সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ সীরাতুল মুস্তফা (সা) অবস্থায়ই জন্মগৃহণ করেছিলেন, আবদুল মুত্তালিব তার জন্বের সপ্তম দিনে এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন করেন। লালন-পালন ও দুধপান শুভ জন্মের পর তিন-চারদিন তার মাতা তাকে দুধপান করান । অতঃপর চাচা আবূ লাহাবের আযাদকৃত দাসী সুয়াযবা তাকে দুধপান করান । সুয়ায়বা যখন তার জন্ম সংবাদ চাচা আবূ লাহাবকে শোনান, তখনই আবূ লাহাব আনন্দে তাকে মুক্ত করে দেন। তার পূর্বে সুয়ায়বা নবীজীর আপন চাচা হযরত হামযাকে দুধপান করান ৷ এজন্যে হামযা তার দুধভ্রাতা ছিলেন। তার পর সুয়ায়বা আবূ সালমাকে দুধপান করান (যারকানী, ১খ. পৃ. ১৩৭) । সহীহ বুখারী শরীফে উম্মুল মুমিনীন হযরত উম্মে হাবীবা (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন__আমি একদিন রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আরয করলাম যে, আমি শুনলাম আপনি আবূ সালমার কন্যা দুররাকে বিয়ে করার ইচ্ছে করেন। এতে তিনি আশ্চর্য হয়ে বলেন, উদ্মে সালমার কন্যার সাথে ? যে আমার তত্বাবধানে আছে, যদি দুররা আমার রাবীবাহ’ নাও হতো, তবুও সে আমার জন্য বৈধ হতো না। কেননা সে আমার দুধ সম্পর্কীয় ভ্রাতুম্পুত্রী। আমাকে ও তার পিতা আবূ সালমাকে" সুয়ায়বা দুধপান করিয়েছে। হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে, তিনি নবী করীম (সা) সমীপে আরয করেন, যদি আপনি হামযা (রা)-এর কন্যাকে বিয়ে করতেন, তা হলে কেমন হতো ? জবাবে তিনি ইরশাদ করেন, সে আমার দুধ সম্পর্কীয় ভ্রাতুম্পুত্রী ৷ সুয়ায়বার ইসলাম গ্রহণ সম্পর্কে আলিমগণের মধ্যে মতভেদ আছে । হাফিয আবূ মিনযাহ সুয়ায়বাকে মহিলা সাহাবীগণের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহই ভাল জানেন (ফাতহুল বারী, কিতাবুন নিকাহ, ৯খ. পৃ. ১২৪) । নবী করীম (সা) সুয়ায়বাকে খুবই সম্মান করতেন । হযরত খাদীজা (রা)-এর সাথে তার বিয়ের পর সুয়ায়বা তার খিদমতে হাযির হতেন হিজরতের পরেও রাসূল (সা) মদীনা থেকেও সুয়ায়বার জন্য উপহার প্রেরণ করতেন ৷ যখন মক্কা মুকাররমা বিজিত হলো, তিনি সুয়ায়বা ও তার পুত্র মাসকরুহ সম্পর্কে খোঁজ-খবর নেন । যখন জানতে পেলেন যে, তারা দু'জনই মৃত্যুবরণ করেছেন, তখন তাদের নিকটাত্মীয় কাউকে তালাশ করেন, যাতে তার প্রতি অনুগ্রহ করতে সক্ষম হন । জানা গেল, তার কোন আত্মীয়-কুটুম্বও জীবিত নেই। ১. রাবীবাহ £ঃ আপন স্ত্রীর এ কন্যা সন্তানকে বলা হয়, যে স্ত্রীর পূর্বস্বামীর ওুরসজাত ৷ ২, আবু সালমা উম্মু সালমার প্রথম স্বামী ছিলেন। তার ওফাতের পর উম্মু সালমা মহানবী (সা)-এর স্ত্রীগণের অন্তর্ভুক্ত হন । (সহীহ বুখারী, কিতাবুন নিকাহ, ২খ. পৃ. ২৬৪) । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (68) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।