সীরাতুল মুস্তফা (সা) ৬. তাবারানী, আবূ নুয়ায়ম এবং ইবন আসাকির বিভিন্ন সনদে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, নবী করীম (সা) ইরশাদ করেছেন ঃ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্মান ও মর্যাদার মধ্যে এটাও যে, আমি খাতনাকৃত অবস্থায় জন্মগঘহণ করেছি, আমার গুপ্তাঙ্গ কেউ দেখেনি । হাফিয যিয়াউদ্দীন মাকদিসী তীর মুখতারা গ্রন্থে হাদীসটি সহীহ বলেছেন। আল্লামা যারাকশী বলেন, হাফিয মাকদিসীর সহীহ বলা হাকিম-এর সহীহ বলা অপেক্ষা মর্যাদাসম্পন্ন । আর হাফিয মুগালতাঈ এ হাদীসটিকে হাসান বলেছেন এবং আবু নুয়ায়ম হাদীসটি হযরত ইবন আব্বাস (রা) থেকে উত্তম সনদে বর্ণনা করেছেন" ৭. হযরত ইবন আব্বাস (রা) বলেন, নবী করীম (সা) খাতনাকৃত ও নাড়ী কাটা অবস্থায় জন্মগ্বহণ করেন । আবদুল মুত্তালিব এটা দেখে আশ্চর্যবোধ করেন এবং বলেন, আমার এ সন্তান বড়ই সৌভাগ্যশালী হবে। আর হয়েছিলও তাই । এ বর্ণনা তাবাকাতে ইবন সাদ (১খ. পৃ. ৬৪) প্রথম অধ্যায়ে বর্ণিত হয়েছে, যার সনদ অত্যন্ত শক্তিশালী ৷ ৮. হযরত ইসহাক ইবন আবদুল্লাহ হযরত আমিনা থেকে বর্ণনা করেন, নবী রুরীম (সা) জন্মখহণকালে খুবই পাক পবিত্র ছিলেন। পবিত্র শরীরে কোন প্রকার অপবিত্র বস্তু ছিল না৷" আকীকা ও নামকরণ জন্মের সপ্তম দিনে” আবদুল মুত্তালিব তার আকীকা করেন সাথে সাথে সমস্ত কুরাইশকে সাধারণ দাওয়াত দেন এবং তার জন্য মুহাম্মদ নামটি নির্বাচন করেন। কুরাইশগণ বললো, হে আবুল হারিস (আবুল হারিস ছিল তার উপনাম)! এ নামটি আপনি কিভাবে নির্বাচন করলেন, যে নাম আপনার পূর্বপুরুষ কিংবা আপনার সম্প্রদায়ের কেউ কোনদিন রাখেনি ? আবদুল মুত্তালিব বললেন, এ নাম আমি এজন্যে রেখেছি যে, যাতে আল্লাহর সমস্ত সৃষ্ট জীব এ নবজাতকের প্রশংসা করে !' ১. যারকানী, ১খ. পৃ. ১২৪; ৫খ. পৃ. ২৪৪ ৷ ২, সমুদয় ঘটনা আল্লামা যারকানী শরহে মুয়াত্তা ইমাম মালিক, ৪খ. পৃ. ২৭১-এ হযরত ইবন আব্বাস (রা)-এর ভাষ্যে হাফিয ইবন আবদিল বার-এর আল ইসতিয়াবের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন কিন্তু হযরত ইবন আব্বাস (রা)-এর বর্ণনায় কেবল আকীকার উল্লেখ আছে, এতে এক সপ্তাহের কিংবা দাওয়াতের বর্ণনা নেই ৷ এ দু'টি বিষয় আল্লামা সুয়ূতী বায়হাকী ও ইবন আসাকির-এর বরাতে তার খাসাইসুল কুবরায় (১খ. পৃ. ৫০) উল্লেখ করেছেন । হাফিয আসকালানী বলেন, এ পবিত্র জন্মের পর পর আবদুল মুত্তালিব এক সাধারণ দাওয়াত করেন। পানাহারের পর লোকজন জিজ্ঞেস করলো, হে আবদুল মুত্তালিব ! এ সৌভাগ্যবান শিশুটির নাম কি রেখেছ? হাদীসের শেষ পর্যন্ত । ফাতহুল বারী, ৭ খ. পৃ. ১২৪, মহানবী (সা)-এর জন্ অধ্যায় । ৩. তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ.৬৩। 8. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৪ । ৬২ সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (62) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।