ছহীহ মুসলিম বাংলা অনুবাদ — MUSLIM 3
/ ৫৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৫৮ সহীহ মুসলিম (৩য় খণ্ড) AE SY Jy bd G53 OY BE Ll dS UN I SE Al LS) Si is ol Cy Sy Clb BEG 1 0 UU 3 Sl lai J ২৬২০-(১৮২/...) "আবদুগ্লাহ ইবনু মুহাম্মাদ আর্‌ রূমী (রহঃ) ..... ইয়াহইয়া (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ও 'আবদুন্ধাহ ইবনু ইয়াধীদ আবূ সালামার সাথে সাক্ষাতের উদ্দেশে রওনা হলাম। অবশেষে আমরা তার বাড়িতে গিয়ে পৌছলাম ৷ তার বাড়ির সামনেই ছিল একটি মাসজিদ। আমরা সেখানে গিয়ে বসলাম এবং তাকে খবর দেয়ার জন্য একটি লোক পাঠালাম ৷ তিনি বাড়ির ভিতর থেকে বের হয়ে আমাদের কাছে এসে বললেন, তোমরা ইচ্ছে করলে ঘরে গিয়েও বসতে পার অথবা এখানেও বসতে পার।. আমরা বললাম, অবশ্যই আমরা এখানে বসব। অতঃপর তিনি আমাদের কাছে হাদীস বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ) আমার কাছে বলেছেন, আমি সর্বদা সিয়াম পালন করতাম এবং প্রতি রাতেই (রাত ভর) কুরআন তিলাওয়াত করতাম। পরে হয়ত বা আমার ব্যাপারে নাবী 3-এর কাছে আলোচনা করা হয়েছে অথবা (রাবীর সন্দেহ) তিনি নিজেই আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি গিয়ে তার কাছে হাজির হলাম । তিনি বললেন, আমি জানতে পারলাম, তুমি নাকি সর্বদা সিয়াম পালন কর এবং প্রতি রাতেই (সারা রাত) কুরআন তিলাওয়াত কর? আমি বললাম, হ্যা, হে আল্লাহর নাবী! আমি বললাম, হে আল্লাহর নাবী! আমি কল্যাণ লাভ করার উদ্দেশেই তা করে থাকি৷ তিনি বললেন, প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন করাই তোমার জন্য যথেষ্ট । তখন আমি বললাম, আমি এর চেয়েও বেশী করতে সক্ষম । তিনি বললেন, (এরূপ করো না)। কেনন! তোমার উপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে, যারা তোমার সাথে সাক্ষাৎ করতে আসে তাদেরও তোমার উপর অধিকার রয়েছে। আর তোমার উপর তোমার দেহেরও হাক্‌ আছে। তাই তুমি আল্লাহর নাবী দাউদ (“আঃ)-এর সিয়াম অনুসরণ কর। কেননা তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশী ‘ইবাদাত করতেন। ‘আবদুল্লাহ ইবনু '_‘আম্র (রাযিঃ) বলেন, আমি রললাম, হে আল্লাহর নাবী! দাউদ (‘আঃ)-এর সিয়াম কী? তিনি বললেন, দাউদ (‘আঃ) একদিন সিয়াম পালন করতেন এবং একদিন পালন করতেন না (অর্থাৎ একদিন পরপর সিয়াম পালন করতেন) । | তিনি (আরো) বললেন, তুমি প্রতি মাসে একবার কুরআন খতম কর। আমি বললাম, হে আল্লাহর নাবী! আমি এর চেয়েও বেশী পড়ার সামর্থ্য রাখি। তিনি বললেন, তাহলে তুমি প্রতি বিশ দিনে একবার কুরআন খতম কর । আমি আরয করলাম, হে আল্লাহর নাবী! আমি এর চেয়েও বেশী করতে সক্ষম । তিনি বললেন, তাহলে তুমি প্রতি দশ দিনে একবার কুরআন খতম কর: আমি আবার বললাম, হে আল্লাহর নাবী এর চেয়েও বেশী পারি। তিনি বললেন, তুমি সাতদিন অন্তর কুরআন খতম কর, তবে এর চেয়ে বেশী পড়ো না। কেননা তোমার উপর তোমার স্ত্রীর হাক আছে, তোমার সাক্ষাতপ্রার্থীদেরও তোমার উপর হাক্্‌ আছে, আর তোমার শরীরেরও তোমার উপর হাক্‌ আছে । ‘আবদুল্লাহ (রাষিঃ) বলেন, আমি (সর্বদা সিয়াম পালন করে) নিজের উপর কঠোরতা করেছি। ফলে (আমার উপরও) কঠোরতা চেপে বসেছে। তিনি আরো বলেন, নাবী 3% আমাকে বলেছিলেন, তোমার জানা নেই হয়ত বা তুমি দীৰ্ঘায়ু লাভ করবে (তখন তোমার পক্ষে এত বেশী ‘আমাল করা অসম্ভব হয়ে পড়বে) । নাবী 3 যা বলেছিলেন বাস্তবে তাই হলো। আমি যখন বয়োবৃদ্ধ হয়ে পড়লাম তখন অনুশোচনা করে বলতাম, “হায়! আমি যদি নাবী 3-এর দেয়া অবকাশটুকু গ্রহণ করতাম! (ই.ফা. ২৫৯৭, ই.সে. ২৫৯৬) http://islamiczone.org

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।