সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৮৫ সাথে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যেখানে তিনি অবতরণ করলেন, সেখানে এক দরবেশ বাস করতেন। এঁ দরবেশের আস্তানার পাশ দিয়ে এর পূর্বেও তারা একাধিকবার গমন করেছিলেন, কিন্তু দরবেশ কখনো তাদের প্রতি ভ্রক্ষেপ করতেন না । কিন্তু এবারে যখন সেখানে কুরায়শের বাণিজ্য কাফেলা অবতরণ করলো, দরবেশ নিয়ম- নীতিবহির্ভূতভাবে নিজের আস্তানা থেকে বের হলেন এবং কাফেলার ব্যক্তিবর্গের প্রতি এক এক করে গভীরভাবে নিরীক্ষণ করতে লাগলেন। এমনকি শেষ পর্যন্ত হুযূর (সা)-এর হাত ধরলেন এবং বললেন : rll) iam) Dacian alll Jo lo oll i le “তিনিই বিশ্বনেতা, তিনি বিশ্ব প্রতিপালক আল্লাহর প্রেরিত রাসূল, যাকে আল্লাহ গোটা বিশ্বের জন্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন।” কুরায়শ নেতৃবৃন্দ দরবেশকে জিজ্ঞেস করলেন, এটা আপনি কিভাবে বুঝলেন? তখন দরবেশ বললেন, যখন আপনারা নিজ অবস্থান থেকে বের হলেন, তখন পথিপাৰ্শ্বের গাছপালা, তরুলতা ইত্যাদি নতশীরে তাকে সম্মান জানিয়েছে। আর এসব বস্তু কেবল নবীদেরকেই এভাবে সম্মান জানায় । এছাড়া মোহরে নবৃওয়াত দেখেও তাকে চেনা যায়, যা তার দু'বাহুর মাঝখানে একটি আপেলের মত দৃশ্যমান । দরবেশ এটুকু বলেই প্রস্থান করলেন এবং কেবল তারই সৌজন্যে সমগ্র কাফেলার জন্য খাদ্য প্রস্তুত করলেন । খাবার গ্রহণের জন্য সবাই উপস্থিত হলে এতে তিনি (সা) ছিলেন না । দরবেশ জিজ্ঞেস করলেন তিনি কোথায় এবং জানতে পেলেন যে তিনি উট চরাতে গিয়েছেন । তখন লোক পাঠিয়ে তাকে ডেকে আনলেন ৷ চারণভূমি থেকে আসার সময় একটি মেঘখণ্ড তাকে ছায়া দিয়ে আসছিল। তিনি কাফেলার নিকট পৌঁছে দেখতে পেলেন, সেখানে তার পৌঁছার আগেই বৃক্ষের ছায়ার সবটুকুর নিচে মানুষ আশ্রয় নিয়েছে । আর কোন জায়গা ছায়ার নিচে অবশিষ্ট নেই । হযরত (সা) একপাশে বসে পড়লেন । তিনি বসামাত্রই গাছের ছায়া তার দিকে প্রসারিত হলো । দরবেশ সবাইকে বললেন, আপনারা বৃক্ষের ছায়ার প্রতি লক্ষ্য করে দেখুন, কিভাবে ছাঁয়াটি সম্প্রসারিত হলো । এরপর দরবেশ দাড়িয়ে কসম করে বললেন, আপনারা কখনই তাকে রোমের দিকে নিয়ে যাবেন না। রোমবাসীরা তাকে দেখলে, তার গুণাবলী ও লক্ষণসমূহ দেখে তাকে চিনে ফেলবে এবং তাকে হত্যা করবে কথাবার্তা বলার ফাকেই দরবেশ হঠাৎ দেখলেন, একদিক থেকে সাতজন রোমবাসী কোনকিছুর সন্ধানে এদিকেই আসছে । দরবেশ জিজ্ঞেস করলেন, তোমরা কি উদ্দেশে বের হয়েছ? জবাবে তারা বললো, আমরা এঁ নবীর সন্ধানে বের হয়েছি, তাওরাত এবং ইনজিলে যার আগমনের সুসংবাদ দেয়া হয়েছে এবং যিনি এ মাসেই এদিকে সফরে আসার কথা । এজন্যে চারদিকেই আমরা লোক প্রেরণ করেছি । দরবেশ বললেন, তা হলে তোমরা বল যে, আল্লাহ রাববুল আলামীন যা ইচ্ছা করেন তা কি কখনও কেউ রুখতে পারে ? রোমবাসী নাগরিকরা বলল, না। এরপর দরবেশের নিকট তারা ওয়াদা সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (85) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।