সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সীরাতুল মুস্তফা (সা) এই আবদুল্লাহ ইবন জুদআন ছিলেন হযরত আয়েশা (রা)-এর চাচাত ভাই । একবার হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহ (সা)-কে বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আবদুল্লাহ ইবন জুদআন অত্যন্ত মেহমানদারী করতেন। লোকজনকে খানা খাওয়াতেন। তার এ সৎকাজ কি কিয়ামতের দিন নিজের কোন উপকারে আসবে? তিনি জবাব দিলেন, না। কেননা সে এ কথা বলেনি যে, ০৮ ৪৮> +1০১ “হে প্রভু ! আমার গুনাহগুলোকে প্রতিদান দিবসে মাফ করে দিন” (মুসলিম) ৷ অথৎ সে কখনো আল্লাহ রাববুল আলামিনের দরবারে নিজের গুনাহসমূহ মাফের জন্য আবেদন করেনি । ইবন কুতায়বা তার ‘গারীবুল হাদীসে’ উদ্ধৃত করেছেন যে, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেন ৪ “গরমকালে আমি কখনো চলতে চলতে আবদুল্লাহ ইবন জুদআনের কবরের ছায়ায় দাড়াতাম ৷” (রাউযুল উনূফ, পৃ. ৯২) ৷ অর্থাৎ আবদুল্লাহ ইবন জুদআনের কবর এত দীৰ্ঘ ছিল যে, তার ছায়ায় একজন লোক দাড়াতে পারতো । যেন তা ০,৮৯4 ১৬৯১ -এর' একটি উদাহরণ ছিল । ব্যবসায় আত্মনিয়োগ এবং ‘আমীন’ উপাধি লাভ দাউদ ইবন হাসীন* থেকে বর্ণিত যে, লোকেরা বলেছে, রাসূলুল্লাহ (সা) এরূপ শান-শওকতের সাথে যুবক অবস্থায় পৌঁছলেন যে, তিনি তার সম্প্রদায়ের মধ্যে সর্বাপেক্ষা সাহসী, সর্বাপেক্ষা সচ্চরিত্র, সঙ্গী-সাথীদের সর্বাধিক খোঁজ-খবরকারী, সর্বাপেক্ষা সহনশীল, সর্বাধিক সত্যবাদী ও আমানতদার এবং ঝগড়া-বিবাদ, কটু কথা, অশ্লীলতা ও বাজে কথা থেকে সর্বাধিক দূরে অবস্থানকারী ছিলেন। যদ্দরুন তার সম্প্রদায় তাকে ‘আমীন’ উপাধিতে ভূষিত করে (ইবন সা‘দ ও ইবন আসাকির, খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৯১) । আবদুল্লাহ ইবন আবুল হামসা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে, নবূওয়াত প্রাপ্তির পূর্বে নবী করীম (সা)-এর সাথে কোন ব্যাপারে আমার কিছু দেনা ছিল । আমি তাকে বললাম, অপেক্ষা করুন, আমি এখনই আসছি । কিন্তু ঘটনাক্রমে ঘরে এসে বিষয়টি আমি বেমালুম ভুলে যাই ৷ তিনদিন পর হঠাৎ বিষয়টি আমার স্মরণ হলে আমি দ্রুত এ জায়গায় গিয়ে দেখতে পাই, তিনি সেখানেই দাড়িয়ে অপেক্ষা করছেন। তিনি কেবল আমাকে এটুকু বললেন যে, তুমি আমাকে খুবই কষ্ট দিয়েছ; তিনদিন যাবত আমি এখানেই অপেক্ষা করছি। (সুনানু আবূ দাউদ, ইদ্দাতু মিন কিতাবিল আদাব) ৷ ১. যেমনভাবে জিন্নেরা হযরত সুলায়মান (আ)-এর নির্দেশে হাউয সদৃশ্য বড় বড় পেয়ালা বানাতো। সূরা সাবা-র বর্ণনা অনুসারে । ২, ইয়াহিয়া ইবন মুঈন ও ইমাম নাসাঈ দাউদ ইবন হাসীনকে নির্ভরযোগ্য বলেছেন, যিনি Slhid Lah LaLa SLL থেকে রিওয়ায়াত করেছেন । (খুলাসা, ৮খ. পৃ. ১০৯) । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (90) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।