সীরাতুল মুস্তফা (সা) ৭১ পেল যে, তিনি (সা) পান করে পরিতৃপ্ত হলেন এবং তার দুধ্্রাতাও তৃপ্ত হলো । উটনীর দুধ দোহনের সময় দেখা গেল, দুধে উটনীর স্তনও পরিপূর্ণ । আমি এবং আমার স্বামী দুধপান করে পরিতৃপ্ত হলাম । রাত্রিটা খুবই আরামে কাটলো । সকাল হলে স্বামী বলল : DLL SSUES Ud ol “ওহে হালিমা ! বুঝে নাও, আল্লাহর কসম, তুমি এক মুবারক সন্তান গ্রহণ করেছো ।” জবাবে হালিমা বললেন : WS HN AD, “আল্লাহর কসম, আমি অবশ্যই আল্লাহর নিকট এমনটিই আশা করেছিলাম ৷” এবার কাফেলার ফিরে যাওয়ার পালা, আর কাফেলার সবাই সওয়ার হয়ে যাত্রা শুরু করেছে। হালিমাও এ ভাগ্যবান শিশুটি নিয়ে এ কৃশ ও দুর্বল উটটিতে সওয়ার হলেন-_যাকে এর পূর্বে চাবুক মেরে চালাতে হতো, সেটি এখন বিদ্যুৎ গতিসম্পন্ন, কোনক্রমেই থামতে চায় না। কারণ এখন তো সে একজন নবীর বাহনে পরিণত হয়েছে। সঙ্গী স্ত্রীলোকগণ জিজ্ঞেস করলো হালিমা, এটা কি সেই সওয়ারী ? আল্লাহর কসম! এখন তো এর মর্যাদাই আলাদা! এভাবেই আমরা বনী সা‘দ গোত্রে পৌঁছলাম । এসময় বনী সা‘দ গোত্র এলাকা সবচাইতে অধিক দুর্ভিক্ষপীড়িত এলাকা ছিল। আমার বকরিগুলো যখন চারণভূমি থেকে ফিরে এলো, তখন সেগুলো দুধে পরিপূর্ণ ছিল । আর অন্যেরগুলো ক্ষুধার্ত ও শুষ্ক স্তন নিয়ে ফিরে এলো, যাতে একফোঁটা দুধও ছিল না । ফলে তারাও নিজেদের রাখালদের এ চারণভূমিতে বকরি চরাতে বললো, যেখানে হালিমার বকরীগুলো চরানো হয়। তাদের রাখালরা তাই করলো। এ সত্ত্বেও এমন হলো যে, সন্ধ্যায় হালিমার বকরীগুলো পরিতৃপ্ত ও দুধে ভরপুর অবস্থায় ফিরে আসতো আর অন্যদেরগুলো আসতো খালি পেটে এবং ওদের স্তনে একফোঁটা দুধও থাকতো না। হালিমা বলেন,” আল্লাহ তা'আলা এভাবেই আমাদের প্রতি কল্যাণ ও বরকত প্রদর্শন করতে থাকেন আর আমরা তা প্রত্যক্ষ করতে থাকি। এভাবে যখন দু'বছর পূর্ণ হলো তখন আমি তাকে দুধ ছাড়ালাম ৷ যখন দু’বছর পূর্ণ হলো, তখন হালিমা শিশু মুহাম্মদ (সা) কে নিয়ে মক্কায় এলেন । উদ্দেশ্য, মা আমিনার হাতে তার আমানত প্রত্যার্পণ করা । কিন্তু তার কারণে আল্লাহ তা‘আলা হালিমাকে যে বরকত ও কল্যাণ দান করেছিলেন, এজন্যে তিনি মা আমিনার কাছে আবদার রাখলেন যে, এ ভাগ্যবান ইয়াতীম শিশুটিকে যেন আরো ১. হযরত হালিমার এ সমুদয় ঘটনা সীরাতে ইবন হিশামে বর্ণিত আছে। কেবল বাক্য বিন্যাসে পরিবর্তনসহ অপরাপর বর্ণনাও পাওয়া যায়- যা আল্লামা সুয়ৃতী তার খাসাইসুল কুবরা গ্রন্থে (১খ. পৃ. ৫৪) মুহাম্মদ ইবন ইসহাক, তাবারানী ও বায়হাকী থেকে বর্ণনা করেছেন। এ বাক্যটি ছিল ৪ (/5,= এ ১ 5,1 ৮ এ৷ ৮ ৬ আৰৱ সীরাতে ইবন হিশামে আছে ৪ J; 5 221,553 01০ ৩৭০ আমরা এ দু'টো মিলিয়ে অনুবাদ করেছি। হাফিয ইবন কাসীর বলেন, এ হাদীস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে এবং সীরাত ও মাগাযী লেখকগণের নিকট প্রসিদ্ধ । আল বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ২৭৫; সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৫৬; মাজমুয়াউয যাওয়াইদ, ৮খ. পৃ. ২২১ । সীরাতুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (71) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।