ছহীহ মুসলিম বাংলা অনুবাদ — MUSLIM 3
/ ৫৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮০ সহীহ মুসলিম (ওয় খণ্ড) ২৩৫৭-(১৫৬/...) ‘আৰ্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... যায়দ ইবনু ওয়াহ্ব আল জুহানী থেকে বর্ণিত। যে সৈন্যদল ‘আলী (রাখিঃ)-এর সাথে খারিজীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল- তিনি তাদের সাথে উপস্থিত ছিলেন। ‘আলী (রাযিঃ) বললেন, হে লোক সকল! আমি রসুলুল্লাহ 3-কে বলতে শুনেছি : “আমার উম্মাতের মধ্যে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা কুরআন পাঠ করবে। তোমাদের পাঠ তাদের পাঠের তুলনায় নিম্নমানের হবে। অনুরূপভবে তাদের সলাত ও সিয়ামের তুলনায় তোমাদের সলাত-সিয়াম সামান্য বলে মনে হবে। কুরআন পাঠ করে তারা ধারণা করবে এতে তাদের খুব লাভ হচ্ছে। অথচ এটা তাদের জন্য ক্ষতির কারণই হবে। তাদের সলাত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না । তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনটি তীর বেরিয়ে যায় শিকার থেকে। আর যে সৈন্যদল তাদের বিরুদ্ধে অভিযান চালাবে তারা যদি তাদের নীরব মাধ্যমে কৃত ওয়া‘দা সম্পর্কে জানতে পারত তাহলে তারা এক কাজের (পুরস্কারের) উপরই ভরসা করে বসে থাকত সে দলের চিহ্ন হলো- তাদের মধ্যে এমন এক লোক থাকবে যার বাহুর অগ্রভাবে স্ত্রী লোকের স্তনের বৌটার ন্যায় একটি মাংসপেশী থাকবে। এর উপর সাদা পশম থাকবে৷ ‘আলী (রাযিঃ) বলেন, অতএব তোমরা মু'আবিয়াহ ও সিরিয়ার অধিবাসীদের বিরুদ্ধে অভিযানে যাচ্ছো। অপরদিকে তোমরা নিজেদের সন্তান-সন্ততি ও ধন-সম্পদের পিছনে এদেরকে (খারিজী) রেখে যাচ্ছ। আল্লাহর শপথ! আমার বিশ্বাস এরাই হচ্ছে সেই সম্প্রদায় (যাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার ব্যাপারে তোমাদের নির্দেশ দেয়া হয়েছে) । কেননা এরা অবৈধভাবে রক্তপাত ঘটিয়েছে এবং মানুষের গবাদি পশু লুট করেছে। সুতরাং আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু কর । ' সালামাহ্‌ ইবনু কুহায়ল বলেন, অতঃপর যায়দ ইবনু ওয়াহ্ব (রাযিঃ) প্রতিটি মঞ্জিলের বর্ণনাই আমাকে দিয়েছেন। এমনকি তিনি বলেছেন, “আমরা একটি পুলের উপর দিয়ে অতিক্রম করে খারিজীদের মুখোমুখী হলাম ৷ এ দিন ‘আবদুল্লাহ ইবনু ওয়াহ্ব আর্‌ রাসিবী খারিজীদের সেনাপতি ছিলেন! সে তাদেরকে বলল, তোমরা বল্লুম ফেলে দিয়ে খাপ থেকে তরবারি বের কর। কেননা আমার আশঙ্কা হচ্ছে, তারা হারূরার দিনের ন্যায় আজও - তোমাদের উপর চরম আঘাত হানবে সুতরাং তারা ফিরে গিয়ে বল্পুম ফেলে দিয়ে তরবারি খাপ থেকে বের করে নিল। লোকজন বনল্লুম নিয়ে তাদের বিরুদ্ধে অবতীর্ণ হল। তারা একের পর এক নিহত হতে থাকল। সেদিন 'আলী (রাযিঃ)-এর দল থেকে মাত্র দু'জন লোক নিহত হলো। অতঃপর ‘আলী (রাযিঃ) বললেন, তোমরা এদের মধ্যে থেকে সে বিকলাঙ্গ ব্যক্তিকে খুঁজে বের কর। অতঃপর তারা তাকে খুঁজে পেল না। তখন ‘আলী (রাযিঃ) নিজেই দাড়ালেন এবসং নিহতদের কাছে গিয়ে লাশগুলো সরাবার নির্দেশ দিলেন। তিনি তাকে জমিনের উপর পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে- “আল্প-হু আকবার” বলে উঠলেন। অতঃপর তিনি পুনরায় বললেন, “আল্লাহ তা'আলা সত্য কথাই বলেছেন এবং তার রসূল সঠিক সংবাদই পৌছিয়েছেন।” রাবী বলেন, এরপর ‘আবীদাহ্‌ আস্‌ সালমানী তার কাছে দাড়িয়ে বললেন, হে আমীরুল মু'মিনীন! সে মহান আল্লাহর শপথ যিনি ছাড়া অন্য কোন মা'বৃদ নেই। আমিও এ হাদীসটি রসূলুন্াহ 3%-এর কাছে শুনেছি। এভাবে তিনি (আলী) তিনবার শপথ করে ‘আবদাহ্‌ আস্‌ সালমানীকে একই কথার পুনরাবৃত্তি করলেন । (ই.ফা. ২৩৩৫, ই.সে. ২৩৩৫) IOS hy 0 Al He Ul Yb sk se Ci Ody alll Hf Es Ch ov)-YTOA HE Al ILD se FO of SF SE UF ee 0 Jd UR EX BE ie MOY i 5 te BAYLEY ie BD ah df Ge EBS RA USS hl Sh C6 SP df Kier CLS GY LU La BE A UY UGG SS SELES BE ab BS GS I pie SY A GE a5 on BE Ty pee Sh SY http://islamiczone.org

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।