সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৯৯ এ নীতিই অনুসরণ করেছেন। আবূ দাউদ এবং নাসাঈও একই নীতি অনুসরণ করেছেন। এতে জানা গেল যে, হাফিয মুগালতাঈ-এর অনির্ভরযোগ্যতার উপর নিৰ্ভরযোগ্যতাকে প্রাধান্য দান এই মূলনীতির উপর নির্ভরশীল, স্থগিতের উপর নির্ভরশীল নয়। ওয়াকিদীর ব্যাপারে যে বিভিন্ন মন্তব্য উদ্ধৃত করা হলো, এ সবই হাফিয যাহবীর মিযানুল ই’তিদাল (২খ. পৃ. ১১০) থেকে উদ্ধৃত করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, ওয়াকিদীর ব্যাপারে হাদীসবিদদের এ সমস্ত মতপার্থক্য হাফিয যাহ্বীর সামনে আর সব শেষে হাফিয যাহবী বলেন : $3 ৯১ tN il “ওয়াকিদীর ব্যাপারে আলিমগণের ইজমা অনুষ্ঠিত হয়েছে।” অথচ এ ধরনের মতপার্থক্যের বিষয়ে ইজমার দাবি সঠিক নয় । হাফিয ইবন তাইমিয়া ‘আস-সারিমুল মাসলূল' গ্রন্থে বলেন : deli Oct SSIS OU Ass Ys pm SS SL ee UA pts ls SON 5, ll ls Sb Ll 4S D১ “ওয়াকিদী যঈফ, তবে পৃথিবীর কোন ব্যক্তিই এ ব্যাপারে মতপার্থক্য করেন না যে, ওয়াকিদী সর্বাধিক মাগাযী অভিজ্ঞ এবং মাগাযীর অবস্থা ও বিস্তারিত বিবরণ সম্পর্কিত তার অবগতি সর্বাধিক । ইমাম শাফিঈ, আহমদ এবং অপরাপর আলিমগণ তার কিতাবসমূহ থেকে উপকৃত হতেন।” আর দুনিয়ার সীরাত, মাগাযী ও ‘রিজাল শাস্ত্রের কোন কিতাব এমন নেই যা ওয়াকিদীর বর্ণনা থেকে মুক্ত । ফাতহুল বারী, যুরকানী, শরহে মাওয়াহিব ওয়াকিদীর রিওয়ায়াত দ্বারা ভরপুর । আর আল্লামা শিবলী স্বয়ং ওয়াকিদীর পুস্তকাবলী থেকে উপকৃত এবং সাহায্য গ্রহণ করেছেন । সীরাতুন নবীর বিভিন্ন অধ্যায়ে তাবাকাতে ইবন সাদ-এর এ সব রিওয়ায়াত গ্রহণ করা হয়েছে, যার প্রথম বর্ণনাকারীই ওয়াকিদী। আল্লামা শিবলী তাবাকাত গ্রন্থের খণ্ড এবং পৃষ্ঠা সংখ্যার উদ্ধৃতিও দিয়েছেন। কিন্তু এ অধ্যায়সমূহে তিনি এটা বলেন নি যে, এ বর্ণনার প্রথম রাবীই ওয়াকিদী, যাকে তিনি কাহিনীকার ও অনুল্লেখযোগ্য মনে করেন । আর কোন কোন স্থানে অনুল্লেখযোগ্য শব্দ দ্বারা তাকে স্মরণ করেছেন । কিন্তু যখন তিনি এ প্রসিদ্ধ কাহিনীকারের বর্ণনা গ্রহণ করেছেন, তখন তার নাম উল্লেখ করেননি । অবশ্য এ প্রসিদ্ধ কাহিনীকারের সুবোধ শিষ্য অর্থাৎ ইবন সা‘দ-এর নামে রিওয়ায়াত গ্রহণ করেছেন, যিনি সেই গল্পকারেরই শিষ্য ! ওয়াকিদীর বর্ণনায় সীরাতুন-নবী (সা) এক্ষণে ওয়াকিদীর বর্ণনার কিছু নমুনা পাঠকদের জন্য হাদিয়া স্বরূপ উপস্থাপন করছি, যা আল্লামা শিবলী তার সীরাতুন নবী গ্রন্থে উদ্ধৃত করেছেন। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (99) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।