৫৪ সীরাতুল মুস্তফা (সা) সাদিকে' আবূ তালিবের গৃহে জন্মথহণ করেন। তার শুভ জন্মের ব্যাপারে প্রসিদ্ধ বক্তব্য তো এটাই যে, রাসূল (সা) ১২ই রবিউল আউয়াল জন্মখৃহণ করেন। কিন্তু বিখ্যাত মুহাদ্দিস ও ইতিহাসবিদদের নিকট প্রসিদ্ধ ও অনুমোদিত বক্তব্য হলো এই যে, রাসূল (সা) ৮ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। হযরত আবদুল্লাহ ইবন আব্বাস ও হযরত জুবায়র ইবন মুতইম (রা) থেকে এ বৰ্ণনাই পাওয়া যায় আর এ বক্তব্যই আল্লামা কুতুবুদ্দান কাসতাল্লানী গ্রহণ করেছেন ।* ১. হযরত উসমান ইবন আবুল আস’ (রা)-এর মাতা ফাতিমা বিনতে আবদুল্লাহ্ ১. হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, হুযূর (সা) সোমবার সুবহে সাদিকের সূচনাকালে জন্মগ্রহণ করেন (যারকানী, ১খ. পৃ. ১৩৩) । এ বর্ণনা যদিও সনদের দিক থেকে দুর্বল তবুও এর দ্বারা অন্যান্য বর্ণনা সময় ও মিটমাট হয়ে যায় । এজন্যে যে, কিছু কিছু বর্ণনায় জানা যায়, তিনি দিবাভাগে জন্মগহণ করেন আর কিছু বর্ণনায় জানা যায়, তার জন্ম হয়েছিল রাত্রিকালে ৷ কিন্তু সুবহে সাদিকের বর্ণনা দ্বারা এটা বলা যায় যে, তিনি পূর্বরাত্রেই জন্মগখহণ করেছেন অথবা এটাই বলা যায় যে, তিনি পরবর্তী দিন অর্থাৎ সোমবার দিবাভাগের (প্রারম্ভে) জন্মখহণ করেন । কাজেই যেসব বর্ণনায় তিনি সোমবার দিনে জন্মগহণ করেছেন বলা হয়েছে, এটা যেমন সহীহ, ঠিক তেমনি তিনি পূর্ববর্তী রাত্রে জন্মুঘহণ করেছেন বলে যে বর্ণনা পাওয়া যায়, তা-ও তেমনি সহীহ । এছাড়া এটাও বলা যায় যে, যদিও তিনি সুবহে সাদিকে জন্মখহণ করেন, কিন্তু এর সূচনা হয়েছিল পূর্ববর্তী রাত্রে । ইবন আসাকির ও যুবায়র ইবন বুকার মারূফ ইবন খারলুয থেকে বর্ণনা করেন যে, নবী (সা) সোমবার ফজর উদয়কালে জন্মগহণ করেন (খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৫১) । ইবন হিব্বান মারুফ ইবন খারলুযের বক্তব্যকে সত্যায়ন করেছেন । আবূ হাতিম বলেন, ইবন খারলুযের হাদীস উল্লেখ করার মত, যেমনটি খুলাসাতুত-তাহযীব গ্রন্থে বর্ণিত আছে, সত্য ও হিদায়াতের সূর্য উদিত হওয়ার জন্য সুবহে সাদিকই উপযুক্ত সময় বলে মনে হয়, যার মধ্যাহ্ন চল্লিশ বছর পর হবে। আল্লাহই ভাল জানেন। ২, যারকানী, ১খ. পৃ. ১৩১ । ৩. এ হাদীসটির সনদ সম্পর্কে বলা হয়েছে যে, এতে ইয়াকুব ইবন মুহাম্মদ যুহরী অগ্রহণযোগ্য এবং আবদুল আযীয ইবন আবদুর রহমান ইবন আউফ মিথ্যা বলেন । আমি বলবো, যদিও ইয়াকুব ইবন মুহাম্মদ যুহরী আছেন, তবুও আহমদ ও আবু যুর‘আ হাজ্জাজ ইবন শাইর ইবন সা'দ ও আবূ হাতিম থেকে বর্ণনা করেছেন যারা নির্ভরযোগ্য । অধিকন্তু, এ হাদীসটি ইবন মাজাহ ও বুখারীতে মুআল্লাক সূত্রে উদ্ধৃত হয়েছে, যেমনটি হাফিয শফীউদ্দিন প্রণীত খুলসাহতে বলা হয়েছে। আর আবদুল আযীয ইবন উমর ইবন আবদুর রহমান তৎকালীন আলিমদের মধ্যে খোলাখুলি বর্ণনাকারীদের নিকট যঈফ ছিলেন না । তার মিথ্যাবাদী হওয়ার খবরও অজ্ঞাত । এ হাদীসটি হাফিয আসকালানী তার ফাতহ-এ বর্ণনা করেছেন, কিন্তু কোন মন্তব্য করেন নি। এরপর বলেছেন, হযরত ইরবায ইবন সারিয়্যা (রা) বর্ণিত হাদীসটি -যা আহমদ বর্ণনা করেছেন এবং ইবন হিব্বান ও হাকিম সত্যায়ন করেছেন । সুতরাং যঈফ যখন সহীহ-এর অনুগামী হয়, তখন আর যঈফ থাকে না- আল্লাহই ভাল জানেন। হযরত উসমান ইবন আবুল আস সাকাফী (রা) বনী সাকীফ-এর প্রতিনিধি দলের সাথে নবী (সা)-এর খিদমতে এসে ইসলাম গ্রহণ করেন । হুযূর (সা) তাকে তায়েফ-এর শাসক নিযুক্ত করেন । হযরত উমর (রা)-এর খিলাফতকাল পর্যন্ত তিনি এ পদে বহাল থাকেন । ১৫ হিজরীতে উমর (রা) তাকে তায়েফ ছাড়াও আশম্মান এবং বাহরায়নের শাসক নিযুক্ত করেন৷ সাকীফ সম্প্রদায়কে ধর্মচ্যুত সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (54) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।