ছহীহ মুসলিম বাংলা অনুবাদ — MUSLIM 3
/ ৫৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents nde; সংস্করণের কথা আলহাম্‌দুলিল্লাহ, আল্লাহ রবুুল ‘আলামীনের অশেষ মেহেরবানীতে আহলে হাদীস লাইব্রেরী ঢাকা কর্তৃক ‘সহীহ মুসলিম’ সম্পূর্ণ খণ্ড প্রকাশের পূর্বেই প্রথম ও দ্বিতীয় খণ্ডের প্রথম সংস্করণ বের হয়েছে। এরই মধ্যে অতি অল্প সময়ে সম্পূর্ণ খণ্ড প্রকাশের মাধ্যমে সহীহ মুসলিম পূর্ণতা লাভ করেছে। এবার তৃতীয় খণ্ডেরও সংস্করণ প্রকাশিত হলো। বিশ্ববিখ্যাত মুহাক্িক ‘আলিম মুহাম্মাদ ফুআদ ‘আবদুল বাকী-এর শ্ৰেণীবিন্যাস অনুযায়ী সাজানো মুদুণে বাংলার বুকে এটাই প্রথম । সহীহ মুসলিম-এর বাংলা অনুবাদ সহজ ও প্রাঞ্জল এবং সাধারণ পাঠকদের উপযোগী করার লক্ষ্যে আমাদের প্রকাশিত এ গ্রন্থে মূল হাদীস পূর্ণ সানাদ সহকারে মুদ্রিত হয়েছে। আর বাংলা অনুবাদে শুধু মূল রাবীর নাম উল্লেখ করা হয়েছে। মূল ইবারত পাঠ সহজ হওয়ার লক্ষ্যে হরকত সন্নিবেশ করা হয়েছে। গ্রন্থখানায় বিশুদ্ধ অনুবাদ ও যথার্থ চীকা সন্নিবিষ্ট করণে ইমাম নাবাবী (রহঃ)-এর সর্বশেষ তা'লীক থেকে নেয়া হয়েছে। গ্রন্থটিতে প্রধানতঃ বিশ্ববিখ্যাত ‘আলিম মুহাম্মাদ ফুআদ ‘আবদুল বাকী সম্পাদিত মিসরের বৈরুত সংস্করণ “দার ইবনু হায্‌ম” এবং “দারুল হাদীস” প্রকাশনীর অনুসরণ করা হয়েছে। “মাকতাবাতুশ্‌ শামিলাহ্‌” থেকেও সহযোগিতা নেয়া হয়েছে। অনুবাদে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। বাংলায় ব্যবহৃত ‘আরাবী শব্দগুলো সঠিক ‘আরাবী উচ্চারণের সাথে মিল রাখার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। হাদীস বর্ণনা ক্ষেত্রে একাধিক রাবীর নাম একত্রে আসলে সর্বশেষ নামের সাথে সংশ্লিষ্ট সম্মানসূচক পাঠ সংকেত উল্লেখ করা হয়েছে। যেমন- আবু হুরায়রাহ্‌, আবূ বাক্র (রাখিঃ)। কুরআন মাজীদের আয়াতের ক্ষেত্রে প্রথমে সূরার নাম, তারপর সূরার নন্বর, শেষে আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে। যেমন- (সূরাহ্‌ আল বাক্মারাহ্‌ ২: ২৮৬) । পূর্বের প্রকাশিত খণ্ডটিতে বাজারে প্রকাশিত প্রচলিত ধারা অনুসারে ক্রমিক নম্বর সংযুক্ত ছিল না। অর্থাৎ প্রকাশিত খণ্ডগুলোতে প্রথম নম্বরটি কুতুবুত্‌ তিস‘আর তারীখুল ‘আলামী-কে অনুসরণ করা হয়েছিল। কিন্তু পাঠক মহলের নিকট উল্লেখিত নম্বরটি বুঝার দুর্বোধ্যতা এবং কুতুবুত্‌ তি্স'আর তারীখুল ‘আলামী-এর কিতাব সহজলভ্য নয় বিধায় নতুন করে সাধারণ ক্রমিক নস্বর দেয়া হয়েছে। যেমন অত্র গ্রন্থের প্রথম হাদীসের নন্বর এসেছে ২১৫৩-(৯৭৯/১) ৷ ড্যাস-এর পূর্বে প্রথম নম্বরটি নতুন ক্রমিক নম্বর অনুযায়ী আর ড্যাস-এর পরে প্রথম বন্ধনীর প্রথম নম্বরটি পর্বের হাদীসের ক্রমধারা অনুযায়ী এবং দ্বিতীয় বা সর্বশেষ যে নম্বরটি রয়েছে সেটি হচ্ছে ফুআদ ‘আবদুল বাকী সহীহ মুসলিমে বর্ণিত হাদীসগুলোকে বিষয়ভিত্তিকভাবে সাজানো নিয়মে দেয়া হয়েছে। http://islamiczone.org

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।