সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ সীরাতুল মুস্তফা (সা) হাফিয ইবন হাজার-এর সিদ্ধান্ত এই যে, কোন রাবীর ব্যাপারে যখন আলোচনা- সমালোচনা, নির্ভরযোগ্যতা ও দুর্বলতা একত্রিত হয়, তখন অধিকাংশের বক্তব্যকে গুরুত্ব দিতে হবে। কাজেই ওয়াকিদীর সমালোচনাকে তার গ্রহণযোগ্যতার উপর প্রাধান্য দিতে হবে। এ জন্যে যে, তীর সমালোচনাকারীর সংখ্যা তার বর্ণনা গ্রহণকারীর ংখ্যার চেয়ে বেশি । হাফিয মুগালতাঈর রায় এটাই যে, মতভেদেও ক্ষেত্রে নির্ভরযোগ্যতা ও ইনসাফকে অগ্রাধিকার দেয়া উচিত, যদিও এ মতের সপক্ষের ব্যক্তিদের সংখ্যা কম হয়। কারণ প্রকৃতপক্ষে আলিমদের মধ্যে, বিশেষত সোনালী যুগের কোন বর্ণনাকারী ফাসিক প্রমাণিত না হওয়ার প্রেক্ষিতে তারা গ্রহণযোগ্য ৷ এ পর্যায়ে তাদের রিওয়ায়াত রদ করা যায় না। সন্দেহের ক্ষেত্রে করণীয় সম্পর্কে আল্লাহ তা'আলার ইরশাদ হচ্ছে : “যদি কোন ফাসিক তোমাদের নিকট কোন খবর নিয়ে আসে, তবে সে বিষয়ে তোমরা যাচাই বাছাই কর” (সূরা হুজুরাত : ৬) অপর এক কিরআতে 1,5 স্থলে (5 এসেছে অর্থাৎ ফাসিক কোন খবর নিয়ে এলে তা প্রমাণিত করো এবং সে সম্বন্ধে চিন্তা-ভাবনা করো, সাবধানতার সাথে কাজ করো; প্রত্যাখ্যান কিংবা গ্রহণে দ্রুততার সাথে কাজ করো না। আর (1,5 এবং (5 -এর হুকুম হচ্ছে এ বর্ণনাকারীর সংবাদের ব্যাপারে, যার ফাসিকী প্রমাণিত হয়েছে । যেমন আল্লাহ বলেছেন: 5.৬ 5-৬! “যদি কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে” কাজেই যার ফাসিকীই প্রমাণিত হয়নি, তার ব্যাপারে মন্তব্য ও সিদ্ধান্ত নিতে তো আরো কঠোর সাবধানতার সাথে কাজ করতে হবে। এরই ভিত্তিতে হাফিয মুগালতাঈ ওয়াকিদীর ব্যাপারে কঠোরতার সাথে নয়, বরং ইনসাফের সাথে কাজ করেছেন যে, তার গ্রহণযোগ্যতা ও নির্ভরতার বিষয়টি অনুসরণ করেছেন। তিনি সমালোচনাকারী ও বিরোধিতাকারীদের প্রতি গুরুত্ব দেন নি; বরং ফকীহদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন অর্থাৎ কোন রাবীর ব্যাপারে যদি গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতার বিষয়ে মতভেদ দেখা দেয়, তবে মুহাদ্দিসগণের নিকট অধিকাংশের মতকে প্রাধান্য দিতে হবে। আর ফকীহদের মতে গ্রহণযোগ্য হওয়ার পক্ষে মত প্রদান করতে হবে। যদিও অগ্রহণযোগ্য মত প্রদানকারীর সংখ্যা গ্রহণযোগ্য মত প্রদানকারী অপেক্ষা অধিক হয়। আর গ্রহণেই সতর্কতার দাবি পূরণ হয়, তা বাতিল করে দেয়া বিবেচনাবিরুন্দ্ধ । হাফিয বদরুদ্দীন আইনী শরহে বুখারী ও শরহে হিদায়ায় এবং ইবন হুমামের শরহে হিদায়ায় এটাই গৃহীত হয়েছে যে, নির্ভরযোগ্যতাকে দুর্বল ও অনির্ভরযোগ্যতার উপর প্রাধান্য দেয়া হয়। ইমাম আহমদ ইবন হাম্বলেরও' এটাই সিদ্ধান্ত যে, যখন পর্যন্ত কোন রাবীকে বর্জনের ব্যাপারে সমস্ত আলিম একমত না হন, ততক্ষণ পৰ্যন্ত তাকে বর্জন করতেন না। তিনি স্বীয় মুসনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ১. আত-তাহযীব, ৫খ. পৃ, ৩৭৭ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (98) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।