সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৮৯ ইবন হিশাম বলেন, এ সময়ে হযরতের বয়স চৌদ্দ অথবা পনর বছর ছিল । আর মুহাম্মদ ইবন ইসহাক বলেন, এ সময়ে হযরতের বয়স ছিল বিশ বছর ৷ (সীরাতে ইবন হিশাম) নবী করীম (সা)-এর হিলফুল ফুযুলে অংশগ্রহণ যুদ্ধ-বিগহ আরব ভূ-খণ্ডে দীর্ঘদিন যাবত চলে আসছিল । কিন্তু তা কতদূর বরদাশত করা যায় ? ফুজ্জার যুদ্ধের পরে কতিপয় চিন্তাশীল ব্যক্তির অন্তরে এ ভাব জাগলো যে, পূর্ববর্তী জামানায় যুদ্ধ বিগ্রহ ও ধ্বংসলীলার অবসানকল্পে যেমনভাবে ফযল ইবন ফুযালা, ফযল ইবন উদায়া এবং ফুযায়ল ইবন হারিস একটি শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন! তাদের নামানুসারে সেই শান্তিচুক্তি ‘হিলফুল ফুযুল” নামে খ্যাত ছিল, শাস্তির লক্ষ্যে অনুরূপভাবে দ্বিতীয়বার চুক্তিটি পুনরুজ্জীবিত করা প্রয়োজন যুবায়র ইবন আবদুল মুত্তালিব তার কিছু কিছু কবিতায় এ চুক্তির উল্লেখ করেছিলেন। যেমন : db I ohm i Nl LSS Lb Jal SH de lb ldb lls, bls ado sl “ফযল ইবন উদায়া, ফযল ইবন ফুযালা এবং ফুযায়ল ইবন হারিস সবার থেকে এ কাজের উপর শপথ নিয়েছিলেন যে, মক্কায় কোন অত্যাচারী থাকতে পারবে না। সবাই এর উপর দৃঢ় শপথ নিল। কাজেই মক্কার প্রতিবেশী এক অভ্যাগতরা সবাই নিরাপদ হয়ে গেল৷” (সীরাতে ইবন হিশাম; রাউযুল উনুফ, পৃ. ৯০) শাওয়াল মাসে যখন হারবুল ফুজ্জারের ধারাবাহিকতা শেষ হয়ে গেল। অতঃপর যুদ্ধ নিষিদ্ধ মাস যিলহজ্জ শুরু হলো, তখন এ হিলফুল ফুযুলের নবায়ন শুরু হলো এবং সর্বপ্রথম যুবায়র ইবন আবদুল মুত্তালিব এ শপথ ও চুক্তির নবায়নের লক্ষ্যে বনী হাশিম ও বনী তায়মকে আবদুল্লাহ ইবন জুদআনের গৃহে সমবেত করলেন। আবদুল্লাহ্‌ ইবন জুদআন সবার জন্য খাদ্য প্রস্তুত করালেন। এঁ সময় তারা নির্যাতিত মযলুমদের গোত্র, দেশী-বিদেশী নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সাহায্য ও নিরাপত্তাদানে প্রতিশ্র্ণতবদ্ধ হলেন!” নবী করীম (সা) ইরশাদ করেন : “ সে সময় আমিও আবদুল্লাহ ইবন জুদআনের গৃহে উপস্থিত ছিলাম । এ শপথের পরিবর্তে যদি আমাকে লালবর্ণের উটও দেয়া হতো, তাও আমি অপসন্দ করতাম । এখন ইসলামী যুগেও যদি অনুরূপ একটি শপথনামা (চুক্তি)-র জন্য আমাকে আহ্বান করা হয়, তা হলে আমি অবশ্যই তা কবূল করবো ৷” ১. তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ৮২। সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (89) wwuw.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।