সীরাতুল মুস্তফা (সা) ৯৩ কাজের দরুন নবী (আ)গণের কষ্ট ও আঘাত লাগে, এর উপর তারা ধৈর্য ধারণ ও সহ্য করেন । অধিকস্তু এতদসত্বেও তারা কোন সময়েই তাবলীগ ও তা'‘লীম থেকে বিতৃষ্ণ হন না কিংবা দমে যান না । যেমনভাবে বকরির পাল নেকড়ে এবং হিংস্ব পশুর হামলা থেকে উদাসীন থাকে, তেমনিভাবে উন্মতও নাফস ও শয়তানের আকস্মিক হামলায় উদাসীন হয়ে থাকে। আর নবী (আ)গণ সবসময় এদিকে সার্বক্ষণিক দৃষ্টি রাখেন যেন আকস্মিকভাবে নাফস ও শয়তান তাকে পথচ্যুত করতে সক্ষম না হয় । উম্মতের কল্যাণ ও উম্মতের জন্য নবী (আ)গণ যেমন সার্বক্ষণিক চিন্তাযুক্ত থাকেন, উম্মত তার দশভাগের একভাগ চিন্তাও করে না। উম্মতের তো নিজের ধ্বংস ও বরবাদীর খেয়ালই থাকে না । অথচ নবী (আ)গণ এ চিন্তায় থাকেন সদা সন্তুস্ত । আল্লাহ তা'আলা বলেন : J ef NOLL sl “সম্ভবত ওরা ঈমান আনে না বলে আপনি মনোকষ্টে আত্মবিনাশী হয়ে পড়বেন ৷” (সূরা শু'আরা : ৩) ইরশাদ হয়েছে : mM ili dl ol ol “নবী মু’মিনদের নিকট তাদের নিজ সত্তা থেকেও ঘনিষ্টতর ৷” (সূরাআহযাব : ৬) আর এক বর্ণনায় বলা হয়েছে : ,// ৮! >» অর্থৎ নবীগণ তাদের রূহানী পিতা হয়ে থাকেন। হে আল্লাহ্ ! আপনি আপনার অসংখ্য রহমত, অগণিত বরকত সাধারণভাবে সকল নবী (আ)গণের উপর এবং বিশেষভাবে শেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর বর্ষণ করুন, যার পবিত্র বাণী আমাদের মত নির্বোধ বান্দাদেরকে আপনার সঠিক পথের সন্ধান দিয়েছে। আমীন, ইয়া রাব্বুল আলামীন । সিরিয়ায় দ্বিতীয় সফর এবং নাস্তুরা দরবেশের সাথে সাক্ষাত হযরত খাদীজা (রা) আরবের সম্থরান্ত বংশীয়া ধনী মহিলা ছিলেন। তার উচ্চ বংশ মর্যাদা এবং নম্রতা ও পবিত্রতার জন্য জাহিলী এবং ইসলামী উভয় যুগের জনগণই তাকে ‘তাহিরা’ নামে সম্বোধন করতো । কুরায়শের বাণিজ্য কাফেলা রওয়ানা হলে খাদীজাও তাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্যে শরীক থাকতেন । এক খাদীজার পণ্য সামগ্রী সমগ্র কাফেলার পণ্য সম্তারের সমান হতো । রাসুলুল্লাহ (সা)-এর বয়স যখন পঁচিশ বছরে উপনীত হলো তখন ঘরে ঘরে তার দায়িত্ববোধ ও আমানতদারীব সুনাম পৌঁছে গেল। এমনকি মন্ধায় এমন কোন লোক ছিল না, যে তাকে ‘আমীন!’ নামে সম্বোধন করতো না, খাদীজা তখন প্রস্তাব পাঠালেন যে, তিনি যদি তার পণ্যসামগ্রী নিয়ে সিরিয়া গমন করেন, তবে অন্যদের মতই তাকে পারিশ্রমিক ও সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (93) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।