সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৬৯ আবূ লাহাবের মৃত্যুর পর কেউ’ তাকে স্বপ্ন দেখল যে, সে খুবই দুরবস্থার মধ্যে আছে । জিজ্ঞেস করা হলো, কি অবস্থায় আছো ? আবূ লাহাব বললো, আমি তোমাদের অপেক্ষা আরামপ্রদ অবস্থা দেখিনি। কেবল এটুকু যে, সুয়ায়বাকে মুক্ত করে দেয়ার কারণে অঙ্গুলী পরিমাণ পানি পান করতে দেয়া হচ্ছে (বুখারী) । অথাৎ হযরত মুহাম্মদ (সা)-এর জন্মের খবর শুনে যে অঙ্গুলীর ইশারায় তাকে মুক্ত করেছি, এঁ পরিমাণ পানিই পান করতে দেয়া হচ্ছে। আল্লামা সুহায়লী (র) বলেন, একবার হযরত আব্বাস (রা) আবূ লাহাবকে স্বপ্নে দেখেন যে, সে খুবই খারাপ অবস্থায় আছে এবং বলছে যে, আমি তোমাদের থেকে বিদায়ের পরে কোন শাস্তি দেখি নাই । অবশ্য প্রতি সোমবার শাস্তি লাঘব করা হয় (ফাতহুল বারী, ৯খ. পৃ. ১২৪) । হালিমা সাদিয়া সুয়ায়বার পর হালিমা সাদিয়া তাকে দুধপান করান । আরবের প্রচলিত নিয়ম ছিল, সম্তরান্ত বংশীয়রা নিজেদের দুগ্ধপোষ্য সন্তানদের শুরুতেই গ্রামে এ জন্যে প্রেরণ করতেন যাতে গ্রামের নির্মল আলো-বাতাসে শিশু বেড়ে উঠতে পারে, শিশুর ভাষা যাতে শুদ্ধ হয় এবং আরবের আসল তমনদ্দুন ও খাঁটি আরবীয় স্বভাব থেকে বিচ্যুত না হয়। যেমন হযরত উমর (রা)-এর বাণী : 5,৩১, ১৯০ +! 5১১৯১ “মা“আদ ইবন আদনানের বেশ গ্রহণ করো । অর্থাৎ অনারবীয় পোশাক ও আকৃতি গ্রহণ করো না। আর কাঠিন্যে ধৈর্য ধারণ করো মোটা কাপড় পরিধান করো অর্থাৎ আরামপ্রিয় হয়ো না৷” একবার হযরত আবূ বকর (রা) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার কথা অত্যন্ত বিশুদ্ধ । জবাবে তিনি বললেন, প্রথমত আমি কুরায়শ বংশীয়, অধিকন্তু আমি সাদ গোত্রের দুধপান করেছি" এ প্রথা অনুসারে বনী সা'দের স্্রীলোকগণ দুগ্ধপোষ্য শিশুর সন্ধানে প্রতি বছর মন্ধায় আগমন করতো । হালিমা (রা) বলেন, আমি গোত্রের অন্যান্য স্ত্রীলোকের সঙ্গে দুগ্ধপোষ্য শিশুর সন্ধানে মক্কায় আগমন করলাম । আমার সাথে আমার স্বামী এবং নিজের দুগ্ধপোষ্য একটি শিশু ছিল। বাহন হিসেবে সঙ্গে একটি দুর্বল ও কৃশ গর্দভ আর এমন একটি উটনী ছিল যার ওলান থেকে এক ফোটা দুধও বের হতো না। ক্ষুধার কারণে রাত্রে আমাদের ঘুম আসতো না । নিজ শিশুটির অবস্থাও এমন ছিল যে, ১. এ স্বপুদ্রষ্টা ছিলেন হযরত আব্বাস (রা)। এটা আবূ লাহাবের মৃত্যুর এক বছর পরের ঘটনা । (আল বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ২৭৩) । ২, হাফিয ইবনুল আসীর হযরত উমর (রা)-এর এ বাণীর এ অর্থই গ্রহণ করেছেন যা আমরা উপরে প্রকাশ করেছি । হাফিয সাহেব বলেন, হযরত উমর (রা)-এর এ গুরুত্বপূর্ণ বাণীটি তিবরানী আবূ হাদর আসলামী থেকে মরফৃ* সূত্রে বর্ণনা করেছেন; অর্থাৎ এ বাণী মহানৰী (সা)-এর অনুমোদিত (আন-নিহায়া)। ৩. রাওযুল উনূফ, ১খ. পৃ. ১০৯ । সীরাতুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (69) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।