সীরাতুল মুস্তফা (সা) 5১ কলব পবিত্রতা ও দীপ্তির চুড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে। বিজ্ঞ পাঠকবর্গকে এজন্যে ‘ফাতহুল বারী’ শীর্ষক গ্রন্থের মি'রাজ অধ্যায়ে মনোনিবেশ করতে অনুরোধ জানাই । কক্ষ বিদারণের পর মোহরে নবূওয়াত কেন লাগানো হলো যখন কোন বস্তু হিফাযত করার ইচ্ছা করা হয়, তখন তাতে মোহরাস্কিত করা হয়। যাতে এর ভিতরের বস্তু বের হতে না পারে। হীরা-জহরত, মণি-মুক্তা থলিতে ভরে তাতে মোহর লাগানোর উদ্দেশ্য, যাতে এণ্ডলো থলি থেকে বের হয়ে না পড়ে। অনুরূপভাবে তার অন্তরকে জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ করে দু’বাহুর মধ্যবর্তী স্থানে মোহর লাগানোর উদ্দেশ্য হলো এ পূঞ্জীভূত সম্পদের কোন কিছু নষ্ট হয়ে না যায় ৷" অধিকন্তু, বক্ষ বিদারণের মাধ্যমে যেভাবে অন্তরের অভ্যন্তরভাগ শয়তানের চিহ্ন প্রভাব থেকে পবিত্র করা হয়েছে। অনুরূপভাবে দু'বাহুর মধ্যবর্তী স্থানে কলবের বিপরীতে বামদিকে মোহরটি লাগানে৷ হযেছে যাতে কলব শয়তানের ওয়াস ওয়াসা এবং বাইরের প্রভাব থেকে সুরক্ষিত হয়ে যায়৷ কারণ শয়তান এ স্থান দিয়ে কুমন্ত্রণা প্রবেশ করায় । হযরত উমর ইবন আবদুল আযীয (র) থেকে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বলে আরয করলো যে, হে রাব্বুল আলামিন ! মানবদেহে শয়তানের কুমন্ত্রণা প্রবেশের পথটি আমাকে দেখিয়ে দিন, যে পথ দিয়ে সে মানব মনে কুমন্ত্রণা প্রবেশ করায় । তখন তাকে আল্লাহর তরফ থেকে দু’'বাহুর মধ্যবর্তী কলবের বিপরীতে বাম পার্শ্বের স্থানটি দেখানো হয় যে, শয়তান এ পথেই আগমন করে আর বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, তখন সে দ্রুত পিছু হটে ৷" সার কথা এই যে, যেভাবে পবিত্র কলবের অভ্যসন্তর ভাগ সিনাচাকের মাধ্যমে শয়তানী চক্রের মূল থেকে পবিত্র করা হয়েছে, একইভাবে পিছন দিকে মোহর লাগিয়ে বহির্ভাগ থেকেও শয়তানের আগমনের পথ বন্ধ করে দেয়া হয়েছে। মোহরে নবূওয়াত কখন লাগানো হয়েছে কেউ কেউ বলেন, মোহরে নবূওয়াত তার জন্মকাল থেকেই ছিল। বনী ইসরাঈলের আলিমগণ তাকে এ চিহ্ন দ্বারাই চিনেছিলেন। আর কারও মতে এ মোহর বক্ষ বিদারণের পর লাগানো হয়েছিল । প্রথম বক্তব্যটি অধিক শুদ্ধ এবং খ্যাত । যেমন কতিপয় রিওয়ায়াত দ্বারা সরাসরি বুঝা যায় যে, মোহরে নবৃওয়াত নিয়েই তার জন্ম হয়েছিল । আর এটা অসন্ভবও নয় যে, বক্ষ বিদারণের পর মোহর লাগানোর কথা যে সব রিওয়ায়াতে বর্ণিত আছে, সেটা ছিল পূর্ববর্তী মোহরের নবায়ন এবং পুনরাবৃত্তি । এভাবে সমুদয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন এবং সাযুজ্য আনয়ন সম্ভব ৷" ১. খাওয়াতিমুল হুমুম, পৃ. ১৫২ । ২, রাউযুল উনূফ, ১খ. পৃ. ১১। ৩. যারকানী, ১খ. পৃ. ১৬০ । সি রাতুল মুস্তফা (১ম ক্ৰঁষ্ীতুল সুন্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (81) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।