সীরাতুল মুস্তফা (সা) ৫৭ মরিয়ম (আ)-এর আসমান থেকে অবতরণ এ সিরিয়ারই দামেশক জামে মসজিদের মিনারে সংঘটিত হবে। নবী করীম (সা)ও কিয়ামতের নিকটবর্তী সময়ে সিরিয়ায় হিজরতের প্রতি গুরুত্ব দিয়েছেন (হাকিম ও ইবন হিব্বান) । 8. হযরত ইয়াকুব ইবন হাসান হযরত আয়েশা (রা) থেকে উত্তম সনদে বর্ণনা করেন যে, জনৈক ইয়াহুদী ব্যবসা উপলক্ষে মন্ধায় অবস্থান করতো । যে রাতে রাসূলুল্লাহ (সা) জন্মখৃহণ করলেন, এরপর এ ইয়াহুদী কুরায়শদের এক সভায় উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো, এ রাতে কোন্ ছেলে সন্তান জন্মখহণ করেছে? কুরাইশরা বললো, আমরা তো জানি না ইয়াহুদী বললো, একটু খবর নিয়ে দেখ। কেননা আজ রাতে এ উন্মতের নবী জন্মলাভ করেছেন। তাঁর দু’বাহুর মাঝখানে একটি চিহ্ন (মোহরে নবুওয়াত) আছে । তিনি দু'রাত পর্যন্ত দুধপান করবেন না-_এজন্যে যে, জনৈক জিনুগৃস্ত তার মুখে অঙ্গুলী প্রবেশ করিয়েছিল। লোকজন দ্রুত এ সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো । জানা গেল যে, আবদুল্লাহ ইবন আবদুল মুত্তালিবের একটি পুত্র সন্তান জন্মখহণ করেছে। ইয়াহুদী বললো, আমাকেও নিয়ে গিয়ে দেখাও । ইয়াহুদী যখন তার দু‘বাহুর মাঝখানে এঁ চিহ্ন (মোহরে নবুওয়াত) দেখলো, তখন জ্ঞান হারিয়ে ফেললো । হুশ ফিরে আসার পর সে বললো, নবৃওয়াত বনী ইসরাঈল থেকে চলে গেছে। হে কুরাইশ, আল্লাহর শপথ ! এই নবজাতক তোমাদের উপর এমনই আক্রমণ’ করবে, যার খবর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে ৷ হাফিয আসকালানী এ হাদীসটির সনদ'* হাসান বলেছেন। এছাড়া হাদীসটির দ্ৰষ্টা, শ্রোতা ও সাক্ষীর সংখ্যা দীর্ঘ এবং এর ব্যাখ্যাও সুদীর্ঘ ।* পারস্য সম্রাটের প্রাসাদের চৌদ্দটি গন্থজ ধসে পড়া এবং সাওয়া নহর শুষ্ক হয়ে যাওয়া ৫. এ রাতে এ ঘটনাও সংঘটিত হলো যে, পারস্য সম্রাটের প্রাসাদে ভূ-কম্পন হলো এবং প্রাসাদের চৌদ্দটি গন্থজ ধসে পড়লো আর পারস্যের হাজার বছর ধরে প্রজ্ববলিত অগুকুণ্ডটি নিভে গেল এবং রাজকীয় অনুষ্ঠানাদি প্রদর্শন বন্ধ করা হলো । অবশেষে উষীরগণ ও রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভার আয়োজন করা হলো । এ দরবারেই এ সংবাদ পৌঁছলো যে, অগ্নিকুণ্ডটি নিভে গেছে। সম্বাটের পেরেশানী এতে বৃদ্ধি পেল । এদিকে এক সভাসদ দাড়িয়ে বললো, গত রাতে আমি স্বপ্নে দেখেছি ১. আক্রমণ দ্বারা মক্কা বিজয় বুঝানো হয়েছে। ২, হাফিয ইয়াকৃব ইবন সুফিয়ান ফারিসী হাফিযে হাদীসের মযার্দোসম্পন্ন ছিলেন। তিনি ছিলেন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব, সত্য ও গঠনমূলক কাজ করতেন । কা'ব, সুলায়মান ইবন হারব ও আবু নুয়াঈম থেকে ইলম হাসিল করেন । ইমাম তিরমিযী ও নাসাঈ তার ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। ২৭৭ হিজরীতে তিনি ইনতিকাল করেন । (দ্র. যারকানী, ১খ. পৃ. ১২০) । ৩. ফাতহুল বারী, ৬খ. পৃ. ৪২৫ । সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (57) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।