সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ সীরাতুল মুস্তফা (সা) এবং আনন্দ ও আগ্রহের সাথে মৃত্যুকাল পর্যন্ত তার লালন-পালন ও অভিভাবকত্বের হক পুরোপুরি আদায় করেন। পরিতাপের বিষয় যে, এত মহব্বতের সাথে তাকে লালন-পালন করা সত্বেও ইসলাম গ্রহণের সৌভাগ্য থেকে তিনি বঞ্চিতই থেকে গেলেন । একবার মক্কায় দুর্ভিক্ষ দেখা দিলে লোকজন আবূ তালিবকে বৃষ্টির জন্য দু'আ করতে অনুরোধ করে। তিনি একদল লোকের সাথে ভবিষ্যত নবী ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ (সা)-কেও সঙ্গে নিয়ে কাবাগৃহে গমন করেন এবং কাবাগৃহের দেয়ালের সাথে তার পিঠ ঠেকিয়ে দেন। অতঃপর একান্ত অনুনয় বিনয়ের সঙ্গে আকাশের দিকে ইঙ্গিত করেন, যেখানে মেঘের কোনই চিহ্ন ছিল না । তিনি ইঙ্গিত করামাত্র চারিদিক থেকে মেঘ ছুটে এল এবং এত বৃষ্টিপাত হলো যে, সমস্ত নালা-খালে পানি প্রবাহিত হলো। এ উপলক্ষে আবূ তালিব বলেন Hl MN iar sl PT cd i 5 “তার চেহারা এতই উজ্জ্বল ও আলোকময় যে, এ চেহারার বরকতে আল্লাহর নিকট থেকে বৃষ্টি চাওয়া হয়। যিনি ইয়াতীমের আশ্রয়স্থল এবং বিধবাদের অবলম্বন ও সহায় ৷’ সিরিয়ায় প্রথম সফর এবং বাহীরা' দরবেশের কাহিনী তীর বয়স বার বছরে পৌঁছেছিল। এ সময় আবূ তালিব কুরায়শ কাফেলার সাথে সিরিয়ায় বাণিজ্য করতে যেতে মনস্থ করলেন । সফরের বিপদাপদের কারণে তাকে সাথে নেয়ার ইচ্ছা আবূ তালিবের ছিল না । কিন্তু যাত্রার প্রান্ধালে তার চেহারায় দুঃখের ছায়া দেখতে পেয়ে অবশেষে তাকে সাথে নিলেন (সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৬১; উষ়ুনুল আসার, ১খ. পৃ. ৪১) ! রওয়ানা হয়ে যখন কাফেলা বসরা শহরের নিকটে পৌঁছলো, সেখানে এক খ্রিস্টান দরবেশ বাস করতেন যার নাম ছিল জারজীস ৷ কিন্তু তিনি বাহীরা নামে প্রসিদ্ধ ছিলেন । তিনি শেষ নবীর আগমন সংক্রান্ত আসমানী কিতাবসমূহের বর্ণনা সম্পর্কে সবিশেষ অবহিত ছিলেন। কাজেই মক্কার এই কাফেলা যখন বাহীরা দরবেশের আস্তানার পাশে অবতরণ করলো, তখন তিনি রাসূল (সা)-এর চেহারা মুবারক দেখামাত্র তাকে চিনে ফেললেন যে, তিনিই সেই শেষ নবী, যার সম্পর্কে পূর্বতন আসমানী কিতাবসমূহে বলা হয়েছে। তিনি এসে তার হাত ধরলেন (দ্র. যারকানী, ১খ. পৃ. ১৯৪; জামে তিরমিযী, নবৃওয়াত, ২খ. পৃ. ২০৪) । হযরত আবু মূসা আশআরী (রা) থেকে বর্ণিত যে, একবার আবূ তালিব কুরায়শ নেতৃবৃন্দের ১. যারকানী, ১খ. পৃ. ১৯০ । ২, বাহিরা > অক্ষরে যবর, [ অক্ষরে $ সাকিন ,-এ যের; আর কারো কারো মতে মদ্দ সহ উচ্চারিত হয় দ্র. যারকানী, ১খ. পৃ. ৯৫ (ফায়েদা)। গবেষকগণের মতে বাহীরা একেশ্বরবাদী ছিলেন, তিনি মুশরিক এবং মূর্তিপূজক ছিলেন না। আর কারো কারো মতে তিনি যে লাত ও উযযার কসম দিয়েছিলেন, তা ছিল পরীক্ষামূলক ৷ সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (84) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।