সীরাতুল মুস্তফা (সা) ৭৭ IST om ral gs an 7 0 Ls rl JU ae sf BEN AL ONIS om ES ms + bs, ure Sr 85 Spall Nl de ada>y DS Ale LSS oc pans ll dl de cs ot Ads ASD “এ পৰ্যন্ত যা কিছু বৰ্ণিত হয়েছে, বক্ষ বিদারণ এবং পবিত্র কলব বিদীর্ণকরণ ইত্যাদি বিষয়াদির বর্ণনা এভাবে মেনে নেয়াই উচিত- ঠিক যেভাবে উপরে বর্ণিত হয়েছে। এসব বিষয়কে নিজ চিন্তা-ভাবনা অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে নেয়া উচিত নয়। আল্লাহর অপরিসীম কুদরতের কাছে কোন কিছুই অসম্ভব নয়। ইমাম কুরতুবী, আল্লামা তায়বী, হাফিয তুরবাশতী, হাফিয আসকালানী, আল্লামা সুয়ুতী সহ অপরাপর বিশিষ্ট আলিমগণও এটাই বলেন যে, সিনাচাক স্বপ্রকৃতিতেই মহীয়ান । সহীহ হাদীসসমূহ হচ্ছে এর প্রত্যয়নকারী। যেমন, হাদীসে এসেছে সাহাবা কিরাম (রা) স্বচক্ষে রাসূল (সা)-এর বক্ষে সেলাইয়ের চিহ্ন দেখেছেন। আল্লামা সুয়ৃতী বলেন, কতিপয় অজ্ঞ ব্যক্তি কর্তৃক রাসূলুল্লাহ (সা)-এর সিনাচাক অস্বীকার করা এবং প্রকৃত অবস্থার পরিবর্তে এর রূপক অর্থের উপর নির্ভর করা চরম অজ্ঞতা । (যেমন এ যুগের কিছু কিছু লেখক বলেছেন, সিনাচাক প্রকৃতপক্ষে আক্ষরিক অর্থে বক্ষ বিদারণ নয়, বরং অন্তর উন্ক্ত করার অর্থে) বস্তুত এটা মারাতুক ভ্রম- যা এ ব্যাপারে আল্লাহ তা'আলার অক্ষমতার প্রতি ইঙ্গিতবহ ৷ সুনতের জ্ঞান থেকে দূরে থাকার ফলেই এমন ধারণার সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের উদ্ভট কল্পনা থেকে নিরাপদ রাখুন । আমিন ৷” সার কথা হলো, ২০ 5১-এর দ্বারা বক্ষ বিদারণই বুঝায় । বক্ষ বিদারণ থেকে ‘অন্তর উন্ক্ত করার’ অর্থ গ্রহণ নিঃসন্দেহে মহাভ্রান্তি। কেননা বক্ষ বিদারণ হচ্ছে রাসূল (সা)-এর এক বিশেষ মু‘জিযা বা অলৌকিক ঘটনা যা নবীর জন্যই প্রযোজ্য । আর অন্তর উন্ুক্ত করা যে কারও ব্যাপারে প্রযোজ্য হতে পারে, যেমন হযরত আবূ বকর (রা), হযরত উমর (রা)-এর সময় থেকে আজ পর্যন্ত সৎকর্মশীল আলিমদের অন্তরে হয়ে আসছে । অধিকন্তু, সিনাচাক তথা বক্ষ বিদারণ দ্বারা যদি রূপকার্থে অন্তর উম্মুক্তকরণের অর্থ নেয়া হয়, তা হলে এ হাদীসের অর্থ কি হবে, যাতে সাহাবা কিরাম (রা) স্বচক্ষে রাসূল (সা)-এর পবিত্র বক্ষে সেলাইয়ের চিহ্ন দেখেছেন ? অন্তর উন্ুক্ত করার দ্বারা কি সেলাইয়ের চিহ্নের সৃষ্টি হয় ? লা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ । বক্ষ বিদারণের রহস্য প্রথমবারে হযরত হালিমা সাদিয়ার গৃহে অবস্থানকালীন সময়ে বক্ষ বিদারণ করে যে কৃষ্ণবর্ণের খণ্ডটি হযরতের দেহ থেকে বের করে ফেলা হয়, সেটা ছিল প্রকৃতপক্ষে পাপ ও অন্যায় প্রবণতার উৎস, যা থেকে তার কলবকে পবিত্র ও মুক্ত করে দেয়া সীরাতুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (77) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।