সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৮৭ তা হলোঁ_হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) কুড়ি বছর বয়সে সিরিয়ার দিকে ভ্রমণ করেন। এঁ সফরে আবূ বকর (রা) তার সাথে ছিলেন। আবূ বকরের বয়স এ সময় ছিল আঠার বছর । এ সফরেও বাহীরা দরবেশের সাথে সাক্ষাত হয়েছিল। হাদীসটি ইবন মানদা ইসবাহানী উল্লেখ করেছেন। এর সনদ যঈফ ৷ হাফিজ আসকালানী তার ‘ইসাবা' গ্রন্থে বলেন, যদি এ বর্ণনা সহীহ হয়, তবে এটা ছিল তার ভিন্ন একটি সিরিয়া সফর, পূর্ব বর্ণিত সফর নয়। বর্ণনাকারীর এ বর্ণনায় সন্দেহের উদ্রেক হয় যে, দু'টি বর্ণনা নিকটতর হওয়ার দরুন ঘটনায় বিভ্রম ঘটেছে এবং এতে আবূ বকর (রা)-এর উল্লেখ করা হয়েছে। আল্লাহ তা'আলাই অধিক জ্ঞাত !” আল্লামা শিবলী এ বর্ণনার সমালোচনা করে ‘সীরাতুন নবী’ (১খ. পৃ. ১৩১) গ্রন্থে লিখেন, এ বর্ণনা ধর্তব্য নয়। এর শেষোক্ত বর্ণনাকারী হযরত আবু মূসা আশ্শ‘আরী (রা); এ ঘটনার তিনি অংশীদার নন বর্ণনার শেষ পর্যায়ে তিনি বলেন, জানা উচিত যে, কোন সাহাবী যদি এমন ঘটনা বর্ণনা করেন যাতে তিনি স্বয়ং সংশ্লিষ্ট নন, তা হলে এঁ হাদীসকে মুহাদ্দিসগণের দৃষ্টিতে ‘মুরসালে সাহাবা’ বলা হয়, যা মুহাদ্দিসগণের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য । অন্যথায় হযরত আয়েশা সিদ্দীকা (রা) এবং কনিষ্ঠ সাহাবাগণ, যারা ঘটনার সাথে জড়িত ছিলেন না, তাদের সকল বর্ণনাকেই অগ্রহণযোগ্য ও বাতিল সাব্যস্ত করতে হয়। কোন হাদীস সহীহ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, তা সাহাবা পর্যন্ত পৌঁছতে যে ক’জন বর্ণনাকারী রয়েছেন, তাদের সবাই নির্ভরযোগ্য হবেন সাহাবাগণ রাসূল (সা) থেকে যা কিছুই বর্ণনা করুন, তা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, রাসূলুল্লাহ (সা) থেকেই গৃহীত হবে। হাফিজ সুয়ুতী স্বীয় গ্রন্থ ‘তাদরীবুর রাবী’ (পৃ. ৭১)-তে লিখেছেন, সিহাহ গ্রন্থসমূহে এ ধরনের বর্ণনা অসংখ্য । আশ্চর্যের ব্যাপার এই যে, নবৃওয়াত প্রাপ্তির বর্ণনায় তিনি নিজেই এ মূলনীতি গ্রহণ করেছেন। কাজেই আল্লামা স্বীয় ‘সীরাতুন নবী’ (১খ. পৃ. ১৪৮) গ্রন্থের টিকায় লিখেছেন, এ বর্ণনা হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত__যদিও তিনি এ সময়ে জন্মগ্রহণ করেননি ৷ মুহাদ্দিসগণের দৃষ্টিতে এ ধরনের বর্ণনাকে ‘মুরসাল' বলে৷ আর সাহাবা কিরামের এ ধরনের বর্ণনা মুহাদ্দিসগণের নিকট দলীল হিসেবে গ্রহণযোগ্য ৷ কেননা এর ছেড়ে দেয়া বর্ণনাকারীও নিঃসন্দেহে সাহাবীই হবেন। জানি না, এই আল্লামা এ মূলনীতি কেন পরিহার করলেন। এখানে এসে এই আল্লামা ক্রুশ পূজারীদের সমালোচনায় এতোটা প্রভাবিত হয়ে ছিলেন যে, অনুসন্ধানের জোশ আর সমালোচনার জযবায় হাফিজ ইবন হাজারকেও বর্ণনা পূজারী বলেছেন; অর্থাৎ আল্লাহ না করুন হাফিজ ইবন হাজারও ক্রুশ পূজারীর মত রাবী পূজারীর শিরকে জড়িত আছেন ৷ যদিও তিনি কুফরের উপর কুফর ও জুলুমের উপর জুলুমের মত পোষণকারী কিন্তু শিরকের বিরোধী ছিলেন। কোন মুহাদ্দিসের উপর কোন ১. ইসাবা, ১খ. পৃ. ১৭৭ । সীরাতুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (87) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।