Contents td a) dl " আমাদের কথা সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব্বুল ‘আলামীনের এবং লক্ষ কোটি দরূদ পাঠ করছি মানবতার মুক্তির দৃত, সর্বশষ্ঠ নাবী ও রসূল এবং সকলের অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র আদর্শ নেতা মুহাম্মাদুর রসূলুল্লাহ 3%-এর প্রতি । মানব সভ্যতার বিকাশ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ রব্বুল “আলামীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন। ইসলামের শাশ্বত ও চিরস্তন বাণী কুরআন ও হাদীসের মাধ্যমেই আমরা পেয়েছি । কুরআন মাজীদ হচ্ছে তাত্ত্বিক বিধি-বিধান সম্বলিত আসমানী গ্রন্থ, হাদীস হচ্ছে তার প্রায়োগিক বিশ্লেষণ আর সুন্নাহ হচ্ছে তার বাস্তবায়নের নমুনা । কুরআন মাজীদে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছে, “নিশ্চয় রসূলুল্লাহ 38- এর মধ্যে তোমাদের জন্য উস্ওয়ায়ে হাসানাহ্ বা সর্বোত্তম আদর্শ রয়েছে”- (সূরাহ্ আল আহযাব ৩৩: ২১) ৷ হাদীস শরীফে ‘আয়িশাহ্ (রাখিঃ) কর্তৃক বর্ণিত হয়েছে- রসূলুল্লাহ 38-এর চরিত্র হচ্ছে কুরআনের বাস্তব রূপ । আল্লাহ তা'আলার হাজারো রহমাত ও করুণা বর্ষিত হোক সে সমস্ত পবিত্র আত্মার অধিকারী মহান ব্যক্তিগণের উপর যাঁরা সর্বাবস্থায় রসূলুল্লাহ 3-এর পাশে থেকে যথাযথভাবে তাঁর কাছ থেকে দীন, কুরআন ও হাদীস থেকে গ্রহণ করেছেন, বুঝেছেন এবং ‘আমাল করেছেন এবং সকল বাধা, প্রলোডন তুচ্ছ করে হাজারো ত্যাগ ও কুরবানীর বিনিময়ে পরবর্তী উম্মাতের কাছে তা পৌছে গেছেন। এমনিভাবে তাদের অনুসারী তাবি'ঈ, তাবি তার্বি“*ঈন, মুহাদ্দিসীন, মুজতাহিদীন, মুজাহিদীন, মুজাদ্দিদীন, ‘আলিম, উলামা, মুহাক্কিকীন ও সালিহীন- যারা প্রত্যেকেই স্ব স্ব যুগে বহু কুরবানী স্বীকার করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের পর্যন্ত যথাযথভাবে কুরআন ও হাদীস তথা দীনকে পৌছে গেছেন তাঁদের প্রত্যেকের উপরই আল্লাহর রহমাত বর্ষিক হোক ৷ কুরআন বুঝতে হলে হাদীসের অপরিহার্যতা অনস্বীকার্য। বাংলা ভাষায়ও বেশ কিছু সংখ্যক তাফসীর প্রকাশিত হলেও সে তুলনায় মৌল হাদীস সিহাহ সিত্তার বাংলা অনুবাদ খুব কমই প্রকাশিত হয়েছে। এ দেশের মানুষের কাছে মাতৃভাষার আবেদন যেমন অনেক বেশি, তেমনি তাদের কাছে সহীহ হাদীসের আকর্ষণ ও চাহিদা দীর্ঘদিনের ৷ অথচ সে বাংলা ভাষায় সহীহ হাদীসের সহীহ তরজমার অভাব তীব্রভাবে অনুভব হয়ে আসছে। সহীহ হাদীস সম্পর্কে পরিচ্ধার ধারণা দেয়ার জন্য রসূলুল্লাহ 3-এর সহীহ হাদীস জানার ও মুসলিমদের সত্যিকার http://islamiczone.org
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।