সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৬৩ আবদুল মুত্তালিব নবী (সা)-এর জন্মের পূর্বে একটি স্বপ্ন দেখেন যা তার এ নাম রাখার কারণ ছিল। তিনি দেখেন, তার পিঠ থেকে একটি- শিকল বের হয়েছে _ যার একটি মাথা আসমানে, একটি মাথা যমীনে, একটি মাথা পূর্ব প্রান্ত পর্যন্ত এবং একটি মাথা-পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কিছুক্ষণের মধ্যে এ শিকলটি একটি বৃক্ষে পরিণত হয়৷ যার প্রতিটি পাতা সূর্যের আলোর চেয়ে সত্তর গুণ বেশি আলোকোসত্তাসিত ছিল। পূর্ব ও পশ্চিমের. জনগণ এ বৃক্ষের ডালের সাথে জড়িয়ে ছিল। কুরাইশের কিছু ইচ্ছা করছিল। তারা যখন এ উদ্দেশ্যে বৃক্ষের নিকটবর্তী হচ্ছিল, তখন খুবই সুন্দর সুঠাম এক যুবক এসে তাদের সরিয়ে দিচ্ছিল স্বপ্নের ব্যাখ্যাকারগণ এ স্বপ্নের ব্যাখ্যা করেন যে, আপনার বংশে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত মানুষ তার অনুসরণ করবে এবং আসমান ও যমীনের অধিবাসীরা তার প্রশংসা-স্তুতি জ্ঞাপন করবে৷ এ কারণে আবদুল মুত্তালিব তার নাম ‘মুহাম্মদ’ রাখেন!” এ স্বপ্নের কারণে Saar ERT a EEA মাতাকে সত্য স্বপ্নের মাধ্যমে এটা বলা হয়েছিল যে, তুমি সৃষ্টির সেরা, উত্তম চরিত্রের অধিকারী জাতির নেতাকে গর্ভে ধারণ করেছ, তার নাম রাখবে মুহাম্মদ’ । অপর এক রিওয়ায়াতে ‘আহমদ’ বলা হয়েছে। যেমনটি উয়ুনুল আসার" গ্রন্থে হযরত বারীদা ও হযরত ইবন আব্বাস (রা) বর্ণিত হাদীসে রয়েছে, তার নাম মুহাম্মদ ও আহমদ রাখবে ৷" মোটকথা, ইলহাম, সত্য স্বপ্ন, সবকিছু দ্বারা পর্যায়ক্রমে তাঁর মা, দাদা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবার মুখ থেকেই এ নাম নির্বাচন করে দেয়া হয়, যে নাম দ্বারা পূর্ববর্তী নবী-রাসূলগণ এ উশ্মী নবীর সুসংবাদ দিয়ে আসছিলেন। যেমন আবদুল মুত্তালিবের সকল পুত্রের মধ্যে কেবল নবীজীর পিতার জন্য এমন নাম নির্বাচন করা, যা আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয়; অর্থাৎ ‘আবদুল্লাহ’ নামটি রাখা, এটা মহান প্রভু কর্তৃক প্রদত্ত ছিল । একইভাবে তাঁর নাম মুহাম্মদ ও আহমদ রাখাটাও EEE tn BO ভুর নির্দেশ ছিল। যেমন আল্লামা নববী শরহে মুসলিমে ইবনুল যারিই ও অন্যানোর খেকে টড করেছো, আল্লাহ্‌ তা'আলা তার গৃহবাসীদের ইলহাম করেন, যার ফলে তার এ নাম রাখা হয় [শরহে মুসলিম, আসমাউন নবী (সা) অধ্যায়, ২খ. পৃ. ২৬] তার এ দু'নামই আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। যেমন : এ! 1০ => “মুহাম্মদ আল্লাহর রাসুল ।” আর >! আহমদ : ১. রাউযুল উনুফ,১খ. পৃ. ১০৫; যারকানী, শরহে মুয়াত্তা, ৪খ. পৃ. ২৭০ । ২, ১খ. পৃ. ৩০। ৩. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৪২ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (63) wwuw.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।