সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৬৭ হাফিয ইবন সায়্যিদুন নাস ‘উয়ুনুল আসার’ গ্রন্থে (১খ. পৃ. ২১) বলেন, আল্লাহ জাল্লা শানুহু আরবী ও আজমী সবার অন্তরে ও জিহ্বায় মোহরাঙ্কিত করে দিয়েছিলেন যে, মুহাম্মদ বা আহমদ নাম রাখা কারো ধারণায়ই উদয় হয়নি । এজন্যে কুরায়শগণ আশ্চর্য হয়ে আবদুল মুত্তালিবকে প্রশ্ব করেছিল, আপনি এ ধরনের নূতন নাম কেন নির্ধারণ করলেন, যা আপনার কওমের কেউ কোনদিন রাখেনি ? কিন্তু শুভ জন্মের কিছুদিন পূর্বে লোকেরা যখন বনী ইসরাঈল আলিমদের মুখে শুনলো যে, শীঘ্রই মুহাম্মদ ও আহমদ নামে একজন নবী জন্মগ্রহণ করতে যাচ্ছেন, তখন কিছু লোক আশার বশবর্তী হয়ে নিজেদের সন্তানের নাম মুহাম্মদ রাখে। কিন্তু আল্লাহর অপার মহিমা ও কুদরত যে, কেউ নিজেদের নবী বলে দাবি করেনি যাতে মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা (সা)-এর নবূওয়াত ও রিসালাতে কোনরূপ সন্দেহ ও সংশয়ের অবকাশ না হয়। বিস্তারিত জানার জন্য ফাতহুল বারী, ৬খ. পৃ. ৪০৪-৪০৫ দেখা যেতে পারে। 2১ 4S Aly bus ars Cal 1 pp “তোমার পদমর্যাদা প্রশংসিত, আর তোমার নাম মুহাম্মদ যে মর্যাদা এবং সুনাম বিশ্বসেরা ৷” উপনাম রাসূলুল্লাহ (সা)-এর সবচেয়ে বড়, প্রসিদ্ধ ও প্রচারিত উপনাম ছিল আবুল কাসিম, যা তার জ্যেষ্ঠ পুত্র কাসিম-এর নামানুসারে । দ্বিতীয় উপাধি আবূ ইবরাহীম । হযরত আনাস (রা) থেকে বর্ণিত হয়েছে, যখন মারিয়া কিবতিয়া (রা)-এর গর্ভ থেকে ইবরাহীম জন্মালেন, তখন জিবরাঈল (আ) রাসূল (সা)-এর খেদমতে হাযির হয়ে বলেন নচা ৮ এ ০:১০! “হে ইবরাহীমের পিতা ! আপনার প্রতি সালাম ৷” খাতনা খাতনার ব্যাপারে' তিনটি বক্তব্য রয়েছে। প্রথমটি হলো, হুযূর (সা) খাতনাকৃত অবস্থায় জন্মখহণ করেন । হাকিম বলেন, তার খাতনাকৃত অবস্থায় জন্মঘহণের ব্যাপারে অনেক মুতাওয়াতির হাদীস রয়েছে। দ্বিতীয় বক্তব্য হলো, তার জন্মের পর সপ্তম দিনে দাদা আবদুল মুত্তালিব আরবের প্রথা অনুযায়ী তার খাতনা করান । হযরত ইবরাহীম (আ) ও হযরত ইসমাঈল (আ)-এর সুন্নত হিসেবে তারা নবজাতকের জন্মের সপ্তম দিনে খাতনা করাতেন। তৃতীয় বক্তব্য হলো, দুধমাতা হযরত হালিমার আশ্রয়ে আসার পর তীর খাতনা করানো হয়েছে; তবে এটা দুর্বল বক্তব্য; প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য বক্তব্য হলো প্রথম দু'টি । আর এ দু' বক্তব্যের মধ্যে সমন্বয়ও সম্ভব এভাবে যে, হুযূর (সা) খাতনাকৃত ১. মুস্তাদরাকে হাকিম, ২খ. পৃ. ৬০৪ ৷ সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (67) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।