৭০ সীরাতুল মুস্তফা (সা) ক্ষুধার তাড়নায় সেও সারারাত কাদতো আর চেচামেচি করতো । আমার স্তনে এ পরিমাণ দুধও ছিল না, যাতে শিশুটি পরিতৃপ্ত হতে পারে। কোন স্ত্রীলোক এমন ছিল না যে, যার সামনে শিশু নবী (সা)-কে উপস্থিত করা হয়নি । তারা যখনই শুনতো যে, শিশুটি ইয়াতীম, তৎক্ষণাৎ তাকে গ্রহণ করতে অস্বীকার করতো । কারণ যার পিতাই নেই, তার লালন পালনের বিনিময়ে কী-ই বা এমন পাওয়া যাবে ! অথচ তখন এটা কারুরই জানা ছিল না যে, তিনি ইয়াতীম নন; বরং ইয়াতীমের লালনকারী এবং ইনি সেই পবিত্র শিশু, যার হাতে রোম ও পারস্য সম্বাটের ধন ভাগ্তারের চাবিগুলো সোপর্দ করা হবে। পৃথিবীতে যদিও তার কোন ওলী, অভিভাবক ও লালন-পালনের পারিশ্রমিক পৃথিবী এবং আসমানের অগণিত ভাণ্ডার, তিনিই এই ইয়াতীমের ওলী, অভিভাবক, আর এ শিশুর লালন-পালনকারীকে মুহূর্তে ধারণাতীত পারিশ্রমিকসহ অনেক কিছু দিতে সক্ষম ৷ সব স্্রীলোকই দুগ্ধপোষ্য শিশু পেয়ে গেল, কেবল হালিমাই পেলেন না । এদিকে ফিরে যাওয়ার সময় হলো । খালি হাতে ফিরে যাওয়া হালিমার নিকট কষ্টকর মনে হলো । অদৃশ্যলোক থেকে তখন হালিমার অন্তরে এ ইয়াতীম শিশুটি গ্রহণের বলিষ্ঠ যুক্তি ও অত্যন্ত আগ্রহের সৃষ্টি হলো । তিনি গিয়ে স্বামীকে বললেন: de of ale lS Y IG SIESTA | ASY dIl, ERLE “আল্লাহর শপথ ! আমি অবশ্যই এ ইয়াতীম শিশুটির নিকট যাব এবং অবশ্যই তাকে নিয়ে আসব । স্বামী বললেন, যদি তুমি এমনটি কর, তা হলে কোন ক্ষতি নেই । আশা করা যায় আল্লাহ তাকেই আমাদের জন্য কল্যাণ ও বরকতের নিমিত্তে পরিণত করবেন ।” অভিধান অনুযায়ী বরকত আল্লাহ প্রদত্ত প্রাচুর্য ও কল্যাণের নাম ৷ অর্থাৎ এঁ কল্যাণ ও মঙ্গলের নামই বরকত, যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়। আর বাহ্যিক কোন বস্তু এতে অংশীদারিত্ব থাকে না (ইমাম রাগিবকৃত আল-মুফরাদাতে এমনটিই বলা হয়েছে) ৷ একটি হাদীসে কুদসীতে আল্লাহ তাআলা বলেন ৪ 2০1 $4০ 5“ বান্দা আমার প্রতি যেরূপ ধারণা পোষণ করে, আমি তার সাথে সে অনুযায়ী আচরণ করি৷” হালিমা এরূপ বরকতের প্রত্যাশা নিয়েই ইয়াতীম শিশু মুহাম্মদকে নিয়ে আসেন । আল্লাহ রাববুল আলামীনও তার বাসনা অনুযায়ী তার প্রতি বরকতের দরজা উন্ক্ত করে দিলেন । বনী সাদ-এর অন্যান্য স্ত্রীলোকগণ সৃষ্টের প্রতি আশা পোষণ করে, আর হালিমা স্রষ্টার প্রতি আস্থা স্থাপন করলেন । হালিমা বললেন, শিশুটিকে মাত্র কোলে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে আমার শুষ্ক স্তন দুঞ্ধে পরিপূর্ণ হয়ে উঠলো। দুধ এতই বৃদ্ধি সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (70) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।