৬৬ সীরাতুল মুস্তফা (সা) আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং স্বীয় প্রতিপালকের প্রশংসাকারী ৷” সালাত আদায় শেষে তিনি এ আয়াত পাঠ করতেন : EVE Ll oo pI CY Ls CUS EU | মোটকথা, এই সমস্ত কুরআনের আয়াত এবং পবিত্র বাক্যাবলী দ্বারা এটাই বুঝা যায় যে, কোন বস্তু সমাপ্তির পরই প্রশংসা করা হয়ে থাকে । এজন্যে আল্লাহ তা'আলা তার নাম মুহাম্মদ এবং আহমদ রেখেছেন যাতে ওহীর পূর্ণতা এবং নবী-রাসূল আগমনের সমাপ্তি এর দ্বারা বুঝা যায়৷ হযরত রাসূল (সা)-এর এই দুই নাম মুহাম্মদ ও আহমদ-এর এই সমুদয় ব্যাখ্যা আল্লামা সুহায়লী ও হাফিয আসকালানীর বক্তব্য থেকে গৃহীত হয়েছে। বুখারী ও মুসলিমে হযরত জুবায়র ইবন মুতইম (রা) থেকে বর্ণিত হয়েছে, নবী করীম (সা) বলেছেন £ আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহী অর্থাৎ কুফর দূরকারী, আমি হাশির, কিয়ামতে লোকদের হাশর আমার দুপায়ের উপর হবে। অর্থাৎ সর্বপ্রথম আমিই কবর থেকে উঠব । এর অর্থ হলো এ দিন তিনি সকলের নেতা ও সর্দার হবেন আর সবাই তার মুখাপেক্ষী হবে। এবং আমি আকিব অর্থাৎ সকল নবীর শেষে আগমনকারী ৷” বুখারী ও তিরমিযীতে রয়েছে, = ৬৯৬4 ০০ ৬১০3৮ U। “আমি আকিব, অর্থাৎ আমার পরে কোন নবী নেই ৷” ইমাম মালিক আকিব শব্দের ব্যাখ্যায় বলেন : : =)! & এ! = ৩এা “যার দ্বারা আল্লাহ তা‘আলা নবীর ধারাবাহিকতা সমাপ্ত করেছেন ।”* সুফিয়ান সাওরী বলেন, আকিব অর্থ সর্বশেষ নবী ৷* মহানবী (সা)-এর আরো অনেক নাম আছে। কিন্তু হাদীসে এই পাঁচটি নাম নিদিষ্ট করার কারণ হলো, সাবেক নবীদের প্রতি প্রেরিত কিতাবসমূহে এ পাচটি নামই সর্বাধিক প্রসিদ্ধ । ১. আল্লামা সুহায়লী রাউযুল উনূফ, শরহে সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ১০৬-এ উল্লেখ করেছেন এবং হাফিয আসকালানী ফাতহুল বারী, ৬খ. পৃ. ৪০৩ আসমাউন নবী অধ্যায়ে উদ্ধৃত করেছেন । হাফিয আসকালানী বলেন, যে সব রিওয়ায়াতে আকিব-এরপর 5:২ ০ এ এসেছে, এ সব রিওয়ায়াতে ১১২, ০৯ (২/! লিখিত হওয়ার অবকাশ আছে । কিন্তু তিরমিযীর বর্ণনায় ৮ ৬% ৮ 5 (অৰ্থাৎ উত্তম পুরুষে) ,5 -এর সাথে লিখিত হওয়ার অবকাশ নেই । -দ্র. ফাতহুল বারী, ৬খ. পৃ. ৪০৬, ‘মা জাআ ফী আসমায়ি রাসূল (সা)’ অধ্যায় । ২, শাহ ওয়ালীউল্লাহ দেহলভী, আল-মুসাফফা, শরহে মুয়াত্তা, ২খ. পৃ. ২৮৫ । ৩. যারকানী, শরহে মুয়াত্তা, ৪খ. পৃ. ২৭২ । সীরাতুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (66) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।