সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৭২ সীরাতুল মুস্তফা (সা) কিছুদিনের জন্য তার কাছে রাখা হয়। তখন মক্কায় মহামারী দেখা দিয়েছিল । এদিকে হালিমার অসাধারণ আগ্রহে মা আমিনা তার আবেদন মঞ্জুর করলেন এবং আরো কিছুদিন শিশুকে তার কাছে রাখার অনুমতি দিলেন। হালিমা আনন্দচিত্তে তাকে নিয়ে বনী সাদ গোত্রে ফিরে এলেন। কয়েক মাস পর তিনিও দুধ ভাইদের সাথে জংগলে বকরী চরানো শুরু করলেন। বক্ষ বিদারণ (,॥০ ১২) একদিনের ঘটনা, তিনি তার দুধ ভাইদের সাথে জংগলে বকরি চরাতে গেছেন, এক পর্যায়ে দুধ ভাইয়েরা দৌড়ে এসে তার সম্পর্কে খবর দিল যে, সাদা পোশাকধারী দু'ব্যক্তি আমাদের কুরায়শী ভাইকে মাটিতে ফেলে দিয়ে তার পেট চিরে ফেলেছে; এখন পেট সেলাই করছে। এ ঘটনা শুনে হালিমা ও তার স্বামী দিশেহারা হয়ে পড়লেন, পড়ি কি মরি করে উভয়ে ঘটনাস্থলে দৌড়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন, শিশু মুহাম্মদ এক জায়গায় নীরবে দাড়িয়ে আছেন, তার পবিত্র চেহারা ফ্যাকাসে বর্ণ । হালিমা বলেন, সঙ্গে সঙ্গে আমি তাকে নিজের বুকে জড়িয়ে নিলাম ৷ এরপর তার দুধ পিতাও তাকে বুকে তুলে নিলেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম, ঘটনা কি হয়েছিল ? তখন তিনি পুরো ঘটনা খুলে বললেন (এটি আবূ ইয়ালা ও তাবারানী বর্ণিত; বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য) ৷ বক্ষ বিদারণের ঘটনা নবী মুহাম্মদ (সা)-এর জীবনে চারবার ঘটেছিল । প্রথমবার শৈশবকালে, যখন তিনি হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে ছিলেন। এ সময় তার বয়স ছিল চার বছর । একদা তিনি জঙ্গলে ছিলেন, এমন সময় দু'জন ফেরেশতা হযরত জিবরাঈল ও হযরত মিকাঈল (আ) সাদা পোশাকধারী মানুষের বেশে একটি বরফে ভর্তি স্বর্ণের তশতরি নিয়ে আগমন করেন এবং তার পেট চিরে পবিত্র কলব বের করেন। এরপর তা ফাড়েন এবং এর ভেতর থেকে এক অথবা দু’ টুকরা জমাট রক্ত বের করে বললেন, এই টুকরো দুটি শয়তান প্রভাবিত । এরপর এ তশতরির বরফে পেট ও কলব ধৌত করেন। পরে তা যথাস্থানে রেখে সেলাই করে দেন এবং দু'বাহুর মধ্যখানে একটি মোহর অংকিত করে দেন। হালিমা সাদিয়ার এখানে হাটা শেখা অবস্থায় তার বক্ষ বিদারণের ঘটনা সংঘটিত হওয়ার বিষয়টি বিভিন্ন সাহাবা থেকে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। প্রথম রিওয়ায়াত হচ্ছে হযরত উতবা* ইবন আবদ (রা)-এর ৷ এটি মুসনাদে আহমদ এবং তাবারানীর ‘মু‘জাম’-এ উল্লিখিত আছে। উতবা (রা)-এর এ রিওয়ায়াত ১. সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৫৬; মজমুয়াউয যাওয়াইদ, ৮খ. পৃ. ২২১। ২, হাদীসে উতবা ইবন আবদ সুলামী (রা), যা আহমদ, তাবারানী ও অন্যরা বর্ণনা করেন, তা হলো 8 ১০5) ০ 2 5 lait SB LAD SIL Il IHS LS DI I st dl bu ale 53 ab GG abs SY Lal JG 22 Ue LI 51 ফাতহুল বারী, ৬খ. পৃ. 8৪০৯, খাতামুন নবূওয়াত অধ্যায় । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (72) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।