সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ সীরাতুল মুস্তফা (সা) যে, দুদন্তি উট আরবী ঘোড়ার দলকে হাঁকিয়ে নিয়ে দজলা নদী পার হয়ে সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়েছে। সম্রাট তাকে জিজ্ঞেস করলেন, এ স্বপ্নের ব্যাখ্যা কি ? সভাসদ বললো, সম্ভবত আরবের দিক থেকে কোন বিরাটকায় ঘটনা প্রকাশ হতে যাচ্ছে । সম্রাট শান্তি এবং স্বস্তির জন্যে নুমান ইবন মুনযিরের নামে ফরমান পাঠালেন যে, কোন বিজ্ঞ আলিমকে আমার নিকট প্রেরণ কর, যে আমার প্রশ্বাবলীর জবাব দিতে পারবে। নু‘মান ইবন মুনযির তৎকালীন জগতশ্রেষ্ঠ আলিম আবদুল মসীহ গাসসানীকে দরবারে প্রেরণ করলেন । আবদুল মসীহ দরবারে উপস্থিত হলে সম্রাট বললেন, আমি যে বিষয়ে আপনাকে প্রশ্ব করতে চাচ্ছি, সে বিষয়ে আপনি কিছু জানেন কি? আবদুল মসীহ জবাব দিলেন আপনি প্রশ্ব করুন, যদি আমার জানা থাকে তো বলে দেব, অন্যথায় কোন বিজ্ঞ লোকের নিকট প্রেরণ করবো। বাদশাহ তখন সমুদয় ঘটনা বর্ণনা করলেন । আবদুল মসীহ বললেন, এর ব্যাখ্যা সম্ভবত আমার মামা সাতীহ দিতে সম্বাট তাকে নির্দেশ দিলেন যে, আপনি স্বয়ং আপনার মামার কাছে গিয়ে এগুলোর ব্যাখ্যা নিয়ে আসুন । আবদুল মসীহ যখন তার মামা সাতীহ-এর নিকট পৌঁছলেন, তখন তার অন্তিম সময় উপস্থিত । কিন্তু হুশ তখনো অবশিষ্ট ছিল। আবদুল মসীহ গিয়ে তাকে সালাম দিলেন এবং কয়েক পংক্তি কবিতা আবৃত্তি করলেন। আবদুল মসীহ-এর আবৃত্তি শুনে সাতীহ তার দিকে ফিরলেন এবং বললেন, আবদুল মসীহ দ্রুতগামী উটে চড়ে সাতীহ-এর নিকট এমন সময় পৌঁছলো যখন সে মৃত্যুর দ্বারপ্রান্তে । তোমাকে সাসানীয় সম্বটি তার প্রাসাদে ভূমিকম্প, অগ্নিকুণ্ডের নিভে যাওয়া এবং সভাসদের স্বপ্নের কারণে এখানে পাঠিয়েছেন। শক্তিশালী উট আরবীয় ঘোড়াকে টেনে নিয়ে যাচ্ছে এবং দজবলা নদী পার হয়ে সমস্ত শহরে ছড়িয়ে পড়ছে। হে আবদুল মসীহ ! মনযোগ দিয়ে শোন, যখন আল্লাহর বাণী বেশি বেশি তিলাওয়াত হতে থাকে, যঠিধারী প্রকাশ পায়, আসমানী প্রশ্বস্ততা প্রকাশ পায়, সাওয়া নহর শুক্ক হয়ে যায় এবং পারস্যের অগ্নুকুণ্ড নিভে যায়, তখন সাতীহ-এর জন্য সিরিয়া সিরিয়া থাকবে না; সাসানীয় বংশের কিছু পুরুষ ও কিছু স্ত্রীলোক কেবল গন্থুজের পরিমাণ বাদশাহী করবে। আর যে বস্তু আগমনকারী, তা সম্ভবত এসে গেছে। এ কথা বলেই সাতীহ মৃত্যুবরণ করলেন। আবদুল মসীহ ফিরে এলেন এবং সমুদয় বিবরণ স্মাটকে শোনালেন সম্বাট তা শুনে বললেন, চৌদ্দজন সমাট অতিক্রান্ত হতে তো দীর্ঘ সময়ের প্রয়োজন । কিন্তু সময় অতিক্রান্ত হতে আর কত দেরী ? তাদের দশজন সম্রাট তো কেবল চার বছরেই গত হয়েছেন। আর অবশিষ্ট চার সম্রাট তো হযরত উসমান (রা)-এর খিলাফতকাল পৰ্যন্ত শেষ হয়েছেন ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (58) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।