৬৪ সীরাতুল মুস্তফা (সা) 55 OT GE KI NTS GUIS A UL Ys 8 5, NGS i IL C0 oe is “আর যখন ঈসা ইবন মরিয়ম বললো, হে বনী ইসরাঈল ! আমি তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত রাসূল এবং আমার প্রতি অবতীর্ণ তাওরাতের সত্যায়নকারী এবং পরবর্তীতে আগমনকারী এক রাসূলের সুসংবাদদাতা, যার নাম হবে ‘আহমদ’ ৷” (সূরা সাফ 8 ৬) মুহাম্মদ শব্দের ধাতু-মূল হামদ । প্রকৃতপক্ষে প্রশংসনীয় চরিত্র, পসন্দনীয় গুণসম্পন্ন, পরিপূর্ণ মানবতা-সম্পন্ন, ফযীলতসমৃদ্ধ, প্রকৃতি এবং সৌন্দর্যমণ্ডিত বিষয়ের সমাহারকে ভালবাসা ও শ্রদ্ধার সাথে বর্ণনাকে হামদ বলে । আর তাহমীদ, যা থেকে মুহাম্মদ’ শব্দ গৃহীত, তা |=5 বাবের ১০ (শব্দমূল) যার ব্যবহার কেবল পরিপূর্ণতা ও পুনরাবৃত্তির জন্য হয়ে থাকে কাজেই মুহাম্মদ শব্দটি তাহমীদ শব্দের কর্মকারক ৷ ফলে এর অর্থ হবে, এঁ পবিত্র ও গুণসম্পন্ন সত্তা, যার প্রকৃতি ও স্বকীয় পরিপূর্ণতা এবং সৌন্দর্যের কারণে শ্রদ্ধা ও ভালবাসার সাথে বারবার উচ্চারণ করা হয় : “ Ils axe dl des Lr SE G2 4 “হে আল্লাহ ! মুহাম্মদ; তার পরিবার ও সাহাবীগণের প্রতি দরূদ বর্ষণ করুন, আর তাদেরকে বরকত ও শাপ্তি-সালামে ভূষিত করুন৷” আর কেউ কেউ বলেন, মুহাম্মদ শব্দের অর্থ হলো, যার মধ্যে প্রশংসনীয় অভ্যাস, প্রশংসনীয় গুণাবলী এবং উচ্চ পর্যায়ের পরিপূর্ণতা বিদ্যমান । ইমাম বুখারী তার তারিখে সাগীর-এ হযরত আলী ইবন যায়দ থেকে বর্ণনা করেছেন, আবূ তালিব এই কবিতা আবৃত্তি করেন : (3g or > G0 ) 0 2 Fr) ) ° Bore et es Sere al 355 od dnl m2 4d G9 [ফাতহুল বারী, গু এ ১০) :। 5-৮৮৬ অধ্যায়, ৬খ. পৃ. ৪০৪] । কবিতাটি হযরত হাসসান ইবন সাবিত (রা)-এর দিওয়ানে উল্লিখিত আছে। সম্ভবত উভয়ে একই কবিতা তৈরি করেছিলেন অথবা হযরত হাসসান (রা) আবূ তালিবের কবিতাকে নিজের দিওয়ানে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। আল্লাহই ভাল জানেন। (যারকানী, শরহে মুয়াত্তা) ‘আহমদ’ ‘ইসমে তাফযীলে'র শব্দ । কারো কারো নিকট ‘ইসমে মাফউলে'র অর্থজ্ঞাপক এবং কারো কারো মতে ‘ইসমে ফায়িলে'র অর্থে ব্যবহৃত । যদি ইসমে মাফউলের অর্থ গ্রহণ করা হয়, তা হলে অর্থ হবে ‘সবাপেক্ষা প্রশংসিত’ । আর সৃষ্টিলোকের মধ্যে তিনি যে সবপিেক্ষা প্রশংসিত এতে কোন সন্দেহ নেই । আর তার চেয়ে বেশি প্রশংসা আর কারো করা হয়নি । সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (64) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।