীস নমর) (পর্বের ক্ৰমিক নম্বর/...) (.../হাদীস নম্বর) (.../...) দিয়ে শ্ৰেণীবিন্যাস করে হাদীস সাজিয়েছেন। যে সকল হাদীসের সানাদে পার্থক্য থাকা সত্বেও মাতান একই রকম সে হাদীসগুলোকে ফুআদ ‘আবদুল বাকী একই নম্বরের অধীনে এনেছেন ৷ একই হাদীস যখন একাধিক জায়গায় বর্ণিত হয়েছে সেখানে নম্বর ঠিক থাকার কারণে কোথাও বা হঠাৎ ক্রমধারার তারতম্য দেখা দিয়েছে। তাই ফুআদ ‘আবদুল বাঝী-এর প্রত্যেকটি শ্রেণীবিন্যাসের নম্বরগুলোকে ঠিক রেখে প্রথমে একটি করে নতুন সাধারণ ক্রমিক নম্বর উল্লেখ করা হয়েছে। যার ফলে পাঠক মহল সহজেই বুঝতে পারবে মোট হাদীস কতটি এবং সকল পর্বে বর্ণিত হাদীসের ক্রমধারা অনুযায়ী মোট হাদীসের সংখ্যাও সহজেই জানা যাবে। এছাড়াও প্রতিটি হাদীসের বাংলা অনুবাদের শেষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামিক সেন্টার-এর নমদ্বরও সংযোজিত হয়েছে। আশা করি ইনশা-আল্লাহ সর্বসাধারণের জন্য এটিও খুব কল্যাণকর হবে। | তাই আমাদের সম্মানিত পাঠক মহলের ক্রমবর্ধমান আগ্রহের প্রেক্ষিতে আমরা এবার সহীহ মুসলিম ৩য় খণ্ডের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করলাম । পূর্বের প্রকাশের চেয়ে বর্তমানের সংস্করণ আরও উন্নত, নিখুঁতভাবে প্রকাশিত হয়েছে। অতএব এ সংস্করণ পুনুদ্রণের মাধ্যমে গ্রন্থটির পূর্ণতা সরবরাহে আমরা চেষ্টা করেছি। অনুবাদে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবুও মানবীয় প্রচেষ্টায় ক্রটি থাকাই স্বাভাবিক । সুহৃদ পাঠকগণ, বিশেষত হাদীস চর্চায় নিয়োজিত ‘আলিমগণ ক্রুটি নির্দেশ করলে পরবর্তী সংস্করণে সংশোধনের প্রতিশ্র্তি রইল ইনশা-আল্লাহ্। আল্লাহ তা‘আলা আমাদের রসূলুল্লাহ 33-এর আদর্শকে সঠিকভাবে জেনে জীবন গড়ার তাওফীক দান করুন। আমীন! http://islamiczone.org
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।