৯৬ সীরাতুল মুস্তফা (সা) কোন কপি বিদ্যমান নেই । পূর্ববর্তী গ্রন্থসমূহে তার কিছু কিছু বিক্ষিপ্ত রিওয়ায়াত পাওয়া যায়। ২. মুহাম্মদ ইবন ইসহাক মুহাম্মদ ইবন ইসহাক ইবন ইয়াসার মাতলিবী মদীনাবাসী তাবিঈ ৷ তিনি সীরাত ও মাগাযীর ইমাম । জমতহূর আলিমগণ তাকে নির্ভরযোগ্য বলেছেন । ইমাম মালিক (র) তার সমালোচনা করেছেন হাফিয যাহবী ‘তাযকিরাতুল হুফফায’ গ্রন্থে বলেন, মুহাম্মদ ইবন ইসহাক ব্যক্তিগতভাবে সত্যবাদী ও গ্রহণীয় ব্যক্তিত্ব ছিলেন। তার হাদীস সহীহ স্তর থেকে নিমোনের ৷ ইমাম আহমদ ইবন হাম্বল (র) তার হাদীসকে হাসান পর্যায়ের বলেছেন। আলী ইবন মাদিনী বলতেন যে, মুহাম্মদ ইবন ইসহাকের হাদীস আমার নিকট সহীহ । ইমাম নাসাঈ বলেন, তার বর্ণিত হাদীসের সনদ শক্তিশালী ৷ দারু কুতনী বলেন, তার রিওয়ায়াত প্রামাণ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। ইমাম মালিক তাকে দাজ্জাল বলেছেন। অর্থাৎ দাজ্জাল সম্প্রদায়ভুক্ত হাদীসের আমীরুল মু'মিনীন ছিলেন। ইমাম বুখারী সহীহ বুখারীতে তার থেকে সরাসরি কোন রিওয়ায়াত গ্রহণ করেননি । অবশ্য তা'লিক সূত্রে রিওয়ায়াত গ্রহণ করেছেন । সুনান বিশেষজ্ঞগণ মুহাম্মদ ইবন ইসহাক থেকে রিওয়ায়াত গ্রহণ করেছেন আর ইমাম মুসলিম অপরের মাধ্যমে তার রিওয়ায়াত গ্রহণ করেছেন। তিনি ১৫১ হিজরীতে ইনতিকাল করেন। ইবন ইসহাক রচিত মাগাযী গ্রন্থ দুল্প্রাপ্য ৷ অবশ্য সীরাতে ইবন হিশামের যে সংস্করণ বর্তমানে বিদ্যমান, তা প্রকৃতপক্ষে সীরাতে ইবন ইসহাকেরই সংস্করণ, যা তিনি নতুনভাবে বিন্যস্ত করেছেন। মুহাম্মদ ইবন ইসহাক সম্পর্কে দু'টি সমালোচনা করা হয়। একটি হলো তিনি রিওয়ায়াতে তাদলীস করতেন । দ্বিতীয়ত তিনি খায়বর ইত্যাদি প্রসঙ্গে বর্ণিত ঘটনাগুলো খায়বরের ইয়াহুদী সূত্রে বর্ণনা করেছেন । দ্বিতীয় কারণটির সমালোচনা আবশ্যিক নয়। অন্যান্য প্রমাণের পর অতিরিক্ত নির্ভরযোগ্যতার জন্য ইয়াহুদীর বর্ণনা দ্বারা ঘটনার সত্যায়ন করা তেমন সমালোচনাযোগ্য নয়। তবে শুধু কোনো ইয়াহুদীর উপর নির্ভর করা এবং তাদের বর্ণনা দ্বারাই শরীয়তের বিধান প্রমাণ করা বৈধ নয় । কিন্তু দুনিয়ার কোন মুসলমান এমন বক্তব্যের প্রবক্তা নয় এবং এটা প্রমাণিতও নয় যে, মুহাম্মদ ইবন ইসহাক খায়বরের ইয়াহ্দীদের থেকে নাফি’ এবং যুহরীর মত বর্ণনা করেছেন তেমনি তিনি কাসিম ও আতার মত খায়বরের ইয়াহ্দীদেরকে নির্ভরযোগ্য মনে করতেন বলেও কোনো প্রমাণ নেই । কোন সাধারণ মুসলমানও কাফির থেকে রিওয়ায়াত করতে বা তাদেরকে নির্ভরযোগ্য মনে করতে পারে না । যারা এরূপ মনে করে তারা ভুল করে। বাকী রইল ‘তাদলীস’-এর ব্যাপারটি । খোদ হাদীস বিশেষজ্ঞগণ এর ব্যাখ্যা দিয়েছেন যে, ০, তথা অমুক থেকে তমুক থেকে বর্ণিত ‘তাদলীস’কৃত হাদীস গ্রহণযোগ্য নয়, যতক্ষণ পর্যন্ত না বর্ণনাকারী ও শ্রোতার প্রত্যক্ষ শ্রবন প্রমাণিত হয়। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (96) wwuw.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।