সীরাতুল মুস্তফা (সা) ৯৭ ৩. ওয়াকিদী : আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবন উমর ওয়াকিদ আল ওয়াকিদী ছিলেন মদীনার অধিবাসী । তিনি সীরাত ও মাগাযীর ইমাম ও প্রখ্যাত আলিম ছিলেন। ইমাম মালিক, সুফিয়ান সাওরী, মুয়াম্মার ইবন রাশীদ এবং ইবন আবূ যি'ব-এর ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন যেমনটি তারীখে ইবন খাল্লিকান (১খ. পৃ. ৬৪০) এবং তার শিষ্য রাশীদ মুহাম্মদ ইবন সাদ তাবাকাত প্রণেতা সুফিয়ান ইবন উয়ায়নার শিষ্যভুক্ত ছিলেন (পৃ. গর. পৃ. ৬৪২) ৷ ওয়াকিদী ১৩০ হিজরীতে জন্মখহণ করেন এবং ২০৭ হিজরীতে ইনতিকাল করেন (মিযানুল ই‘তিদাল, ৩খ. পৃ. ১১১) ৷ ওয়াকিদীর ব্যাপারে মুহাদ্দিসগণের বক্তব্য বিভিন্ন । ইমাম শাফিঈ ও ইমাম মুহাম্মদ ওয়াকিদীকে অসত্যভাষী এবং তার কিতাবকে অসত্য, অনির্ভরযোগ্য বলেছেন। ইমাম বুখারী ও আবূ হাতিম তার হাদীসকে ‘পরিত্যজ্য' বলেছেন। আলী ইবন মাদিনী ও নাসাঈ তাকে ‘ওয়াজিউল হাদীস’ বা হাদীস জালকারী বলে মন্তব্য করেছেন। আর হাদীস বিশেষজ্ঞদের একটি দল তাকে ‘যঈফ’ বলেছেন। অর্থাৎ ওয়াকিদী দুর্বল বর্ণনাকারী, মিথ্যাবাদী নন। ইয়াহিয়া ইবন মুঈন বলেন, ওয়াকিদী নির্ভরযোগ্য নন। দারু কুতনী বলেন, তিনি যঈফ রাবী । আলিমদের একটি ক্ষুদ্র দল ওয়াকিদীকে নির্ভরযোগ্য ও তার বর্ণনাকে সহীহ বলেছেন। ইয়াযিদ ইবন হারুন বলেন, ওয়াকিদী নির্ভরযোগ্য । আবূ উবায়দ ও ইবরাহীম হুযালীও তাকে নির্ভরযোগ্য বলেছেন । দারাওয়াদী বলেন, ওয়াকিদী হাদীসের আমীরুল মু’মিনীন ৷ হাফিয ইবন সায়্যিদুন নাস তার ‘উয়ুনুল আসার’-এর ভূমিকায় বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করার পর ওয়াকিদীর নির্ভরযোগ্য হওয়ার বিষয়টি প্রাধান্য দেন। হাফিয ইবন হাজার ‘ফাতহুল বারী’তে বলেন : AS EF Cn M9 M5 om IS JES SSID lls a 5, ar ms Nl on we Sn ssl LUT il, Bas AST atl 0b, SMS ads sf Alt os At Ll Ss as S30 SM lL Lub Sl! “হাফিয মুগালতাঈ ওয়াকিদীর সমর্থনে পক্ষপাতিত্ব করেছেন যে, যারা ওয়াকিদীকে গ্রহণযোগ্য ও শক্তিশালী বলেছেন, তাদের বক্তব্য তো উদ্ধৃত করেছেন, আর যারা তাকে দুর্বল ও অপবাদযোগ্যরূপে চিহ্নিত করেছেন, তাদের ব্যাপারে মুগালতাঈ নিশ্চুপ থেকেছেন । অথচ ওয়াকিদীর সমালোচনাকারীর সংখ্যা তার বর্ণনা গ্রহণযোগ্য হওয়ার বর্ণনাকারীর সংখ্যার চেয়ে বেশি । উপরসত্তু, তারা স্মরণশক্তি আল্লাহভীতি ও আধ্যাত্মিক বিদ্যায় ছিলেন বড় ৷ তারা ওয়াকিদীর বর্ণনা শক্তিশালী হওয়ার স্বপক্ষে এ দলীল উপস্থাপন করেছেন যে, ইমাম শাফিঈ তার থেকে রিওয়ায়াত করেছেন । অথচ. বায়হাকী নিজ সনদের সাথে ইমাম শাফিঈ থেকে এ উদ্ধৃতি দিয়েছেন যে, ইমাম শাফিঈ ওয়াকিদীকে অসত্যবাদী বলতেন ।” (ইলাউস সুনানের ভূমিকা, ইনহাউস সাকান, পৃ. ৭৫) । সিরাতুল মুস্তফা (১ম খ্সীকাতুল খুস্তফা & সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (97) wwuw.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।