সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৯৫ ইতোপূর্বে কোনবারেই এ পরিমাণ মুনাফা অর্জিত হয় নি। হযরত খাদীজা তাকে যে পরিমাণ পারিশ্রমিক দিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি পরিমাণে দিয়ে দেন৷” এ ঘটনার বর্ণনা কেবল ওয়াকিদীই নন, বরং মুহাম্মদ ইবন ইসহাক ও ইবনুস সাকানও একই ঘটনা বর্ণনা করেছেন । ওয়াকিদী জমহূর আলিমগণের নিকট যঈফ, আর মুহাম্মদ ইবন ইসহাক তাবিঈ এবং জমহূর আলিমগণের নিকট গ্রহণযোগ্য । ইমাম আহমদ বলেন, মুহাম্মদ ইবন ইসহাকের হাদীস আমার নিকট হাসান । আর ওয়াকিদী যদিও মুহাদ্দিসগণের নিকট অগ্রহণযোগ্য, তবুও হাদীসের কোন কিতাবই ওয়াকিদীর বর্ণনা থেকে খালি নেই । হাফিয ইবন তাইমিয়া ‘আস-সারিমুল মাসলূল’ গ্রন্থে (পৃ. ৯৬) বলেন, ওয়াকিদী যদিও দুর্বল, তবুও তার মাগাযী বা যুদ্ধ সংক্রান্ত বর্ণনা সর্বজনগ্রাহ্য হওয়ার ব্যাপারে কারো কোন দ্বিমত নেই । ইমাম শাফিঈ, আহমদ ইবন হাম্বল প্রমুখ তার কিতাবসমূহের উপর নির্ভর করেন । মোট কথা, উদ্দেশ্য এটাই যে, এ রিওয়ায়াত মুহাম্মদ ইবন ইসহাক ও ওয়াকিদী উভয় থেকেই বর্ণিত এবং মুহাম্মদ ইবন ইসহাকের বর্ণনা মুহাদ্দিসগণের নিকট উল্লেখযোগ্য ও ‘হাসান’ রিওয়ায়াতের মর্যাদার নিচে নয়। আর ওয়াকিদীর বর্ণনা যদিও ‘যঈফ’ কিন্তু ‘হাসান’ হাদীসের জন্য নিঃসন্দেহে সমার্থক ও সাক্ষী হতে পারে। মায়সারার কিসসার সত্যতা যাচাই ও পর্যবেক্ষণ এবং সীরাতের তিন ইমামের বর্ণনা ও এর উপর সংক্ষিপ্ত আলোকপাত মায়সারার ঘটনা যেহেতু মুহাম্মদ ইবন ইসহাক ও ওয়াকিদী উভয় থেকেই বর্ণিত হাদীসের যাচাই বাছাইতে যাদের সম্পর্কে আলিমগণের আলোচনা-সমালোচনা দীর্ঘ; এ জন্যে তিনজন সীরাত বিশেষজ্ঞের কিছু বর্ণনা ও অবস্থা আমরা পাঠকদের জন্য উপহার স্বরূপ উপস্থাপন করতে চাচ্ছি । যারা মাগাযী লেখকদের মধ্যে সুপ্রসিদ্ধ : ১. মুহাম্মদ ইবন উকবা, ২. মুহাম্মদ ইবন ইসহাক এবং ৩. ওয়াকিদী__যাতে এ সীরাত বিশেষজ্ঞদের রিওয়ায়াত সম্পর্কে প্রকৃত অবস্থা জানা যায় । ১. মূসা ইবন উকবা মূসা ইবন উকবা মদীনার অধিবাসী । তিনি হযরত জুবায়র ইবন আওয়াম (রা)-এর আযাদকৃত দাস এবং তাবিঈ, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী নির্ভরযোগ্য রাবী । কেউই তাকে অগ্রহণযোগ্য বলেননি । ইমাম মালিক, সুফিয়ান ইবন উয়ায়না এবং আবদুল্লাহ ইবন মুবারক তার থেকে হাদীস বর্ণনা করেছেন। ১৪১ হিজরীতে তিনি ইনতিকাল করেন । ছয়জন সিহাহ লিখকের প্রত্যেকেই তীর থেকে রিওয়ায়াত করেছেন। ইমাম মালিক মূসা ইবন উকবার মাগাযী প্রসঙ্গে বলতেন যে, এটা নির্ভরযোগ্য মাগাধী গ্রন্থ ৷ কিন্তু মূসা ইবন উকবার মাগাধী গ্রন্থের ১. তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ৮৩; খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৯১; উয়ুনুল আসার, ১খ. পৃ. ৪৯ । সীরাতুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (95) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।