৯8৪ সীরাতুল মুস্তফা (সা) সম্মানী দেয়া হবে। তিনি স্বীয় পিতৃব্য আবূ তালিবের আর্থিক সংকটের প্রেক্ষিতে এ প্রস্তাব গ্রহণ করলেন এবং হযরত খাদীজার দাস “মায়সারা'র সাথে সিরিয়ার দিকে রওয়ানা হলেন । বসরা পৌঁছে তিনি একটি ছায়াদার বৃক্ষের নিচে উপবেশন করেন। সেখানে ‘নাস্তুরা’ নামে এক দরবেশ বাস করতেন দরবেশ তাকে দেখে কাছে এলেন এবং বললেন, ঈসা ইবন মরিয়ম (আ)-এর পর আপনি ছাড়া আর কোন নবীই এখানে অবতরণ করেন নি। এরপর মায়সারাকে বললেন, তীর দু’ চোখে এঁ রক্তিম আভা দেখতে পাচ্ছি। মায়সারা বলল, এ রক্তিম আভা তার চোখ থেকে কখনো পৃথক হয় না। দরবেশ বললেন: .১! S25 PS “তিনিই তিনি, ইনিই নবী, ইনিই শেষ নবী ৷” এর পর বেচাকেনা শুরু হলে এক ব্যক্তি তার সাথে ঝগড়ায় লিপ্ত হলো এবং তাকে বললো, আপনি লাত-উযযার কসম করে বলুন নবী (সা) বললেন, আমি কখনো লাত-উযযার কসম খাইনি । আর ঘটনাক্রমে আমার সামনে লাত-উষযযার প্রসঙ্গ এসে গেলে আমি অস্বীকৃতি জ্ঞাপন করতাম অথবা কৌশলে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যেতাম । এ কথা শুনে লোকটি বলল, নিঃসন্দেহে এ তো আপনারই কথা অর্থাৎ সত্যবাদীর সত্য কথা । এরপর এঁ ব্যক্তি বলল, আল্লাহর কসম, তিনিই এ ব্যক্তি, যার শান ও গুণের বিষয় আমাদের আলিমগণ আপন ধর্মীয় গ্রন্থে লিখিত পেয়েছেন। মায়সারার বর্ণনা হলো, যখন দুপুর হয় এবং প্রচণ্ড গরম পড়ে, তখন আমি দু'জন ফেরেশতাকে দেখতাম তারা তার মাথার উপর ছায়া বিস্তার করে রাখতেন । তিনি যখন সিরিয়া থেকে রওয়ানা দেন, তখন ছিল দ্বিপ্রহর আর দু'জন ফেরেশতা তার উপর ছায়া দিচ্ছিলেন । হযরত খাদীজাও স্বীয় বালাখানা থেকে তার এ মর্যাদা প্রতক্ষ করলেন, তখন তিনি আশপাশের প্রত্যেক স্ত্রীলোককে এ দৃশ্য দেখালেন। সকল স্ত্রীলোকই এতে আশ্চর্য হয়ে যায়। এরপর মায়সারা* এ সফরের সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করলো এবং বাণিজ্য লব্ধ সমস্ত সম্পদ খাদীজার নিকট সোপর্দ করলো । নবী (সা)-এর বরকতে এবারে খাদীজার বাণিজ্যে এত অধিক মুনাফা অর্জিত হয় যে, ১. ইবন সা‘দ-এর বর্ণনায় ঈসার পরে' শব্দটি নেই ৷ এ বর্ণনাটি যারকানী উদ্ধৃত করেছেন । এ বাক্যের অর্থ এই, যা আমরা উল্লেখ করেছি যে, হযরত মসীহ (আ)-এর পর তার পূর্বে এ বৃক্ষের নিচে আর কেউ অবতরণ করেননি ৷ আল্লামা সুহায়লী ‘রাউযুল উনূফ' গ্রন্থে এ অর্থই করেছেন। আর দ্বিতীয় অর্থ, যা ইমাম ইবন জুমা‘আ বলেছেন, তা এই যে, সম্ভবত হযরত মসীহ (আ)-এর পরে এ বৃক্ষের নিচে কোন নবী কিংবা সাধারণ কোন ব্যক্তিই অবতরণ করেননি । তিনি ছাড়া কেউ সেখানে অবতরণ না করাও একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য বৈকি, যা কোন কোন রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। বিস্তারিত জানার জন্য যারকানী, ১খ. পৃ. ১৯৮ দ্র. ২, প্রসিদ্ধ আছে যে, মায়সারা মহানবী (সা)-এর নবৃওয়াত প্রাপ্তির পূর্বেই মৃত্যুবরণ করে। হাফিজ আসকালানী ‘ইসাবা' গ্রন্থে বলেন, কোন সহীহ বর্ণনা দ্বারাই মায়সারার সাহাবী হওয়া প্রমাণ হয়নি । (যারকানী, ১খ. পৃ. ১৯৮)। সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (94) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।