৫ডে সীরাতুল মুস্তফা (সা) কা‘ব আহবার’ থেকে বর্ণিত আছে, পূর্ববর্তী কিতাবসমূহে হযরত রাসূলে করীম (সা)-এর প্রশংসা এভাবে করা হয়েছে : rE Ses 122s Sd) a Df Sm ar “আল্লাহর রাসূল মুহাম্মদ (সা)-এর জন্ম হবে মক্কায়, হিজরত হবে মদীনায় এবং শাসন কর্তৃত্ব হবে শাম (সিরিয়া)-এর উপর ৷” অর্থাৎ মক্কা থেকে সিরিয়া পর্যন্ত সমগ্র এলাকা তার ইনতিকালের পূর্বেই ইসলামের অনুসারী হয়ে পড়বে কাজেই সিরিয়া তীর জীবদ্দশায় বিজিত হয়েছিল ৷ এটা আশ্চর্য নয় যে, এ জন্যেই তার শুভ জন্মলগ্নে সিরিয়ার প্রাসাদগুলো দেখানো হয়েছিল । আর এ দেশের একটি বিশিষ্ট শহর বসরাকে এজন্যে বিশেষভাবে দেখানো হয়েছিল যে, সিরিয়া এলাকার যে ভূখণ্ডটিতে সর্ব প্রথমে হিদায়াতের নূর পৌঁছবে, তা হলো বসরা । এটাও আশ্চর্য নয় যে, সিরিয়া এজন্যে দেখানো হয়েছিল যে, চল্লিশজনের মধ্যে ত্ৰিশজন আবদাল, যাঁরা সবাই ইবরাহীম (আ)-এর প্রচারিত তাওহীদী দীনের উপর একনিষ্ঠ ছিলেন, তাদের সবারই অবস্থানস্থল ছিল সিরিয়া । এ সম্পর্কের কারণেই সিরিয়ার উপর হিদায়াতের নূর ও আলোক শিখার প্রকাশকে অগ্রাধিকার দেয়া হয়েছিল । এ কারণে সিরিয়ার মহলসমূহ দেখানো হয়ে থাকবে - যাতে এদিকে ইঙ্গিত ছিল যে, এ রাষ্ট্র নবৃওয়াতের নূর প্রকাশের বিশেষ স্থান হবে আর এজন্যেই মিরাজে তাকে মক্কা থেকে সিরিয়ায় অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয়েছিল। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন : Sai sed Ltd je LS a Sr NM orem ASE “মহাঁপবিত্র এ সত্তা, যিনি তাঁর বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্যতম অংশে ভ্রমণ করিয়েছেন; যার চতুল্পার্শ্ব আমি বরকতময় করে রেখেছিলাম ৷” (সূরা বানী ইসরাঈল : ১) যা দ্বারা পরিষ্কারভাবে প্রকাশ পায় যে, সিরীয় রাজ্য, যা মসজিদে আকসার চতুপ্পাৰ্শ্বে অবস্থিত, সেখানে আল্লাহ তা'আলা তাঁর বিশেষ বরকত ছড়িয়ে দিয়েছেন। আর হযরত ইবরাহীম (আ) যখন ইরাক থেকে হিজরত করেছিলেন, তখন সিরিয়ার দিকেই হিজরত করেছিলেন এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে হযরত ঈসা ইবন ১. কা‘ব আহবার ছিলেন বনী ইসরাঈলের বিশিষ্ট আলিম ৷ রাসূলুল্লাহ (সা)-এর যামানা পেয়েছিলেন কিন্তু হযরত আবূ বকর (রা) অথবা হযরত উমর (রা)-এর যুগে ইসলাম গ্রহণ করেন । তিনি রাবী হিসেবে নির্ভরযোগ্য ছিলেন । সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা (রা), হযরত ইবন আব্বাস (রা), হযরত মুয়াবিয়া (রা) প্রমুখ এবং তাবিঈগণ তার থেকে হাদীস বর্ণনা করেছেন (তাহযীবুত তাহযীব, পৃ. ১২) যেমনটি হাকিম তিরমিযী কর্তৃক ‘আনওয়ারুল উসূলে’ বৰ্ণিত হয়েছে, পৃ, ৬৯ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (56) wwuw.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।