সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৫৩ আল্লামা মাওয়ারদী তদীয় গ্রন্থ ‘ইলামুন-নবৃওয়াত’ গ্রন্থে বলেছেন : rE UD lca dm ib Cir, His Jo Sli, Poni om ddl bs dl Sts 530 53 OS hh die Sl inl “ওহে, যখন তুমি মহানবী (সা)-এর পবিত্র বংশধারার অবস্থা জেনে নিয়েছ এবং তার পবিত্র বংশপরম্পরাকে সম্যক উপলব্ধি করতে পেরেছ, তা হলে অবশ্যই এ কথার উপর বিশ্বাস স্থাপন করবে যে, নবী মুহাম্মদ (সা)-এর সন্মানিত পিতা, শ্রদ্ধেয় পিতামহ ছিলেন উন্নত ও সম্থান্ত । তার বংশের কেউই নীচ, হীন ও ইতর প্রকৃতির লোক ছিলেন না; বরং সবাই সর্দার ও আরব সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন আর নবী বংশের জন্য ভদ্র সন্তরান্ত ও পবিত্রতা শর্ত ৷” নবী মুহাম্মদ(সা)-এর পিতা ও পিতামহের সবাই স্ব-স্ব যামানায় বিজ্ঞ ও সৌভাগ্যবান নেতা ছিলেন । তাদের চেহারা সুরত দৃষ্টি আকর্ষণীয়, সুন্দর ও উন্নত চরিত্র, প্রশংসনীয় কাজকর্ম, ধৈর্য সবর, দান ও মেহমানদারী সর্বক্ষেত্রেই তারা স্ব-স্ব যামানায় ছিলেন অতুলনীয় বৈশিষ্ট্যের অধিকারী ৷ প্রত্যেকেই সম্মান, আভিজাত্য, নেতৃত্ব ও সম্ত্রম-এর অধিকারী ছিলেন। নবী (সা)-এর পূর্বপুরুষদের প্রসঙ্গে শতাধিক বক্তব্য তো কেবল মরফু* হাদীস ও সাহাবা কিরামের ‘আসার’ থেকে জানা গেছে যে, তিনি ছিলেন আল্লাহ্‌র প্রেমে মহাত্যাগের জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপনকারী নবী ইবরাহীম (আ)-এর বংশধর (যেমনটি উপরে বর্ণিত হয়েছে) । আর যেসব হাদীসে তীর ইবরাহীম (আ)-এর ংশধর হওয়ার বিষয় উল্লেখ নেই, এতে তার সুস্থ সঠিক স্বভাব-চরিত্র ও সুন্দর প্রকৃতি বৈশিষ্ট্যের কথা তো সরাসরি বর্ণিত আছে। শুভাগমন সারওয়ারে দো আলম, বনী আদমের সর্দার হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা (সা) হস্তী বাহিনীর ঘটনার পঞ্চাশ অথবা পঞ্চানন’ দিন পর ৮ই রবিউল আউয়াল' সোমবার মুতাবিক ৫৭০ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এক সুবহে ১. প্রসিদ্ধ বক্তব্য এটাই যে, মহানবী (সা) হস্তী বাহিনীর ঘটনার পঞ্চাশ দিন পর জন্মগ্রহণ করেন আর এ বক্তব্যই আল্লামা সুহায়লী গ্রহণ করেছেন । মুহাম্মদ ইবন আলী থেকে বর্ণিত আছে যে, তিনি পঞ্চানন দিন পর জন্মুখহণ করেন। এ বক্তব্য আল্লামা দিময়াতী খৃহণ করেছেন। যারকানী, ১খু. পৃ. ১৩০ । ২, প্রসিদ্ধ আলিমদের বক্তব্য এটাই যে, মহানবী (সা) রবিউল আউয়াল মাসে জন্মগৃহণ করেন। আল্লামা ইবনুল জাওযী এটাই আলিমদের সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। কেউ বলেন, তিনি রমযানুল মুবারকে জন্মগহণ করেন। কিন্তু এ সমুদয় বর্ণনাই দুর্বল । যারকানী, ১খ. পৃ. ১৩০ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (53) wwuw.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।